19/06/2026
আজকাল প্রায় প্রতি শুক্রবারেই আমার ঠিকানা হয় রহমতগঞ্জ কবরস্থান।
জুমার নামাজ শেষে যখন কবরগুলোর পাশে গিয়ে দাঁড়াই, তখন বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করে। চারপাশে কত নীরবতা, কত শান্ত পরিবেশ। অথচ এই নীরব মাটির নিচে শুয়ে আছেন কত শত মানুষ, যাদের একসময় স্বপ্ন ছিল, পরিবার ছিল, প্রিয়জন ছিল, ছিল হাজারো গল্প আর স্মৃতি।
কত মানুষ ছিল, যাদের উপস্থিতিতে পরিবার মুখর থাকত, বন্ধুদের আড্ডা জমে উঠত, প্রিয়জনদের মুখে হাসি ফুটত। আজ তারা নেই। সময়ের স্রোতে তাদের নাম হয়তো অনেকেই ভুলে গেছে, কিন্তু কোনো না কোনো হৃদয়ে তারা এখনও বেঁচে আছে স্মৃতি হয়ে, ভালোবাসা হয়ে, না বলা হাজারো কথার মাঝে।
কবরস্থানে দাঁড়ালে বারবার মনে হয়, এই পৃথিবীতে আমাদের অবস্থান কতটা ক্ষণস্থায়ী। যে মানুষগুলো একসময় আমাদের পাশে হেঁটেছে, কথা বলেছে, হাসিয়েছে, আজ তারা নীরবে শুয়ে আছে কয়েক মুঠো মাটির নিচে। একদিন আমরাও এই পৃথিবীর সব ব্যস্ততা, সব পরিচয়, সব অর্জন রেখে ঠিক এভাবেই চলে যাব।
তাই যারা আজ কবরবাসী, তাদের ভুলে না যাই। মাঝে মাঝে তাদের জন্য দু'হাত তুলে দোয়া করি। কারণ পৃথিবীর সব সম্পর্ক একদিন শেষ হয়ে গেলেও, দোয়ার সম্পর্ক কখনো শেষ হয় না।
আল্লাহ সকল কবরবাসীকে ক্ষমা করুন, তাদের কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🖤🥀