Sotota Songho - Sonaimuri Degree College

Sotota Songho - Sonaimuri Degree College Social Development as Education, Health, Human rights, Awareness, Natural disaster...

01/02/2024

আসসালামু আলাইকুম সোনাইমুড়ী উপজেলার সম্মানিত বীরমুক্তিযোদ্ধাগণ,০১৮৬৪৬৬৬৬৩৬,০১৮৯১৬০১৬৭৮ এই দুইটা নম্বর থেকে এবং আরও অনেক নম্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার এর পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছে ফোন দিয়ে ৬০ হাজার টাকা দিলে ২(দুই) লক্ষ টাকা অনুদান দিবে মর্মে বলছে।আপনারা দয়া করে কেউ টাকা দিবেন না।উপজেলা থেকে এরকম কোন অনুদান দেয়া হচ্ছে না।
ধন্যবাদান্তে,
উপজেলা নির্বাহী অফিসার,
সোনাইমুড়ী, নোয়াখালী।

03/03/2019

উদ্যোক্তাদের জন্য জ্যাক মা এর কিছু উপদেশ

08/08/2018

ঘৃনায় নয়, বাঁচো ভালোবাসায় ❤️

কার্টেসি: Rapid Action Battalion-RAB Online Media Cell

এইচএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর👉মোট পাশের হার - ৬৬.৬৪%, জিপিএ ৫.০০ পেয়েছে ২৯২৬২ জন👉মাদ্রাসা বোর্ড : পাশ ৭৮.৬৭%...
19/07/2018

এইচএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

👉মোট পাশের হার - ৬৬.৬৪%, জিপিএ ৫.০০ পেয়েছে ২৯২৬২ জন

👉মাদ্রাসা বোর্ড : পাশ ৭৮.৬৭% ও জিপিএ ৫.০০ পেয়েছে ১২৪৪ জন

👉কারিগরি বোর্ড : পাশ ৭৫.৫০% ও জিপিএ ৫.০০ পেয়েছে ২৪৫৬ জন

বিস্তারিতঃ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে ফল প্রকাশের ঘোষণা দেবেন।

দুপুর ২টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ কলেজ ও মাদ্রাসা থেকে ফল জানতে পারবে।

এছাড়া এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে।

এবার পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনে ফল প্রকাশ করা হচ্ছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী ছিল ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন।

মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২৭ জন।

কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ১৭ হাজার ৭৫৪ পরীক্ষার্থী ছিল।

দুপুর দেড়টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ( http://www.educationboard.gov.bd ) থেকে ফল জানতে পারবে।

যেভাবে জানা যাবে ফল

আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির ফল জানাতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

13/07/2018

সোনাইমুড়ী কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অাবেদনের শেষ সুযোগ
EIIN -- 107413

অনলাইনে আবেদনঃ ১০ থেকে ১৫ জুলাই।
ফল প্রকাশঃ ১৭ জুলাই।
নিশ্চয়নঃ ১৮ থেকে ২০ জুলাই।
ভর্তিঃ ২১ থেকে ২৩ জুলাই ২০১৮।

** ভর্তি হওয়ার এটাই শেষ সুযোগ। **

** আবেদন কর এখনই 10-7-2018 থেকে...

মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে  উপজেলা কর্তৃক অায়োজিত অনুষ্ঠানে অামাদের সোনাইমুড়ী কলেজের অংশগ্রহনকারী ছাত্র- ছাত্রীগ...
16/12/2017

মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে উপজেলা কর্তৃক অায়োজিত অনুষ্ঠানে অামাদের সোনাইমুড়ী কলেজের অংশগ্রহনকারী ছাত্র- ছাত্রীগন বিভিন্ন ইভেন্টে বিজয় ছিনিয়ে অানে। তাদের বিজয়ে অামরা পুলকিত। সোনাইমুড়ী কলেজ ডিসপ্লেতে ২য়, ১০০ মিটার দৌড়ে ১ম, মিউজিক্যাল চেয়ারে ২য় এবং ৩য় স্থান দখল করে। অভিনন্দন তাদেরকে।

17/04/2017

পরনের ফতুয়ার রংটা জ্বলে গেছে, জুতোর গোড়ালির অংশটা রাস্তার সাথের রোজকার কলহে একটু একটু করে বিলীন হয়ে গেছে, চশমার ফ্রেমটা গত রমজানে ভেঙে গেছে, সারাবো সারাবো করে আজও হয়ে ওঠেনি...

"স্যারের" বৃদ্ধভাতার অর্থটা আজও ট্রেজারির মুখ দেখেনি...

