মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার

মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার বই পড়া হোক প্রত্যেকটি মানুষের শ্রেষ্ঠ শখ

ঈদ-উল আজহা মোবারক!জ্ঞান ও উপলব্ধির এই আশ্রয়স্থল থেকে আপনাদের জানাই ত্যাগ, সৌহার্দ্য ও সংহতির মহান উৎসব ঈদুল আজহার আন্তরি...
06/06/2025

ঈদ-উল আজহা মোবারক!
জ্ঞান ও উপলব্ধির এই আশ্রয়স্থল থেকে আপনাদের জানাই ত্যাগ, সৌহার্দ্য ও সংহতির মহান উৎসব ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
আল্লাহ বলেন,
আল্লাহর কাছে কখনোও ওগুলির গোশত পৌঁছে না এবং রক্তও না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাক্বওয়া (সংযমশীলতা); এভাবে তিনি ওগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এই জন্য যে, তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। (সুরা আল-হজ্জ, আয়াত ৩৭)
এই ঈদ আমাদের শেখায় প্রকৃত ত্যাগ কেবল বাহ্যিক নয়, বরং অন্তরের বিনম্রতা ও তাকওয়াই সর্বোচ্চ মর্যাদার। আসুন, ঈদের আনন্দ ভাগ করে নেই বইয়ের আলোয়, সত্যের পথে।

ঈদ মোবারক 🕋🌙ঈদের এই শুভ দিনে, আল্লাহর অশেষ দয়া ও রহমত আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। রমজান মাসে আল্লাহর রহমত ও ক...
30/03/2025

ঈদ মোবারক 🕋🌙
ঈদের এই শুভ দিনে, আল্লাহর অশেষ দয়া ও রহমত আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। রমজান মাসে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের পর ঈদ আমাদের জন্য সুখ, শান্তি এবং বরকত নিয়ে আসুক।
আল্লাহ বলেন,
‘তোমরা যদি আল্লাহর পথ অনুসরণ করো, তবে তিনি তোমাদের হৃদয়ে শান্তি এবং সুখ দান করবেন।’ (সুরা আল-ইনশিরাহ, আয়াত ৫)

এই রৌদ্রজ্বল বিকেলে আমারও ইচ্ছে করছে টুক করে সেই স্বপ্নপূরণ পাঠাগারটায় ঘুরে আসি। মিস কোমাচির মতো হয়তো বাতিঘরের প্রতিটা ব...
23/03/2025

এই রৌদ্রজ্বল বিকেলে আমারও ইচ্ছে করছে টুক করে সেই স্বপ্নপূরণ পাঠাগারটায় ঘুরে আসি। মিস কোমাচির মতো হয়তো বাতিঘরের প্রতিটা বইয়ের তাকের অদ্ভুত কোনো ক্ষমতা আছে মানুষের মন পড়ার। শুধু বাতিঘরেরই বা বলছি কেনো!? যেকোনো বুকশপে কর্মরত মানুষেরই হয়তো এমন ক্ষমতাই কাজ করে। নাহলে আমিই বা ঠিক সময়ে মনের মতো বইটা পড়তে পারছি কি করে? ওহ, জীবন কতো সুন্দর!
"ঢেউ ছুটে আসে, ঢেউ চলে যায়। ছুঁয়ে দেয় এই নোনাধরা পাথুরে দেয়াল।"
এ ছিলো আমার অভিব্যক্তি। এবার বইটার সম্পর্কে কিছু বলি? আমার প্রচন্ড ভালো লেগেছে, যদিও বানান ভুলের কারণে বারবার বেশ বিরক্তবোধ করছিলাম। কিন্তু বইয়ের দেয়া প্রত্যেকটা বার্তা, রেফারেন্সের বইগুলোর মূল বিষয়বস্তু সম্পর্কে জানা আমাকে এতোই টানছিলো যে আমি এই বানান ভুলের ব্যাপারটাকে বিশেষ কিছু ভাবছি না। তবে ভবিষ্যতে এদিকটা খেয়াল রাখলে বইটার যে দারুণ পাঠক পাওয়া যাবে সে ব্যাপারে অনেকটাই আশাবাদী।

