১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদল

১নং সৈয়দপুর  ইউনিয়ন ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল

পদত্যাগ করলেন’ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানশারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্...
01/06/2026

পদত্যাগ করলেন’ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্র জমা দেন তিনি।

চিঠিতে দীপেন দেওয়ান উল্লেখ করেন, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আশা প্রকাশ করেন, সরকারের কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য।

১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে অধ্যাপক  ড. আলী আজগর স্যারের জন্য শুভ কামনা রইলো
30/05/2026

১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে অধ্যাপক ড. আলী আজগর স্যারের জন্য শুভ কামনা রইলো

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫’তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এই মহান জাতীয় নেতাক...
30/05/2026

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫’তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এই মহান জাতীয় নেতাকে। তাঁর আত্মত্যাগ, আদর্শ ও দেশপ্রেম আমাদের প্রেরণার উৎস হয়ে থাকুক প্রজন্মের পর প্রজন্ম।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে দোয়া করি, তিনি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’কে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমীন।

বিদ্রোহী কবি
24/05/2026

বিদ্রোহী কবি

জনগণের প্রত্যাশা পূরণ ও উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপি সরকারের সফল ১০০ দিন-৮২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই ও স্মার্ট ক্লাসরুম ...
24/05/2026

জনগণের প্রত্যাশা পূরণ ও উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপি সরকারের সফল ১০০ দিন-
৮২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই ও স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হয়েছে।

#১০০দিন #বিএনপিসরকার #বিএনপি

24/05/2026
আমানউল্লাহ আমান
22/05/2026

আমানউল্লাহ আমান

দূর্নীতি আর মাফিয়া চক্রের পেছনে আছে সাজিদ চৌধুরী। সীতাকুণ্ডের ভূমি দস্যুতা থেকে শুরু করে এসিল্যান্ড অফিসের দুর্নীতি—সবখা...
20/05/2026

দূর্নীতি আর মাফিয়া চক্রের পেছনে আছে সাজিদ চৌধুরী।

সীতাকুণ্ডের ভূমি দস্যুতা থেকে শুরু করে এসিল্যান্ড অফিসের দুর্নীতি—সবখানেই যেন এক অদৃশ্য গডফাদারের ছায়া। রুহুল আমিন চেয়ারম্যানের ছেলের শহীদি ঘটনার পেছনে কি একই চক্র কাজ করছে? উন্নতি তো অনেক হলো, এবার না হয় একটু দুর্নীতিই হোক! সিন্ডিকেট আর গুন্ডামির রাজত্বে আমাদের নতুন ডন সাজিদ ভাই। কার ইশারায় তৈরি হয় এই জামাতি সিন্ডিকেট?

অন্যের হক নষ্ট করা আর মাপিয়া চক্রের গুন্ডামির মূল হোতাদের বিচার চাই। যেখানেই অন্যায়ের প্রতিবাদ হবে, সেখানেই গর্জে উঠবে শোষকের হাতিয়ার। হামলা হবে কিন্তু বিচার হবে না, কারণ পেছনে আছে সাজিদ ভাই! এগিয়ে যান ভাই, গুন্ডামি আর সিন্ডিকেট চলবে হামেশা! এই দালাল চক্রের অবসান হোক, এলাকা দুর্নীতিমুক্ত হোক।

এতদিন তো অন্যের তেলে চলেছেন, এবার নিজেদের তেলে আগুন লাগানোর সময় আসছে! বিএনপি সরকার অলরেডি দেশের ইতিহাসের সবচেয়ে বড় আর অত...
03/05/2026

এতদিন তো অন্যের তেলে চলেছেন, এবার নিজেদের তেলে আগুন লাগানোর সময় আসছে! বিএনপি সরকার অলরেডি দেশের ইতিহাসের সবচেয়ে বড় আর অত্যাধুনিক তেল শোধনাগার (ERL-2) নির্মাণের কাজে হাত দিয়ে দিয়েছে।

বাজেট কত জানেন? ২.৬ বিলিয়ন ডলার!
আর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IDB) একাই দিচ্ছে প্রায় ১ বিলিয়ন ডলার ফান্ডিং। একেই বলে ব্যাপক মাত্রার মাস্টারস্ট্রোক!

খাতা-কলম বের করে হিসাব মিলান:

বর্তমান ক্যাপাসিটি: মাত্র ১.৫ মিলিয়ন টন।
নতুন ERL-2 ক্যাপাসিটি: ৩ মিলিয়ন টন।
টোটাল প্রোডাকশন: ৪.৫ মিলিয়ন টন!

মানে কী দাঁড়াল? দেশীয় উৎপাদন ২০% থেকে ডিরেক্ট লাফ দিয়ে ৫০-৬০%-এ চলে যাবে।

এতদিন তো জ্বালানি আমদানির নামে পকেট কাটা গেছে, তাই না? গলার কাঁটা হয়ে ছিল এই ইমপোর্ট বিল। নতুন রিফাইনারি হলে বছরে জ্বালানি আমদানি কমবে ২-৩ মিলিয়ন টন। সরাসরি ১.৫ থেকে ২.৫ বিলিয়ন ডলার সাশ্রয়! আর সরকার এই তেল বেচে ম্যাসিভ আয় করবে, বছরে প্রায় ৩-৫ বিলিয়ন ডলার! এভাবেই একটা অর্থনীতি চালাতে হয়!

LPG সিলিন্ডারের দাম শুনে যারা প্রতিদিন স্ট্রোক করেন, তাদের জন্য একটা রিয়েলিটি চেক দিই। ERL-2 এর বাই-প্রোডাক্ট হিসেবে আসবে LPG, ন্যাফথা, জেট ফুয়েল, আর পেট্রোকেমিক্যালের মতো জিনিস। মেইন প্রোডাক্ট তো আছেই, শুধু এই বাই-প্রোডাক্ট বেচেই বছরে ১২০-৪৮০ মিলিয়ন ডলারের সাইড ইনকাম! সিলিন্ডারের জন্য আর বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না,

এতদিন আমরা থার্ড ক্লাস তেল পুড়িয়েছি। এবার ডিরেক্ট Euro-5 স্ট্যান্ডার্ড ফুয়েল আসতেছে। এর মানে বোঝেন? ইন্ডিয়া রাশিয়ান ক্রুড কিনে রিফাইন করে ইউরোপের মার্কেটে বেচে বিলিয়ন ডলার কামাচ্ছে। আমরা পারবো না কেন? কে বলেছে আমরা এটা করতে পারব না? জ্বালানি সারপ্লাস হলে আমাদের তেলও সোজা ইউরোপে যাবে। ইউরোপীয় গাড়িতে বাংলাদেশে তৈরি জ্বালানি। ভাবুন তো, কী দারুণ ব্যাপার!

আর ভবিষ্যতে যদি ERL-3 এর কাজ শুরু হয়? শতভাগ আত্মনির্ভরশীলতা! পেট্রোল আর ডিজেলের জন্য অন্য কারও কাছে হাত পাততে হবে না। আমরা নিজেদের মালিক হবো।

জ্বালানি সেক্টরে এই রেভোলিউশনটা খুব দরকার ছিল।আর নয় বিদেশি নির্ভরশীলতা। আর নয় ভাওতাবাজি। এবার এগিয়ে যাওয়ার পালা, বাংলাদেশ!

#জ্বালানি_বিপ্লব

শ্রমিকের অধিকার, আমাদের অঙ্গীকার।
01/05/2026

শ্রমিকের অধিকার, আমাদের অঙ্গীকার।

Address

Sitakund

Alerts

Be the first to know and let us send you an email when ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদল:

Share