প্রাণের শহর শেরপুর বগুড়া

বগুড়ায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আতিকুর রহমান “আমরা কার্ডের সুবিধা চাই না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন”
05/06/2026

বগুড়ায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আতিকুর রহমান “আমরা কার্ডের সুবিধা চাই না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার ....

বগুড়ার শেরপুরে বেড়েছে মৌসুমী ফল কালো জামের কদর
05/06/2026

বগুড়ার শেরপুরে বেড়েছে মৌসুমী ফল কালো জামের কদর

বগুড়ার শেরপুর শহরে মৌসুমী ফল কালো জামের কদর বেড়েছে। শুক্রবার (৫ জুন) শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন ফলের দোকা.....

বগুড়ার শেরপুরে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন এমপিপুত্র আসিফ সিরাজ রাব্বানীর
05/06/2026

বগুড়ার শেরপুরে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন এমপিপুত্র আসিফ সিরাজ রাব্বানীর

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বগুড়ার শেরপুরে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ স....

মহেশখালীতে এলজিইডির নির্মাণাধীন ল্যান্ডিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
05/06/2026

মহেশখালীতে এলজিইডির নির্মাণাধীন ল্যান্ডিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় এলজিইডির অর্থায়নে নির্মাণাধীন নৌপথের ল্যান্ডিং স্টেশন প্রকল্প পরিদর্শন করেছ...

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাবগুড়া প্রতিনিধি:আসন্ন ...
05/06/2026

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বগুড়া প্রতিনিধি:
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বগুড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফুটবলের প্রতি ভালোবাসা, সম্প্রীতি এবং বিশ্বকাপের উৎসবমুখর আবহ ছড়িয়ে দিতে আয়োজিত এই শোভাযাত্রা শহরজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি, পতাকা এবং ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং রঙিন সাজসজ্জায় পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

আয়োজকরা জানান, ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাই প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা একসঙ্গে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, বিশ্বকাপের এখনো কিছুটা সময় বাকি থাকলেও ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা ও আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এবং ফুটবল উৎসবকে ঘিরে সবাইকে একত্রিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বগুড়ার ফুটবলপ্রেমীরা মনে করছেন, বিশ্বকাপ যতই ঘনিয়ে আসবে, ততই শহরে ফুটবলকে কেন্দ্র করে নানা আয়োজন বাড়বে। ইতোমধ্যেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের এই মিলনমেলা বিশ্বকাপ উন্মাদনার বার্তা ছড়িয়ে দিয়েছে সর্বত্র।

বিশ্বকাপের অপেক্ষায় এখন ফুটবলপ্রেমী বগুড়া।
প্রিয় দলের জয়গান আর ফুটবল উৎসবকে ঘিরে শহরজুড়ে শুরু হয়েছে আনন্দের নতুন অধ্যায়।

চট্টগ্রামে জিমেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ, মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২চট্টগ্রাম প্রতিনিধি : Gmail হ্যাক...
05/06/2026

চট্টগ্রামে জিমেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ, মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি : Gmail হ্যাক করে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূলহোতা মো. ইকবালসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন দোকানে থাকা অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোন হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং একপর্যায়ে বন্ধ হয়ে যায়। পরে ফোন চালু হলে তিনি দেখতে পান, তার ব্যবহৃত বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকিং অ্যাপস মোবাইল থেকে উধাও হয়ে গেছে।
এর কিছুক্ষণের মধ্যেই তার ইউসিবি ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা বিভিন্ন ব্যাংক হিসাব এবং বিকাশ-নগদ নম্বরে স্থানান্তর হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় চট্টগ্রাম জেলা ডিবি তদন্ত শুরু করে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের মূলহোতা মো. ইকবালসহ অন্যান্য সদস্যদের সম্পৃক্ততা শনাক্ত করা হয়।
পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইকবালসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ১৮টি বিকাশ নিবন্ধিত সিম, আটটি ব্যাংক চেক বই এবং তিনটি ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি প্রথমে ভুক্তভোগীদের Gmail ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ গ্রহণ করত। এরপর ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে প্রবেশ করে অর্থ বিভিন্ন বিকাশ ও নগদ অ্যাকাউন্টে স্থানান্তর করত। পরে আত্মসাৎকৃত অর্থ বিভিন্ন স্তরে স্থানান্তরের মাধ্যমে আড়াল করে অনলাইন জুয়া, গরু ব্যবসা এবং অন্যান্য অবৈধ কার্যক্রমে বিনিয়োগ করা হতো।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয়। গ্রেপ্তার হওয়া ইকবালের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালী জেলায় একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে। সহযোগী রুবেলের বিরুদ্ধেও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, প্রতারকরা দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের কাছ থেকে এক থেকে দুই হাজার টাকার বিনিময়ে মোবাইল ব্যাংকিং হিসাব ও সিম সংগ্রহ করে অবৈধ লেনদেনে ব্যবহার করত। পরে বিভিন্ন স্থান থেকে অর্থ ক্যাশ-আউট করে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করত।
এদিকে সাইবার প্রতারণা প্রতিরোধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। একই সঙ্গে Gmail, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং ও MFS অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখা এবং OTP বা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো সাইবার অপরাধ বা অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্যও অনুরোধ জানিয়েছে পুলিশ।