কী খুঁজছেন আপনি?
সায়ুরি কোমাচি নামের টোকিওয়ের সবচেয়ে রহস্যময়ী লাইব্রেরিয়ান এই প্রশ্নটি নিয়মিত জিজ্ঞেস করেন। অন্য সকল লাইব্রেরিয়ানের মতো, কোমাচিও তার শেলফে থাকা প্রত্যেকটা বই পড়ে ফেলেছেন। তবে তার বিরল এক ক্ষমতা আছে। লাইব্রেরিতে আসা প্রত্যেকের মন তিনি পড়ে ফেলতে পারেন। লাইব্রেরির দরজা দিয়ে কেউ ঢুকলেই তিনি বুঝে যান সদ্য প্রবেশ করা মানুষটির জীবনের সকল চাওয়া পাওয়া। প্রাত্যহিক জীবন এবং স্বপ্নের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকা নানান মানুষ লাইব্রেরিতে আসে। প্রত্যেকের সাথে কথা বলেন কোমাচি। এরপর তাদের নির্দিষ্ট কোন বই পড়ার পরামর্শ দেন। সেই বই বদলে দেয় তাদের জীবন, দেখায় স্বপ্ন পূরণের পথ।
রিভিউ করেছেন : নূজহাত নাছিম দিয়া

"আমরা 'না' বলতে জানি না বলেই আমরা এত পিছিয়ে।" কথা টা বলেছিলেন আনাম ভাইয়া।  আমরা 'পারি না' বা 'জানি না' এই কথা গুলো বলতে ...
13/03/2025

"আমরা 'না' বলতে জানি না বলেই আমরা এত পিছিয়ে।"
কথা টা বলেছিলেন আনাম ভাইয়া।
আমরা 'পারি না' বা 'জানি না' এই কথা গুলো বলতে পারি না বলেই আমরা নতুন কিছু শিখতে পারি না। কোনো কিছু সম্পর্কে নিজের অজ্ঞতা যতক্ষণ প্রকাশ করতে না শিখবো ততদিন সেটা অজানাই রয়ে যাবে। পরিবারের শিক্ষা আর স্কুল কলেজের বেধে দেয়া নির্দিষ্ট সিলেবাসের বাইরে গিয়েও একটা মানুষের অনেক কিছু শেখার থাকে যেটার জন্য একটি তৃতীয় মাধ্যমের প্রয়োজন হয়। সেরকমই একটি মাধ্যম হলো আমাদের এই "মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার"। এটা এমন একটি মুক্ত প্লাটফর্ম যেখানে একজন নিঃসঙ্কোচে নিজেকে প্রকাশ করার সুযোগ পায়। যেখানে দাঁড়িয়ে একজন সবার সামনে নিজেকে উপস্থাপন করতে শেখার সুযোগ পায়, নিজের প্রতিভার খোঁজ পায় এবং দক্ষতাকে আরো উন্নত করতে পারে। আমরা যারা পাঠাগারের ট্যালেন্ট বা সদস্য তারা সবাই ঠিক এভাবেই নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে তাদেরকে এই সুযোগ করে দেয়া আমাদেরই দায়িত্ব। এই পাঠাগার প্রাঙ্গন থেকে আবার নতুন নতুন কিছু প্রতিভা খুঁজে বের করে তাদেরকে অন্যদের থেকে একটু আলাদা ভাবে গড়ে উঠতে সাহায্য করার দায়ভার এখন আমাদের হাতে। আর সেই লক্ষ্যে কাজ করতেই আমাদের প্রাণের পাঠাগার আবারো প্রস্তুত ৷ সবার সম্মিলিত চেষ্টায় আনাম ভাইয়ার এই মহান চিন্তার বাস্তবায়নে আমরা আবারো কাজ শুরু করতে চাই।
তাই পাঠাগারের সাথে সরাসরি সংশ্লিষ্ট থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীগণ সবার প্রতি প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার উদার আমন্ত্রণ জানাচ্ছি ।

শুভেচ্ছাদান্তে,
সিনথিয়া তাসনিম ( নির্বাচিত ট্যালেন্ট, ৬ষ্ঠ বইমেলা )

বৃথা আসি বৃথা যাইকিছুই উদ্দেশ্য নাই!বইটা পড়ে হতভম্বের মতো ১০-১৫ মিনিট স্থিরদৃষ্টিতে তাকিয়ে ছিলাম। পুরো ঘটনাটা বোঝার চেষ্...
08/03/2025

বৃথা আসি বৃথা যাই
কিছুই উদ্দেশ্য নাই!

