সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ এটি সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজ
(1)

17/08/2023

#রাজশাহী_রেঞ্জে_জুলাই/২০২৩ #মাসে_শ্রেষ্ঠ_জেলা #জেলা_পুলিশ_সিরাজগঞ্জ

[১৭ আগস্ট ২০২৩ খ্রিঃ]

রাজশাহী রেঞ্জের জুলাই/২৩ মাসে ৮ টি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে অত্র জেলার সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে বিপুল ব্যবধানে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে জেলা পুলিশ, সিরাজগঞ্জ।

আজ ১৭ আগস্ট ২০২৩ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে জুলাই-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়।

জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে জেলা পুলিশ, সিরাজগঞ্জ'র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

#পুলিশ_সুপার_সিরাজগঞ্জ_হিসেবে_দায়িত্বভার_গ্রহণের_পর #জেলা_পুলিশ_সিরাজগঞ্জ_রাজশাহী_রেঞ্জে াসে_০৬_বার_শ্রেষ্ঠ_জেলা_হিসেবে_নির্বাচিত_হয়েছে।

গভীর রাতে বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার। ইংরেজি ২৪/৭/২৩ তারিখ মরিয়ম বেগম( ৮০) স্বামীমৃত আজহার শেখ বাড়ি: ইতালি ইউনিয়ন : ...
23/07/2023

গভীর রাতে বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার।
ইংরেজি ২৪/৭/২৩ তারিখ মরিয়ম বেগম( ৮০) স্বামীমৃত আজহার শেখ বাড়ি: ইতালি ইউনিয়ন : শোনগাছা থানা সিরাজগঞ্জ সদর জেলা সিরাজগঞ্জ কে রাত ১:৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ সদর থানার রাতের টহল অফিসার এস আই শাহিন মিয়া শহরের রাস্তা থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত বৃদ্ধা ক্ষুদার্থ থাকায় তাকে খাওয়ানোর পর সিরাজগঞ্জ সদর থানার নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক কেন্দ্রের বিশ্রামাগারে রাখা হয়েছে। বৃদ্ধা জানায় তার সন্তানাদি থাকলেও কেউ তার খোঁজ নেয় না। সে মনের দুঃখে বাড়িঘর ছেড়ে শহরে চলে আসে। সকালে তার বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ সহ পারিবারিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে। প্রয়োজনে ২০১৩ সালের পিতা-মাতার ভরণ পোষণের আইন অনুযায়ী তার সন্তানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ এর ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার। মাননীয় পুলিশ সুপার জনাব মো...
23/03/2023

সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ এর ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার। মাননীয় পুলিশ সুপার জনাব মো: আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় সিরাজগঞ্জ থানাকে মাদক ও সকল অপরাধ মুক্ত করার লক্ষ্যে সিরাজগঞ্জ থানার একটি অভিযানিক দল ইং ২২/০৩/২০২৩ তারিখ সিরাজগঞ্জ থানাধীন সিরাজগঞ্জ পৌরসভাস্থ ভাঙ্গাবাড়ী সেমাই মিল সংলগ্ন জনৈক রিপন শেখ (৪২), পিতা-মতিয়ার রহমানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২২:২০ ঘটিকার সময় ৫০০(পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী হলোঃ
১. মোঃ সোহেল(৩২), পিতা-মোঃ মোতালেব ,স্থায়ী: গ্রাম- সয়া গোবিন্দ (ঢুলিপাড়া) , উপজেলা/থানা- সিরাজগঞ্জ সদর, জেলা -সিরাজগঞ্জ, বাংলাদেশ
প্রকাশ্যে যে, আসামীর বিরুদ্ধে পূর্ব ০৬(ছয়) টি মামলা রহিয়াছে।

"ছোট বেলা থেকেই খেলার প্রতি অদম্য নেশা ছিল ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সময়ের ব্যবধানে সবই হারিয়ে ফেলেছি তবুও খেলাধুলোর প্...
20/03/2023

"ছোট বেলা থেকেই খেলার প্রতি অদম্য নেশা ছিল ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সময়ের ব্যবধানে সবই হারিয়ে ফেলেছি তবুও খেলাধুলোর প্রতি আসক্তি কমেনি বিন্দুমাত্র মাসে ২/১ দিন সময় পেলে একটু কাজে লাগায়। মাদককে না বলে যুবসমাজকে খেলাধুলো করার প্রতি আগ্রহী হওয়ার জন্য অনুরোধ রইলো "

-অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ থানা

বি:দ্র: (এই পেইজটি মডারেটর দ্বারা পরিচালিত। সুযোগ্য অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ থানা আপনাদের বার্তার প্রতি নিয়মিত দৃষ্টিগোচর করেন)

সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ ইউনিয়নের চর সায়দাবাদ গ্রাম থেকে ০২ টি ষাঁড় গরু উদ্ধার করা হয়, গরু দুটির প্রকৃত মালিকের সন...
17/03/2023

সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ ইউনিয়নের চর সায়দাবাদ গ্রাম থেকে ০২ টি ষাঁড় গরু উদ্ধার করা হয়, গরু দুটির প্রকৃত মালিকের সন্ধান চাই ।

যোগাযোগের ঠিকানা-
সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ
মোবাইল নাম্বার -
অফিসার ইনচার্জ-০১৩২০১২৯৫৯০
ডিউটি অফিসার-০১৩২০১২৯৫৯৫
বিট অফিসার (সয়দাবাদ)-০১৭১৫৮৮৬৪০৪

17/03/2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও
জাতীয় শিশু দিবসে
জাতির পিতার প্রতি জানাই
বিনম্র শ্রদ্ধা

#বাংলাদেশ_পুলিশ

16/03/2023

Welcome Back to the Official page of Sirajganj Sadar Thana, Sirajganj.

Officer-In-Charge
Sirajganj Thana, Sirajganj

11/10/2022

সিরাজগঞ্জ সদর থানা কর্তৃক (০৫) পাঁচ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।

[২৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ]

সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সিরাজগঞ্জ সদর থানার একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার , সিরাজগঞ্জ সার্কেলের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ শাহিন মিয়া, এসআই(নিঃ)/ইব্রাহিম, এসআই(নিঃ)/সৌমিক ইসলাম, এসআই(নিঃ)/দানিউল ইসরাম, এএসআই(নিঃ)/মোঃ মহুবার রহমান, এএসআই(নিঃ)/হোসেন আলী, কং/৭৩৩ মোঃ রাকিবুল ইসলাম এর সহায়তায় ২৮/০৯/২০২২ খ্রিঃ রাত্রি ০৩.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন বাজার স্টেশন কড়ইতলা হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ সবুজ মন্ডল(২৬), পিতা- মোঃ মন্টু মন্ডল,গ্রাম-ফরিদপুর থানাপাড়া,থানা- ফরিদপুর, জেলা-পাবনাকে (০৫)পাঁচ কেজি গাঁজা সহ আটক করা হয়।

এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

11/10/2022
11/10/2022

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ:

Share