তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, শেরপুর - Doict, Sherpur

  • Home
  • Bangladesh
  • Sherpur
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, শেরপুর - Doict, Sherpur

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, শেরপুর - Doict, Sherpur তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, শেরপুর এর অফিসিয়াল পেজ।

08/09/2026
আপনি কি একজন ফ্রিল্যান্সার? দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো 'পেশাগত পরিচয়' পাচ্ছেন না?আ...
06/07/2026

আপনি কি একজন ফ্রিল্যান্সার? দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো 'পেশাগত পরিচয়' পাচ্ছেন না?

আপনার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। দেশের ফ্রিল্যান্সারদের সক্ষমতা বাড়াতে এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে সরকার আগামী ৫ বছরে ২ লক্ষ ফ্রিল্যান্সারকে সরকারি আইডি কার্ড দেওয়ার এক দারুণ উদ্যোগ নিয়েছে! 🎉

💼 এই আইডি কার্ড থাকলে আপনি কী কী সুবিধা পাবেন?
🪪 স্মার্ট পেশাগত পরিচয়: ফ্রিল্যান্সিং যে আপনার পেশা, সেটির একটি সরকারি ও প্রাতিষ্ঠানিক প্রমাণপত্র পাবেন।

🏦 সহজে ব্যাংক একাউন্ট: ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড খোলার জটিলতা দূর হবে।

💵 রেমিট্যান্সের জটিলতা মুক্তি: বিদেশ থেকে আনা আপনার আয়ের উৎস বা রেমিট্যান্সের বৈধতা প্রমাণ করা এখন হবে একদম পানির মতো সহজ।

🚀 সরকারি সুবিধা ও প্রশিক্ষণ: বিশেষ নীতিগত সহায়তা, লোন সুবিধা এবং সরকারের উন্নত আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন।

🌐 কীভাবে আবেদন করবেন?
আপনি নিজেই সরাসরি ফ্রিল্যান্সারদের জন্য তৈরি সরকারি পোর্টাল থেকে আবেদন করতে পারবেন।

👉 আবেদনের ওয়েবসাইট লিংক: freelancers.gov.bd

বিস্তারিত জানতে জেলা ও উপজেলা আইসিটি অফিসে যোগাযোগ করুন এবং দেরি না করে আজই আপনার প্রোফাইল তৈরি ও আবেদন সম্পন্ন করুন!

💡 আপনার ফ্রিল্যান্সার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করে তাদেরও জানিয়ে দিন!

ফ্রিল্যান্সার নিবন্ধন নির্দেশিকা
05/07/2026

ফ্রিল্যান্সার নিবন্ধন নির্দেশিকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসন শেরপুরা সহযোগিতায় কর্মক্ষেত্রে...
21/05/2026

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসন শেরপুরা সহযোগিতায় কর্মক্ষেত্রে এডভান্স প্রযুক্তির ব্যবহার,চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক (০১) এক দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়।

🌐 নিরাপদ ইন্টারনেট, সুরক্ষিত ভবিষ্যৎইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ – শিক্ষা, যোগাযোগ, ব্যাংকিং, ব্যব...
05/05/2026

🌐 নিরাপদ ইন্টারনেট, সুরক্ষিত ভবিষ্যৎ

ইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ – শিক্ষা, যোগাযোগ, ব্যাংকিং, ব্যবসা, বিনোদন সবকিছুতেই। তাই দরকার সচেতন ও দায়িত্বশীল ব্যবহার।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (NCSA) উদযাপন করছে নিরাপদ ইন্টারনেট দিবস ২০২৬ – নিজে নিরাপদ থাকুন, অন্যদেরও নিরাপদ রাখুন।

⚠️ সাধারণ সাইবার ঝুঁকির ধরন:

▪ ফিশিং (ব্যক্তিগত তথ্য চুরি)
▪ ম্যালওয়্যার, ভাইরাস, ট্রোজান, র্যানসমওয়্যার
▪ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ক্লোনেড আইডি
▪ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) জালিয়াতি (বিকাশ, নগদ, রকেট)
▪ সাইবার বুলিং, পরিচয় চুরি
▪ অনলাইন গেমিং ও ই-কমার্স প্রতারণা
▪ ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ
▪ তথ্য ফাঁস (Data Breach)
▪ পাবলিক ওয়াই-ফাই ঝুঁকি
▪ ব্ল্যাকমেইল ও গুজব ছড়ানো

✅ নিরাপদ ইন্টারনেট ব্যবহারে করণীয়:

▪ শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন
▪ OTP, PIN ও পাসওয়ার্ড গোপন রাখুন
▪ ব্যক্তিগত তথ্য, ছবি ও লোকেশন শেয়ার করবেন না
▪ অজানা লিংক, ইমেইল বা অ্যাটাচমেন্ট ক্লিক করবেন না
▪ বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ব্যবহার ও নিয়মিত আপডেট রাখুন
▪ সোশ্যাল মিডিয়ায় প্রাইভাসি সেটিংস পর্যালোচনা করুন
▪ অপমানজনক বা সন্দেহজননক কন্টেন্ট দেখলে রিপোর্ট করুন

👶 শিশু ও কিশোরদের জন্য:

▪ অভিভাবকের তত্ত্বাবধানে ইন্টারনেট ব্যবহার করুন
▪ অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য দেবেন না
▪ সাইবার বুলিং-এর শিকার হলে অভিভাবক বা শিক্ষককে জানান
▪ বয়স উপযোগী ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করুন