28/03/2017

কালো করে একটা মেয়ে ছোট একটা জবের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। সব রেস্টুরেন্টের মালিক সোজা বলে দিচ্ছে, দেখো, আমাদের এখানে কোনো লোক লাগবে না। অন্য কোথাও যাও। কালো মেয়েটা হতাশ হয়ে অন্য রেস্টুেরেন্টে যায়।

এভাবে একদিন জব পেয়ে গেলো এক রেস্টুরেন্টে। মালিক প্রথম দিনই তাকে বলে দিলো, কখনও দেরি করে আসা চলবে না। তাহলে চাকরি বাতিল। সবকিছু মাথায় রেখেই মেয়েটা কাজ করে যাচ্ছে রেস্টুরেন্টে। খাবারের অর্ডার নিচ্ছে, তারপর খাবার পৌঁছে দিচ্ছে টেবিলে টেবিলে। খাওয়া শেষ হওয়ার পর টেবিল পরিস্কার করছে। কাজের কিছু অদক্ষতায় বকাও খাচ্ছে প্রায় প্রতিদিন।
কখনও হয়তো কোনো কাস্টমারের সামনে থেকে কফির মগ নিতে গিয়ে গায়ে একটু কফি ফেলে দিয়েছে। কাস্টমার প্রচণ্ড রেগে নালিশ করেছে মালিকের কাছে। মেয়েটি হয়তো কাঁদো কাঁদো গলায় মালিককে সরি বলে কোনোভাবে পার পেয়ে গেছে।

গায়ের রঙ কালো বলে সম্ভবত রেস্টুরেন্টের অন্য ছেলেরা তাকে খুব একটা পাত্তাও দেয়নি কিংবা কোনোদিন তার সহকর্মীর জন্মদিনে তার বাসায় গেলো। কেক কাটার পর যে খাবার দেয়া হলো, সহকর্মী লক্ষ্য করে দেখলো কালো মেয়েটি সেটি একদমই খেতে পারছে না। অবাক হয়ে জিজ্ঞেস করলো, খাবারে সমস্যা কিনা। কালো মেয়েটি বললো, -না, পেট ভরা, তাই খেতে পারছে না।

কোনোদিন হয়তো রেস্টুরেন্টের অন্যান্য সহকর্মীদের সাথে কম দামি গাড়িতে করে কোথাও ঘুরতেও গিয়েছিলো কালো মেয়েটি। কম দামি গাড়িতে বেশ কষ্টও হয়েছে তার। মুখ খুলে কিছু বলেনি কাউকে। সবকিছু চেপে গেছে আর ভেবে নিয়েছে, আমি অন্য দশটি মানুষের মতোই মানুষ। তারা পারলে আমি পারবো না কেনো।

দিন হয়তো এভাবেই যাচ্ছিলো। একদিন তার সহকর্মীর কেউ একজন দেখলো যে, কালো মেয়েটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আড়াল থেকে ছয়জন বিশালদেহি মানুষ তাকে ঘিরে রাখে। রেস্টুরেন্টে শুরু হলো গুঞ্জন, কানাকানি। এভাবে ঘটনা চলে যায় সাংবাদিকদের কাছে। বেরিয়ে আসে কালো মেয়েটির পরিচয়। সবাই জানতে পারে, কালো মেয়েটি প্রেসিডেন্টের মেয়ে। তারপর দেশে দেশে আলোচনা উঠে, নিউজ হয়।

বিশ্ব জেনে যায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা নিজের পরিচয় লুকিয়ে একটা রেস্টুরেন্টে কাজ করছেন । গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে ম্যাসাচুসেটসের মার্থাস ভিনিয়ার্ড নামের একটি দ্বীপের ওই রেস্টুরেন্টে কাজ নিয়েছেন তিনি। অনেকদিন পর্যন্ত সাশার সহকর্মীরাও তাকে চিনতে পারেনি। পরে রেস্টুরেন্ট ঘিরে সার্বক্ষণিক ছয়জন গোয়েন্দার অবস্থান বিষয়টিকে স্পষ্ট করে তোলে।

এদিকে বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেন, -"সন্তানদেরকে একটা বয়সের পরে রাজকীয় বিলাসিতা ছাড়তে বাধ্য করেছি। কারণ তাদের সাধারণ মানুষের সাথে মিশতে হবে। অন্য দশটা মানুষের মতোই বাঁচতে শিখতে হবে তাদের।"

02/09/2016

If opportunities don’t come to you, pave your own way to it. That is how you create success!

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আজকের এই দিনে নিহত হওয়া তার পরিবারের সব সদস্যদের প্...
14/08/2015

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আজকের এই দিনে নিহত হওয়া তার পরিবারের সব সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা নিবেদন করছি তার আজীবনের সংগ্রাম, ত্যাগ-কর্ম নিষ্ঠা গুলোকে। আশা করি সবাই তার আদর্শ ধারন করবেন এবং দেশকে তাঁর স্বপ্নের সোনার বাংলায় পরিনত করবেন।

13/05/2015

সততা বা শ্রদ্ধা হলো একটি দামী জিনিস এটা সস্তা লোকদের থেকে আশা করা ঠিক নয়।

05/05/2015

ধুমপান ও তামাকজাত দ্রব্য একজন
মানুষকে নির্মম ভাবে হত্যা
করে....।এসব দ্রব্য থেকে
নিজেকে মুক্ত করি, অন্ন্যদেরকে
ও সচেতন করি এবং মাদক ও ধুমপান
মুক্ত একটি বাংলাদেশ
উপহারদি।

Address

Sonaimuri
3827,NOAKHALI,

Telephone

+8801770612032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sotota Songho - Sonaimuri Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share