Shariatpur District

Shariatpur District It is a nice district of Dhaka Division in Bangladesh. Annual average temperature: highest 35.8°C and lowest 12.6°C; annual rainfall 2105 mm.

Banglapedia in Bengali

Shariatpur District (dhaka division) with an area of 1181.53 sq km, is bounded by munshiganj district on the north, barisal district on the south, chandpur district on the east, madaripur district on the west. Main rivers are Padma, Meghna, Palong and Kirtinasha. Shariatpur (Town) a municipal town, consists of 9 wards and 26 mahallas. The area of the town is 25.5 sq km.

The town has a population of 42154; male 51.55%, female 48.45%. The density of population is 1653 per sq km.

31/12/2012

sobaike 2013-er suveccha

হাটুরিয়া জমিদার বাড়িভগ্নপ্রায় অতীত ঐতিহ্যের নিদর্শন স্বরূপ আজও ভ্রমনপিয়াসীদের কাছে টানে। হাটুরিয়া, গোসাইরহাট, শরীয়...
28/11/2012

হাটুরিয়া জমিদার বাড়ি
ভগ্নপ্রায় অতীত ঐতিহ্যের নিদর্শন স্বরূপ আজও ভ্রমনপিয়াসীদের কাছে টানে।
হাটুরিয়া, গোসাইরহাট, শরীয়তপুর।

বুড়ির হাট জামে মসজিদ।অতীত ঐতিহ্য ও ইসলামী স্থাপত্যকলার নিদর্শন স্বরূপঐতিহাসিক এ মসজিদটির দৃশ্যপট আপনার মন কেড়ে নিবে। ছ...
28/11/2012

বুড়ির হাট জামে মসজিদ।
অতীত ঐতিহ্য ও ইসলামী স্থাপত্যকলার
নিদর্শন স্বরূপ
ঐতিহাসিক এ মসজিদটির দৃশ্যপট আপনার মন কেড়ে নিবে।
ছবিঃ বুড়িরহাট, ভেদরগঞ্জ, শরীয়তপুর।

সিড্যা হাফেজিয়া মাদ্রাসা সিড্যা, ভেদরগঞ্জ, শরীয়তপুর।
28/11/2012

সিড্যা হাফেজিয়া মাদ্রাসা
সিড্যা, ভেদরগঞ্জ, শরীয়তপুর।

08/11/2012

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এবার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ওয়াশিংটনের বিভিন্ন মহলে।

08/11/2012

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) শওকত আলী বলেছেন, পদ্মা নদীর সবগ্রাসী ভাঙ্গনের হাত থেকে শরীয়তপুরের পদ্মা পাড়ের সকল দুর্গত মানুষকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য এ সরকার কাজ করে যাচ্ছে।

সুরেশ্বর প্রকল্প পুর্নাঙ্গ বাস্তবায়ন হলে শরীয়তপুর, মুন্সীগঞ্জ, চাঁদপুর ও মাদারীপুর জেলা ভাঙ্গনের হাত থেকে স্থায়ী ভাবে রক্ষা পাবে।

শুরেশ্বর প্রকল্প বাস্তবায়িত হলে শরীয়তপুর একটি শষ্য ও মৎস ভান্ডারে পরিনত হবে। শুক্রবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহাসিক শুরেশ্বর দরবার শরীফ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি স্পীকারের সহ-ধর্মিনী ও নারী নেত্রী মিজ মাজেদা শওকত আলী, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (ফরিদপুর অঞ্চল) মোঃ জহিরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, শুরেশ্বরের দরবার শরীফের বর্তমান পীর সৈয়দ কামাল নুরী ও বেলাল নুরী, সৈয়দ বেনজির নুরী, সৈয়দ শাহিন নুরী, চেয়ারম্যান আঃ রব খান।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে “শুরেশ্বর দরবার শরীফ সংরক্ষন প্রকল্প” কাজের আওতায় ৬টি প্যাকেজে ১৩ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে তীর সংরক্ষন বাধের কাজ চালু হয়েছে। জিইও ব্যাগ এবং সিমেন্টের ব্লক ফেলে ৫শ ১০ মিটার দৈর্ঘ্য এ তীর সংরক্ষন কাজ ২০১৩ সালের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

08/11/2012

ঈদের ছুটিতে নড়িয়ার মর্ডাণ ফ্যান্টাসী কিংডম চিড়িয়াখানায় বিনোদন পিপাসুদের ঢল

ঈদুল আযহার ছুটিতে নড়িয়ার মর্ডাণ ফ্যান্টাসী কিংডম এ শরীয়তপুরের বিভিন্ন এলাকা থেকে বিনোদন পিপাসুদের ঢল নেমেছে। জেলায় আর কোন বিনোদন কেন্দ্র না থাকায় সব বয়সের মানুষের বিনোদনের একমাত্র ভরসা এ পার্কটি।

সরেজমিন ঘুড়ে দেখা গেছে, জেলার ভেদরগঞ্জ, ডামুড্যা, শরীয়তপুর সদর, জাজিরা এলাকা থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী স্বপবিরারে এ চিড়িয়াখানা ও পার্কটিতে একটু বিনোদনের আশায় ছুটে আসছে।

