বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর।

  • Home
  • Bangladesh
  • shariatpur
  • বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর।, Public & Government Service, House No-302, Rupnagar, Shariatpur Sadar, shariatpur.

শরীয়তপুরে পোকাযুক্ত গুড় পাওয়া সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলার রায় ঘোষণা,  ২ লক্ষ টাকা জরিমানা আজ ০...
08/04/2026

শরীয়তপুরে পোকাযুক্ত গুড় পাওয়া সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলার রায় ঘোষণা, ২ লক্ষ টাকা জরিমানা

আজ ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার শরীয়তপুর জেলার বিশুদ্ধ খাদ্য আদালতে (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১) দুপুর ১২:৩০ ঘটিকায় জনাব লাভলী শীল, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক নিরাপদ খাদ্য আইনে ১টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। শরীয়তপুর জেলার সদর উপজেলার চৌরঙ্গী মোড় এলাকা সংলগ্ন ''আল আকসা সুপার মার্কেট" নামক খাদ্যস্থাপনায় এই বছরের মার্চ মাসে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ মনিটরিং অভিযানকালে নকল বিএসটিআইয়ের লেবেল যুক্ত মশলা, লেবেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য ও যথাযথ মোড়কীকরণ বা লেবেল সংযুক্ত না করে গুড় বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়াও এই গুড় গুলো ছিলো অত্যন্ত নিম্নমানের ও অসংখ্য পোকা গুড়ের মধ্যে কিলবিল করছিল। জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ভোক্তার অধিকার পরিপন্থী এই সকল কার্যক্রমের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় শরীয়তপুর উক্ত প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩২(খ), ৩২(গ) ও ৩৩ ধারা মোতাবেক বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা করে। সে প্রেক্ষিতে আজ সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ মোক্তার হোসেন সবুজ কে নিরাপদ খাদ্য আইনে দুই লক্ষ টাকা (২,০০,০০০/-) অর্থদন্ড জরিমানা প্রদান করা হয়।

নিরাপদ খাদ্য অফিসার, সুব্রত ভট্টাচার্য্য জানান " শরীয়তপুর জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একযোগে জেলাব্যাপী কাজ করে যাচ্ছে। আজকের এই রায়ের মাধ্যমে আশা করা যায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে আরও বেশি সক্রিয় হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে শরীয়তপুর জেলাব্যাপী আমাদের এই প্রচেষ্টা ও অভিযান অব্যাহত থাকবে।"

শরীয়তপুরে বিশুদ্ধ খাদ্য আদালত কর্তৃক নিরাপদ খাদ্য আইনে মামলার রায় ঘোষণা, ১টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা আজ ০৫ মার্...
05/04/2026

শরীয়তপুরে বিশুদ্ধ খাদ্য আদালত কর্তৃক নিরাপদ খাদ্য আইনে মামলার রায় ঘোষণা, ১টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা

আজ ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রোজ রবিবার শরীয়তপুর জেলার বিশুদ্ধ খাদ্য আদালতে (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১) দুপুর ১২:৩০ ঘটিকায় জনাব লাভলী শীল, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক নিরাপদ খাদ্য আইনে ১টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। শরীয়তপুর জেলার সদর উপজেলার পালং বাজার উত্তর প্রান্ত সংলগ্ন 'ড্রীমল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার" নামক খাদ্যস্থাপনায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিয়মিত মনিটরিং অভিযানকালে স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ বা প্রক্রিয়া অনুসরণের মানদন্ডের ব্যত্যয় ঘটিয়ে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধ পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় শরীয়তপুর উক্ত প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ও ৩৫ ধারা মোতাবেক বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা করে। সে প্রেক্ষিতে মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর বিচারে উক্ত প্রতিষ্ঠানের মালিক আবু বকর ছিদ্দিক কে নিরাপদ খাদ্য আইনে তিন লক্ষ টাকা (৩,০০,০০০/-) অর্থদন্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নিরাপদ খাদ্য অফিসার, সুব্রত ভট্টাচার্য্য জানান " শরীয়তপুর জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একযোগে জেলাব্যাপী কাজ করে যাচ্ছে। আজকের এই রায়ের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনে ভোক্তা সাধারণের ন্যায়বিচার ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে একটি মাইলফলক তৈরি হলো। ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে শরীয়তপুর জেলাব্যাপী আমাদের এই প্রচেষ্টা ও অভিযান অব্যাহত থাকবে।"

14/03/2026

মানবিহীন এবং লেবেলবিহীন খোলা লাচ্ছা সেমাই ক্রয়/বিক্রয় এবং খাদ্য হিসেবে গ্রহণ থেকে বিরত থাকুন। নিজে জানুন, শেয়ার করুন- অন্যকে জানান।