বইটা পড়ে হতভম্বের মতো ১০-১৫ মিনিট স্থিরদৃষ্টিতে তাকিয়ে ছিলাম। পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করছিলাম। নবারুণ ভট্টাচার্য কি ভেবে কি বোঝাতে চেয়েছিলেন আমি জানি না। তবে এইটুকু ঠিকই বুঝতে পেরেছি সিভিয়ার শক পেলে মানুষ চরম ডিপ্রেশন থেকেই সুইসাইড করে। কিন্তু এখানে আমার দৃষ্টিভঙ্গি থেকে কিছু বলতে চাই।
উদাসীন মানুষজন যখন থেকে এডিকটেড হন তখন থেকে তার জীবনের হতাশা, উদাসীনতা যেনো ক্রমাগত বেড়েই চলে! উনারা নিজেরাও বুঝতে পারেন না, নিজেদের কি ভয়ঙ্করভাবে একটু একটু করে শেষ করে দিচ্ছেন। এডিকটেড কাউকে দেখলে আমি বেশ ভয়ই পাই, মানুষ হিসেবে না, এই মানুষটা কোন দুঃখ থেকে এমন করছে সেইটা ভেবে। অবশ্য আমি বিশ্বাস করি পরিবারের ঠিকঠাক সাপোর্ট পেলে হয়তো তারা এমন করতোনা৷ বেশিরভাগ নেশাগ্রস্ত মানুষই হয় পরিবার থেকে আলাদা নাহয় তাদের কেউ নেই। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেমনই হোক, সে নিজে না চাইলে কোনোকিছুই সম্ভব না। জীবন অনেক ছোট, এই ছোট জীবনটা আমরা চাইলে একটু সুন্দর করে তুলতেই পারি। অনেক উত্থানপতন আসবে সেগুলো উতরে এগিয়ে যাওয়ার নামই জীবন। উদাসীন মানুষজন খুব বেশি ভুল করে এবং একটা সময় চরমভাবে রিগ্রেট ফিল করে নিজেদের শেষ করে দেয়। পুরো ব্যাপারটাই দুঃখজনক।

'হারবার্ট' উপন্যাসটি_
অকাদেমি পুরস্কারপ্রাপ্ত- ১৯৯৭
বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত- ১৯৯৬
নরসিংহদাস পুরস্কারপ্রাপ্ত- ১৯৯৪

রিভিউ করেছেন : নূজহাত নাছিম দিয়া

রমজান মোবারক🌙🕌 রমজান মাসের পবিত্রতা আমাদের সকলের হৃদয়ে আলোর পথ দেখাক এবং জ্ঞানার্জনের যাত্রাকে আরও সমৃদ্ধ করে তুলুক। এই ...
02/03/2025

রমজান মোবারক🌙🕌
রমজান মাসের পবিত্রতা আমাদের সকলের হৃদয়ে আলোর পথ দেখাক এবং জ্ঞানার্জনের যাত্রাকে আরও সমৃদ্ধ করে তুলুক। এই মহামূল্যবান মাসে আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য রইলো রমজান মোবারকের শুভেচ্ছা। আল্লাহর রহমত ও বরকত আমাদের জীবনকে আরও আলোকিত করুক।

সকাল হলেই ছুটে চলে যাওয়া ঐ পাঠাগার প্রাঙ্গনে। সারাদিন দৌড়ঝাপের মাঝে কাজ করে যাওয়া, কাজের ফাঁকে হাসি - আড্ডা। কাজ ঠিক না ...
01/03/2025

সকাল হলেই ছুটে চলে যাওয়া ঐ পাঠাগার প্রাঙ্গনে। সারাদিন দৌড়ঝাপের মাঝে কাজ করে যাওয়া, কাজের ফাঁকে হাসি - আড্ডা। কাজ ঠিক না হলে আনাম ভাইয়ার বকা শোনা। আবার একটু ভালো কাজের পর ভাইয়ার থেকে প্রশংসা পাওয়ার আনন্দ। দুপুরের সেই অমৃত ডাল ভাত। সারাদিনের ক্লান্তি শেষে মন ভর্তি উচ্ছ্বাস নিয়ে পরের দিনের অপেক্ষায় বাড়ি ফিরে যাওয়া।
বইমেলার সেই সোনালি দিনগুলো আজ শুধুই স্মৃতি। এখন আর বইয়ের উৎসব হয় না। আনাম ভাইয়ার সাথে সাথে প্রাণ হারিয়েছে পুরো একটা পাঠাগার পরিবার।
সব দিকনির্দেশনা দিয়ে নিজে সবার পিছনের সারি তে গিয়ে দাঁড়িয়ে থাকা মানুষ টা নেই বলে আজ আমরা সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আর কিছুই করতে পারছি না। কিন্তু আমাদের কি কোনো দায়িত্ব নেই? আনাম ভাইয়ার দেখে যাওয়া স্বপ্ন নিয়ে আমরা কি আগাতে পারি না? অবশ্যই,,,
আবার নতুন করে শুরু হোক আমাদের প্রাণের পাঠাগারের যাত্রা। সেই উদ্দেশ্যে পাঠাগারের সকল নির্বাচিত ট্যালেন্ট, শিকড় সদস্য, পাঠাগারের কর্মী এবং শুভাকাঙ্ক্ষী সকলকে নিজের পরিচয় দিয়ে পাঠাগার পরিবারের সাথে আবারো নতুন করে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ : 01739152484