ভেদরগঞ্জ থেকে আসা কলেজ ছাত্রী সিমা বলেন, আমরা দু বোন ও আমার ছোট ভাইকে নিয়ে এসেছি। শরীয়তপুরে কোথায়ও তো ঘুড়তে যাওয়ার জায়গা নেই। তাই বেড়ানোর উদ্দেশ্যে আমরা এখানেই এসে থাকি। এবং এখানে এসে অনেক আনন্দ অনুভব করি।

শরীয়তপুর সরকারী কলেজের ছাত্রী লোপা জানান, সব সময়তো লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকি। ঈদের সময় একটু ঘুড়তে বের হলাম। আমি আর আমরা বন্ধবী এসেছি। এখানে না এলে কি বেড়ানোর পরিপূর্নতা আসে ?

শরীয়তপুর উত্তর বাজারের ব্যবসায়ী শহীদ জানান, পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে এসেছি। এখানে চিড়িয়াখানা, শিশুদের নানা খেলনা ও বড়দের বিনোদনের সব উপকরণ এক সাথে পেয়ে খুব মজা হয়েছে। পরিবারের সবাই এক সাথে উপভোগ করেছি।

উল্লেখ্য, শরীয়তপুর জেলায় কোন বিনোদন কেন্দ্র না থাকায় নড়িযার কুলকাঠি গ্রামে মা জেনারেল হাসপাতাল সংলগ্ন এ মর্ডাণ ফ্যান্টাসী কিংডম চিড়িয়াখানা ও পার্কটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট হারবাল গবেষক ডা: আলমগীর মতি। এ প্রতিষ্ঠানটির কারণে এলাকায় ব্যপক সুনাম কুড়িয়েছেন তিনি।

শরীয়তপুর জেলা সার্কিট হাউস
31/08/2012

শরীয়তপুর জেলা সার্কিট হাউস

পালং প্রিমিয়ার লীগ (পিপিএল) ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৮টি দল অংশ গ্রহন করে। চুড়ান্ত প্রতিযোগিতায় শরীয়তপুর বন্ধু মহল ...
31/08/2012

পালং প্রিমিয়ার লীগ (পিপিএল) ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৮টি দল অংশ গ্রহন করে। চুড়ান্ত প্রতিযোগিতায় শরীয়তপুর বন্ধু মহল একাদশকে পরাজিত করে ড্রিম রোজ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে শরীয়তপুর স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

শরীয়তপুর জেলার জাতীয় ঈদগাহ মাঠ
13/08/2012

শরীয়তপুর জেলার জাতীয় ঈদগাহ মাঠ

ডামুড্যার পুরাতন লতা সিনেমা, শরীয়তপুর।
13/08/2012

ডামুড্যার পুরাতন লতা সিনেমা, শরীয়তপুর।

বিশেষ ব্যক্তিত্বআলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল- এরজন্ম ১৯৪৩ সালের ২১ জানুয়ারি শরীয়তপুর সদর উপজেলার ভুচুড়া গ্রামে। নানা...
08/08/2012

বিশেষ ব্যক্তিত্ব
আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল- এর
জন্ম ১৯৪৩ সালের ২১ জানুয়ারি শরীয়তপুর সদর উপজেলার ভুচুড়া গ্রামে।
নানা বাড়িতে শৈশবের পাঠ সম্পন্ন করে পালং উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করে পরবর্তীতে চট্রগ্রাম সিটি কলেজ হতে উচ্চতর শিক্ষাগ্রহণ।
বিভিন্ন সমাজ কর্মের নিয়োজিত থাকার পর ১৯৮৩ সালে শরীয়তপুর মহকুমা ১৮ দফা বাস্তবায়ন কমিটির আহবায়ক হন। ১৯৮৪ সাল পর্যন্ত পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান।
এছাড়া সম্পাদক ও প্রকাশ : সাপ্তাহিক শরীয়তপুর বার্তা, সভাপতি : সুশীল সমাজ, শরীয়তপুর, সহ-সভাপতি : জেলা ক্রীড়া সংস্থা, জেল পরিদর্শক: শরীয়তপুর জেলা কারাগার, সহ-সভাপতি : শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শরীয়তপুর ইউনিট কমান্ড, গভর্নিং বডির সহ-সভাপতি : শরীয়তপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি : পালং উচ্চ বিদ্যালয়সহ বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত।
এছাড়া জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য, পালং জনকল্যান যুব সমিতির প্রতিষ্ঠাতা, ১৯৬৮ সালে অবলুপ্ত পালং উচ্চ বিদ্যালয়ের পূন:প্রতিষ্ঠাতা, শরীয়তপুর জেলা রুগ্ন্ ও কুটির শিল্প সমিতির সাধারণ সম্পাদক।
১৯৬৫ সালে মোসাম্মৎ ওছিমন নেসার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল ৪ পুত্র ও ৩ কন্যার জনক।

Address

Shariatpur
Shariatpur
8000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shariatpur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share