*শরীয়তপুরে ভেজাল জুস ও এডিবেল জেলির  কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা*০৯ মার্চ, ২০২৬ খ্রি. ...
09/03/2026

*শরীয়তপুরে ভেজাল জুস ও এডিবেল জেলির কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা*

০৯ মার্চ, ২০২৬ খ্রি. তারিখ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাস্থ আরশিনগর এলাকায় অবস্থিত 'ফিবা ফুড এড বেভারেজ' এ অভিযান পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় যথাযথ নিবন্ধনের ব্যত্যয় ঘটিয়ে জুস, এডিবেল জেলি ও অন্যান্য খাদ্যপণ্যের উৎপাদন/মজুদকরণ এবং খাদ্যপণ্যে ব্যবহার অনুপোযোগী ফ্লেভার ও কেমিক্যাল ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছে । মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট এর মাধ্যমে ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জনাব সুদীপ্ত ঘোষ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর এবং মোবাইল কোর্টের সার্বিক সমন্বয়ে ছিলেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য কর্মকতা, শরীয়তপুর।

এছাড়াও সহায়তা প্রদান করেন জনাব এইচ.এম.আক্তার, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, ভেদরগঞ্জ উপজেলা এবং আনসার সদস্যের একটা চৌকস টিম।

ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধে এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

*শরীয়তপুরে সেমাই  কারখানায়  জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা*০৫ মার্চ, ২০২৬ খ্রি. তার...
06/03/2026

*শরীয়তপুরে সেমাই কারখানায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা*

০৫ মার্চ, ২০২৬ খ্রি. তারিখ শরীয়তপুরের জাজিরা উপজেলাস্থ মনাই ছৈয়াল কান্দি এলাকায় অবস্থিত আর.এম ফুড প্রোডাক্টস (সেমাই কারখানা) এ অভিযান পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটিতে অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন ও বিপণন
এর কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট এর মাধ্যমে ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ তৌহিদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর এবং মোবাইল কোর্টের সার্বিক সমন্বয়ে ছিলেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য কর্মকতা, শরীয়তপুর।

এছাড়াও সহায়তা প্রদান করেন জনাব লাইলী আক্তার, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, জাজিরা উপজেলা এবং আনসার সদস্যের একটা চৌকস টিম।

উক্ত সেমাই কারখানায় অভিযান শেষে কাজীরহাট বাজার পরিদর্শন করা হয় এবং ১টি প্রতিষ্ঠানকে ১,০০০/- জরিমানা আরোপ করে আদায় করা হয়।

ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধে এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬প্রতিপাদ্য: নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়িবাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেল...
02/02/2026

জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬
প্রতিপাদ্য: নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর এর উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), শরীয়তপুর; জনাব সাদিয়া জেরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শরীয়তপুর এবং জনাব মোঃ নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার,শরীয়তপুর। এছাড়াও উপস্থাপনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য অফিসার, শরীয়তপুর।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬ প্রতিপাদ্যঃ "নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জাতি গড়ি"
02/02/2026

জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬
প্রতিপাদ্যঃ "নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জাতি গড়ি"

শরীয়তপুরে এবার নকল চিপসের কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানাআজ ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ...
14/01/2026

শরীয়তপুরে এবার নকল চিপসের কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

আজ ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার চর ঠেঙ্গার বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে "মেসার্স শাকিল ফুড প্রোডাক্টস" নামক ভেজাল ও অনুমোদনহীন চিপসের কারখানায় সমন্বিত অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, ডামুড্যা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ সালাউদ্দিন আইয়ূবী , উপজেলা নির্বাহী অফিসার, ডামুড্যা, শরীয়তপুর এবং সার্বিক সহযোগিতা করেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শরীয়তপুর।

অভিযানকালে চিপসের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে যথাযথ নিবন্ধন ব্যতীত চিপস উৎপাদন, টেক্সটাইল রংযুক্ত চিপস বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ, নামী দামি বিভিন্ন প্রতিষ্ঠানের চিপস ( যেমন: প্রাণ চিপস, ডি ডং চিপস ইত্যাদি) এর প্যাকেটে নিজেদের চিপস বাজারজাতকরণ এবং চিপসে অনুমোদনহীন বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতে দেখা যায়।নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী এই সকল অপরাধের জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে নিরাপদ খাদ্য আইন মোতাবেক এক লক্ষ টাকা (১,০০,০০০/-) জরিমানা আরোপ করে আদায় করা হয়। এছাড়াও উক্ত সকল ভেজাল ও নকল লেবেলযুক্ত চিপস ও রাসায়নিক তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় (যার আর্থিক মূল্য প্রায় ৩০,০০০ টাকা)।

জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

*শরীয়তপুরে মিষ্টির কারখানায় অভিযান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা।*অদ্য ১২ জানুয়ারি, ...
12/01/2026

*শরীয়তপুরে মিষ্টির কারখানায় অভিযান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা।*

অদ্য ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি. তারিখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাস্থ ভোজেশ্বর বাজারে অবস্থিত 'রোয়ান সুইটস' এ উপজেলা প্রশাসন, নড়িয়া, শরীয়তপুর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর কর্তৃক সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জনাব লাকী দাস, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নড়িয়া, শরীয়তপুর এবং সার্বিক সহযোগিতা করেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য অফিসার, শরীয়তপুর। এছাড়াও বাংলাদেশ পুলিশের একটি চৌকস টিম উক্ত অভিযানে অংশগ্রহণ করে।

অভিযুক্ত প্রতিষ্ঠানটিতে বেশকিছু অসংগতি পরিলক্ষিত হয়। তারই ভিত্তিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উক্ত অভিযানে পরিলক্ষিত সমস্যাসমূহ নিম্নে উল্লেখ করা হলো:
১. মিষ্টি তৈরির স্থানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ (মিষ্টি তৈরির স্থানের পাশেই গোসল করার জায়গা)
২. উৎপাদিত/মজুতকৃত পণ্যের (দই ও ঘি) BSTI লাইসেন্স ও কোন লেবেলিং ছিলো না।
৩. পোকামাকড় নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নেই ও ঢাকনাযুক্ত ডাস্টবিন ছিলো না।
৪. উন্মুক্ত পরিবেশে রান্না করা।
৫. কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে কাজ করা।
৭. মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পোড়া তেল ব্যবহার।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মিষ্টির কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানাআজ ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস...
24/12/2025

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মিষ্টির কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

আজ ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বুধবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘোষপাড়া এলাকার "মিষ্টি কানন" এ সমন্বিত অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, নড়িয়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর। উক্ত অভিযানে নেতৃত্ব দেন জনাব লাকি দাস, সহকারী কমিশনার(ভূমি), নড়িয়া, শরীয়তপুর এবং সার্বিক সহযোগিতা করেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং পুলিশের একটি চৌকস টিম। উক্ত অভিযানকালে মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, যথাযথ নিবন্ধন ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন, ভেজাল ঘি উৎপাদন ও বিপণন (তাৎক্ষণিকভাবে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত) পরিলক্ষিত হয়। নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী এই সকল অপরাধের জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে এক লক্ষ টাকা (১,০০,০০০/-) জরিমানা আরোপ করে আদায় করা হয়। এছাড়াও উক্ত সকল ভেজাল ঘি তাৎক্ষণিকভাবে জব্দ এবং ধ্বংস করা হয়।

জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজ ১৬ ডিসেম্বর ৫৫ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ , জেলা কার্যালয়, শরীয়তপুর এর পক্ষ থ...
16/12/2025

আজ ১৬ ডিসেম্বর ৫৫ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ , জেলা কার্যালয়, শরীয়তপুর এর পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুর জেলার সদর পৌরসভা সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভাই ভাই বেকারীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানাআজ ২ ডিসেম্বর, ২০২৫ খ্র...
02/12/2025

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভাই ভাই বেকারীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

আজ ২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কাঠপট্টি এলাকার "ভাই ভাই বেকারী ও অপূর্ব মিষ্টি মেলা" এ সমন্বিত অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, শরীয়তপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর। উক্ত অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ নাছির উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসন, শরীয়তপুর এবং সার্বিক সহযোগিতা করেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; জনাব আলেয়া বেগম, ডামুড্যা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ ও আনসারের একটি করে চৌকস টিম। উক্ত অভিযানকালে বেকারীটিতে অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনহীন রংয়ের ব্যবহার, যথাযথ নিবন্ধন ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন, বেকারীপণ্যে পচা ডিমের ব্যবহার পরিলক্ষিত হয়। নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী এই সকল অপরাধের জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে এক লক্ষ টাকা (১,০০,০০০/-) জরিমানা আরোপ করে আদায় করা হয়। এছাড়াও উক্ত সকল অনুমোদনহীন রং তাৎক্ষণিকভাবে জব্দ এবং ধ্বংস করা হয়।

জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Address

House No-302, Rupnagar, Shariatpur Sadar
Shariatpur

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর।:

Share