28/08/2026
"আমরা তোমারে ভেবেছি শ্রীভগবানের আশীর্বাদ,
সে আশিস যে লয় নাহি করে মৃত্যর অবসাদ।
বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরনে,
যে লোকেই থাক হতভাগ্য এ জাতিরে রাখিও মনে"।
উপরোক্ত চারটি লাইন নজরুলের লিখা "রবিহারা" কবিতার শেষ চার লাইন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর শোকাচ্ছন্ন নজরুল দীর্ঘ এই কবিতাটি লিখেন।
রবীন্দ্রনাথের প্রতি নজরুলের এই প্রগাঢ় শ্রদ্ধার খোঁজ না রাখলেও বাঙ্গালী কিভাবে যেনো জেনে যায় রবীন্দ্রনাথের জন্য নজরুল নোবেল পায় নি।
আজ প্রিয় নজরুলের মহাপ্রয়াণ দিবস।
প্রয়াণ দিবসে কবির প্রতি শ্রদ্ধা।
আমার হৃদয়ে রবীন্দ্রনাথ আর মস্তিষ্কে নজরুল।
অনন্তলোকে শান্তিতে থাকো দুই 'মহাকাল'।
প্রিয় বাংলাদেশ,জাতি যে দুর্দশাকাল কাটাচ্ছে তা থেকে উত্তেরনের জন্য নজরুল অধ্যয়ন অত্যাবশকীয়। পড়ো নজরুল -আর শিখো "মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান
মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ"।