বালিজুরী ইউনিয়ন উন্নয়ন ফোরাম

বালিজুরী ইউনিয়ন উন্নয়ন ফোরাম মানবতার কল্যাণে

03/03/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সম্মানিত এলাকাবাসী, আশা করি সবাই ভালো আছেন। বালিজুরী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
▶️ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➡️ ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসার ৭ম থেকে
১০ম শ্রেণির ১, ২, ৩ রোলধারী কৃতি শিক্ষার্থী।
➡️ ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে ৮ম
শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত (২০২৫) কৃতি শিক্ষার্থী।
➡️ ইউনিয়নের বিভিন্ন মাদরাসা থেকে ইবতেদায়ী
বৃত্তিপ্রাপ্ত (২০২৫) কৃতি শিক্ষার্থী। প্রাথমিক বৃত্তি
পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।
▶️ তারিখ: ঈদুল ফিতরের পরদিন
⏱️ সময় : সকাল ১০.৩০ ঘটিকা
🏬 স্থান : বালিজুরী এইচ এ উলুম সিনিয়র আলিম
মাদরাসা
-
সবার অংশগ্রহণ, সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

02/03/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সম্মানিত বালিজুরী ইউনিয়নবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি বাংলাদেশের একটি অনুন্নত জেলা সুনামগঞ্জ। জেলার একটি সুবিধাবঞ্চিত উপজেলা তাহিরপুর। সেই তাহিরপুরের একটি জনপদ বালিজুরী ইউনিয়ন।
বালিজুরী ইউনিয়নকে এই পর্যায়ে নিয়ে আসতে শিক্ষক, চিকিৎসক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ যে যেভাবে যতটুকু ভূমিকা রেখেছেন তাদের সবার সকল অবদানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

সামনের দিনগুলোতে বালিজুরী ইউনিয়নকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা সাধ্যমতো কাজ করতে চাই। এজন্য আমরা কতিপয় যুবক ০১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দে গঠন করেছি "বালিজুরী ইউনিয়ন উন্নয়ন ফোরাম" নামে একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি সুনির্দিষ্ট গঠনতন্ত্রের আলোকে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। আমাদের পথচলায় আপনাদের পরামর্শ, সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
-
বর্তমানে সংগঠনের ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঈদুল ফিতরের পরদিন সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, ইনশাআল্লাহ।
-
প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা
➡️ কার্যকরী কমিটির সদস্য: স্নাতক
➡️ সাধারণ সদস্য: এইচএসসি।
➡️ ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যগণ হলেন-
১. আহ্বায়ক - মোঃ সুহেল আলম (পুরান বারুংকা)
২. সদস্য সচিব - সারোয়ার হোসাইন (নোয়াহাট)
৩. সদস্য- ফয়েজ আহমদ নূরী (পাতাড়ি)
৪. সদস্য - হুমায়ুন রশিদ তালহা (বালিজুরী)
৫. সদস্য- নাছিমুল ইসলাম (আনোয়ার পুর)
৬. সদস্য - দিলোয়ার হোসেন (মাহতাবপুর)
৭. সদস্য - দিলোয়ার হোসেন (দক্ষিণকুল)
৮. সদস্য- সাব্বির আহমদ (তিওরজালাল)
৯. সদস্য - জাকারিয়া আহমদ (জামালপুর)
-

Address

Balijuri, Tahirpur
Sunamganj
3010

Website

Alerts

Be the first to know and let us send you an email when বালিজুরী ইউনিয়ন উন্নয়ন ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category