20/02/2026
রামাদানের প্রতিটা মুহূর্তই অত্যন্ত মূল্যবান। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘণ্টা।
সুতরাং, অহেতুক কথা আর কাজে এই মণিমুক্তো সমতুল্য সময়গুলোকে অপচয়ের আগে একবার এটা ভাবুন যে—আগামি বছর হয়তো এই সময়ে আপনি আর বেঁচে না-ও থাকতে পারেন। হয়তো আগামি রামাদান আসার আগেই কবরে আপনার অস্থিমজ্জা মাটির মাঝে প্রায় বিলীন হয়ে যাবে।
রামাদান এলো, আবার চলেও যাবে।
আমরা কতোখানি সজাগ থাকছি আর এর সর্বোত্তম ব্যবহার করছি—সেটাই প্রকৃত ঘটনা।