🗓 নিরাপদ ইন্টারনেট দিবসের কার্যক্রম:

▪ রেজিস্ট্রেশন ও সেমিনার: ১০ মে ২০২৬ খ্রি. পর্যন্ত
▪ আঞ্চলিক প্রতিযোগিতা ও সেমিনার: ১৬ মে ২০২৬

📢 যে বিষয়গুলো দ্রুত রিপোর্ট করবেন:

▪ গুজব ও অপতথ্য
▪ অনলাইন জুয়া
▪ যৌন হয়রানি
▪ সাইবার বুলিং
▪ ধর্মীয় বা জাতিগত বিদ্বেষমূলক কন্টেন্ট

রিপোর্ট করতে ভিজিট করুন: 👉 www.report.ncsa.gov.bd

🤝 আমাদের অঙ্গীকার:

▪ আমি সচেতন ইন্টারনেট ব্যবহার করব
▪ অন্যদের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে সহায়তা করব
▪ সুন্দর ও নিরাপদ সাইবার সমাজ গঠনে অবদান রাখব

📝 কীভাবে নিবন্ধন করবেন?
অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করুন:
👉 https://icampus.ncsa.gov.bd/events

আসুন, সবাই মিলে তৈরি করি একটি নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল বাংলাদেশ।

#নিরাপদইন্টারনেট #সাইবারসচেতনতা

বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ – এখনই নিবন্ধন করুন!কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আর সাইবার নিরাপত্তার এই যুগে নিজ...
05/05/2026

বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ – এখনই নিবন্ধন করুন!

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আর সাইবার নিরাপত্তার এই যুগে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ এনেছে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (NCSA)।

“Cybersecurity with AI for a Resilient Cyberspace” – এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হচ্ছে BCSO ২০২৬।

✅ কারা অংশ নিতে পারবেন?

AI, সাইবার সিকিউরিটি ও আইসিটি ক্ষেত্রে আগ্রহী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

✅ বয়স সীমা: ০১ জুলাই, ২০২৬ তারিখে সর্বোচ্চ ২০ বছর

🏆 প্রতিযোগিতার ধরণ

জাতীয় পর্ব: MCQ (বহুনির্বাচনি)

আঞ্চলিক ও চূড়ান্ত পর্ব: CTF-ভিত্তিক সমস্যা সমাধান

📚 প্রতিযোগিতার বিষয়বস্তু

AI in Cyber Security (Basics & Applications)

AI Driven Cyber Attacks

Ethical Hacking Basics

ডিপফেক ও ভুয়া কন্টেন্ট সনাক্তকরণ

অনলাইন নিরাপত্তা, গোপনীয়তা ও ডেটা সুরক্ষা

🗓️ গুরুত্বপূর্ণ তারিখ


নিবন্ধন সময়কাল: ১০ মে ২০২৬ খ্রি. পর্যন্ত

আঞ্চলিক বাছাই রাউন্ড: ১৬ মে ২০২৬ খ্রি.

🎁 পুরস্কার

আকর্ষণীয় অর্থমূল্য পুরস্কার

সার্টিফিকেট ও ক্রেস্ট

AI ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণের সুযোগ

🌍 আঞ্চলিক কেন্দ্র (২৪টি জায়গায়)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের পরীক্ষা কেন্দ্র।

📝 কীভাবে নিবন্ধন করবেন?

অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করুন:
👉 https://icampus.ncsa.gov.bd/events

এখনই নিবন্ধন করুন এবং ভবিষ্যতের সাইবার জগৎকে সুরক্ষিত করতে অংশ নিন!

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬দেশের হাই স্কুল শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় প্রোগ্রামিং উৎসব আবারও শুরু হতে ...
05/05/2026

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬

দেশের হাই স্কুল শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় প্রোগ্রামিং উৎসব আবারও শুরু হতে যাচ্ছে!

তুমি যদি প্রযুক্তি, প্রোগ্রামিং বা সমস্যা সমাধানে আগ্রহী হও—তাহলে এই প্রতিযোগিতা তোমার জন্যই।

এখানে অংশগ্রহণ করে তুমি—
✅ নিজের প্রোগ্রামিং দক্ষতা যাচাই করতে পারবে
✅ জাতীয় পর্যায়ে নিজেকে তুলে ধরতে পারবে
✅ ভবিষ্যতের IT লিডার হিসেবে প্রস্তুতি নিতে পারবে

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।

প্রোগ্রামিং প্রতিযোগিতার ক্যাটেগরিসমূহ -
১। জুনিয়র ( ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত)
২। সেকেন্ডারি (নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত)
৩। হায়ার সেকেন্ডারি (একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত)

কুইজ প্রতিযোগিতার ক্যাটেগরিসমূহ
১। জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত)
২। সিনিয়র (নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত)

👉 এখনই রেজিস্ট্রেশন (২রা মে, ২০২৬) করো: https://nhspc.bcc.gov.bd/

“আজকের শিক্ষার্থী, আগামীর প্রযুক্তি উদ্ভাবক”
বন্ধুদের ট্যাগ করো, সবাইকে জানাও—

চলো, বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাই!

Address

Shojborkhila Road, Khowarpar
Sherpur
7200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, শেরপুর - Doict, Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, শেরপুর - Doict, Sherpur:

Shortcuts

Share