সুপ্রিয় পাঠকবৃন্দ,মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার সকলকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছে! আমাদের পাঠাগার জ্ঞান, সাহিত্য, ও সংস্...
26/02/2025

সুপ্রিয় পাঠকবৃন্দ,

মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার সকলকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছে! আমাদের পাঠাগার জ্ঞান, সাহিত্য, ও সংস্কৃতির এক অপূর্ব সমাবেশস্থল, যেখানে পাঠকেরা নানা বিষয়ের বইয়ের সমৃদ্ধ সংগ্রহের মধ্যে হারিয়ে যেতে পারে। এখানে রয়েছে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, শিশু-কিশোর সাহিত্য, আত্মোন্নয়ন, জীবনী, ও নানাবিধ বই, যা পাঠকদের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনে সহায়তা করবে। আমরা বিশ্বাস করি, পাঠাগার শুধু বইয়ের সংগ্রহশালা নয়, বরং এটি এক জ্ঞানচর্চার কেন্দ্র, যেখানে পাঠকরা নতুন চিন্তা, ধারণা, ও সৃজনশীলতার সন্ধান পাবে। তাই, সকলকে জানাই আমন্ত্রণ।

বই পড়া হোক প্রতিটি মানুষের শ্রেষ্ঠ সখ।

পাঠাগারের সময়সূচি:
শুক্রবার থেকে মঙ্গলবার : বিকেল ৩ঃ০০ টা থেকে ৫ঃ০০ টা পর্যন্ত
বুধবার এবং বৃহস্পতিবার : বন্ধ

যোগাযোগের তথ্য:

ঠিকানা: এনায়েতপুর পুরাতন বাজার, এনায়েতপুর, সিরাজগঞ্জ
ফোন: লাইব্রেরিয়ান - +8801823249152
ইমেইল: [email protected]

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের প্রিয় মাতৃভাষাকে সম্মান জানাই। ভাষা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং চিন্তার পরিপূর...
21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের প্রিয় মাতৃভাষাকে সম্মান জানাই। ভাষা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং চিন্তার পরিপূরক। এই বিশেষ দিনে, আমরা সকলকে আহ্বান জানাই যেন আমরা ভাষার গুরুত্ব উপলব্ধি করি এবং বই পড়া ও সাহিত্য চর্চার মাধ্যমে মাতৃভাষাকে সমৃদ্ধ করে তুলি। মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার সবসময় আপনাদের ভাষা ও জ্ঞানের নতুন দিগন্ত খুলে দিতে প্রস্তুত, সবার জন্য শুভ কামনা!

14/04/2024

আনাম ভাইয়ের বড় বোন, মুসফিকা আনাম স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, গোলাম নূর শেখের মেয়ে শামীমা আক্তার ওরফে খায়রুন নেছা ল্যাব এইডে আইসিইউ তে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকাল ৫:২০ মিনিটে ইন্তেকাল করেন। মরহুমার জানাজা বাদ আছর মুসফিকা আনাম স্মৃতি পাঠাগারের সামনের মাঠে অনুষ্ঠিত হবে। সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো, আল্লাহ যেন উনাকে বিনা হিসেবে জান্নাতে দাখিল করেন।

Address

Enayetpur
Sirajganj
6751

Opening Hours

Monday 16:00 - 18:00
Tuesday 16:00 - 18:00
Thursday 16:00 - 18:00
Friday 16:00 - 18:00
Sunday 16:00 - 18:00

Telephone

+8801739152484

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার:

Share

Category