Civil Engineering World

Civil Engineering World I am an engineer. I want to serve the country as a good engineer. Everyone stay by my side and take the country forward.I am an engineer. Everyone s

03/11/2022
05/08/2021

ইটের প্রকারভেদ সাধারনত নিম্নরুপঃ
১. ১ম শ্রেণীর ইট
২. ২য় শ্রেণীর ইট
৩. ৩য় শ্রেণীর ইট
৪. ঝামা ইট
৫. পিকেড ইট
১ম শ্রেণীর ইটঃ
(ক). ইটের সাইজ ও রঙ সমরুপ থাকে
(খ). সর্বত্র সমান ভাবে পোড়ানো থাকে
(গ). পরস্পর আঘাত করলে ঠন ঠন শব্দ হবে
(ঘ). কন চির বা ফাঁক থাকবে না
(ঙ). তিন ফুট উপর থেকে আরেকটির উপর ফেলে দিলে সহজে ভাংবে না
(চ). পানিতে ডোবালে শোষণ ক্ষমতা ১৫% এর বেশি হবে না
২য় শ্রেণীর ইট
(ক). ১ম শ্রেণীর মতই রঙ ও শক্ত কিন্তু সাইজ এবং সেপ কিছুটা
অসমান এবং ইটের তলা অমসৃণ থাকে
(খ). ইট পোড়ানো কিছুটা কম
(গ). শব্দ তীক্ষ্ণ নয়
(ঘ). ইটের গায়ে ফাটল থাকে
(ঙ). পানি শোষণ ক্ষমতা ২০% এর থেকে বেশি থাকে
৩য় শ্রেণীর ইট
(ক). এই ধরণের ইট পর্যাপ্ত পরিমাণ পোড়ানো থাকে না এবং গুনাগুণ নিম্নমানের
(খ). সহজে ভেঙ্গে যায়
(গ). ঠন ঠন শব্দ হয়
(ঘ). পানি শোষণ ক্ষমতা ২৫% এর চেয়ে বেশি হয়ে থাকে
ঝামা ইট
অতিরিক্ত চাপে পোড়ানো ইট সাধারণত কালো ও ফাঁপা হয়ে থাকে।
পিকেড ইট
(ক). এই ইট ১ম ইটের চেয়ে অধিক মাত্রায় পোড়ানো ইট
(খ). ১ম শ্রেণীর চেয়ে শক্ত ইট
(গ). তীক্ষ্ণশব্দ
(ঘ). উপর থেকে ফেলে দিলে ভাঙ্গে না
(ঙ). ধারগুলো আঁকাবাঁকা ও পিঠগুলো অসমতল

05/08/2021

স্লাম্প টেস্ট কি ? ইহা কিভাবে করা হয়? (What is Slump Test?)
--------------------------------------------------------------------------

স্লাম্প টেস্ট (Slump Test):-
--------------------------------------------------------------------------
কংক্রিটের ঘনত্ব (Consistency) এবং কার্যোপযোগিতা (Workability) পরীক্ষা করার জন্য স্লাম্প টেস্ট বা নতি পরীক্ষা করা হয়।

এই টেস্ট করার জন্য ফ্রাস্ট্রাম আকৃতির কোনক ব্যবহার করা হয়, যাহার উপরের ব্যাস ১০সেমি, তলার ব্যাস ২০সেমি এবং উচ্চতা ৩০সেমি। কোনকটিকে একটি মসৃন স্টীল প্লেটের উপর স্থাপন করে তিন স্তরে কংক্রিট ভর্তি করে প্রতি স্তরে ১৬ মিলি ব্যাসের ২ ফিট লম্বা রড দ্বারা ২৫ বার আঘাত করা হয়। অতঃপর কোণকের হাতল দুটিকে ধরে আস্তে আস্তে তুলে নেয়া হয়। কোনকটিকে তুলে নেয়ার পর কংক্রিটের উচ্চতার কিছুটা পতন ঘটে। কোনকটিকে উল্টো করে ট্যাম্পিং রড কে কোনের উপর অনুভূমিক বসিয়ে কংক্রিটের পতন পরিমাপ করা হয়। এই পতনের পরিমানই হলো স্লাম্প।

অনুমোদনযোগ্য স্লাম্প
--------------------------------------------------------------------------
1. R.C.C Foundation Slump: 50mm to 120mm
2. Plain Footing Slump: 25mm to 100 mm
3. Slab, Beam & Column Slump: 77mm to 150mm
4. Pavement Slump: 50mm to 70mm

Address

Shibpur Baghabo Rood
Shibpur
1620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category