বগুড়ার শেরপুরে বেড়েছে মৌসুমী ফল কালো জামের কদরপ্রাণের শহর শেরপুর বগুড়া ‎মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শে...
05/06/2026

বগুড়ার শেরপুরে বেড়েছে মৌসুমী ফল কালো জামের কদর
প্রাণের শহর শেরপুর বগুড়া
‎মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর শহরে মৌসুমী ফল কালো জামের কদর বেড়েছে। শুক্রবার (৫ জুন) শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন ফলের দোকানে দেখা গেছে দেশীয় এই জনপ্রিয় ফলের ব্যাপক চাহিদা। ক্রেতারা স্বাদ ও পুষ্টিগুণের কারণে আগ্রহ নিয়ে কালো জাম কিনছেন। জামের প্রকারভেদে প্রতি কেজি জাম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা দরে।
‎জানা গেছে, গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগুণে ভরপুর একটি দেশীয় ফল হলো কালো জাম। সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাস পর্যন্ত এ ফলের মৌসুম থাকে। স্বাদে টক-মিষ্টি এই ফল শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত উপকারী।
‎বিশেষজ্ঞদের মতে, কালো জামে সুক্রোজের পরিমাণ খুবই কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এছাড়া এটি পেট ঠান্ডা রাখতে ও হজমশক্তি বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
‎কালো জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একই সঙ্গে এতে থাকা ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম হাড় মজবুত করতে এবং রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে।
‎ফল বিক্রেতারা জানান, মৌসুমের শুরু থেকেই কালো জামের চাহিদা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বিভিন্ন বয়সের মানুষ এই পুষ্টিকর ফল কিনতে বাজারে ভিড় করছেন।

বগুড়ার শেরপুরে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন এমপিপুত্র আসিফ সিরাজ রাব্বানীর মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:ফু...
05/06/2026

বগুড়ার শেরপুরে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন এমপিপুত্র আসিফ সিরাজ রাব্বানীর
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বগুড়ার শেরপুরে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ-এর পুত্র আসিফ সিরাজ রব্বানীর সামাজিক সংগঠন "একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট" এর উদ্যোগে শেরপুরবাসীর জন্য বড় পর্দায় বিশ্বকাপ খেলা উপভোগের আয়োজন করা হয়েছে।
আগামী ১১ জুন থেকে শেরপুর সরকারি ডি জে মডেল হাই স্কুল মাঠে বিশাল এলইডি স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলবে।
বন্ধু, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে একত্রে খেলা উপভোগের সুযোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে উৎসবমুখর পরিবেশ এবং একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার অনন্য অভিজ্ঞতা।
আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের স্লোগান— “ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল — মাদক ছেড়ে মাঠে চল।” স্থান: শেরপুর সরকারি ডি জে মডেল হাই স্কুল মাঠ, শেরপুর, বগুড়া। খেলা শুরুর : ১১ জুন থেকে বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে শেরপুর-ধুনটের সকল ফুটবলপ্রেমীকে এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তার এই আয়োজনকে শেরপুর শহর ও উপজেলার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

ছাত্রদলের আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বগুড়ার তরুণ ছাত্রনেতা ফারহান লাবিব
05/06/2026

ছাত্রদলের আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বগুড়ার তরুণ ছাত্রনেতা ফারহান লাবিব

ছাত্রদলের মূলনীতি ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ হৃদয়ে ধারণ করে দলের সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় অবস্থানে রয়ে.....

ছাত্রদলের আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বগুড়ার তরুণ ছাত্রনেতা ফারহান লাবিবস্টাফ রিপোর্টারপ্রাণের শহর শেরপুর বগুড়া ছাত্রদ...
05/06/2026

ছাত্রদলের আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বগুড়ার তরুণ ছাত্রনেতা ফারহান লাবিব

স্টাফ রিপোর্টার
প্রাণের শহর শেরপুর বগুড়া
ছাত্রদলের মূলনীতি ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ হৃদয়ে ধারণ করে দলের সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় অবস্থানে রয়েছেন বগুড়ার তরুণ ও মেধাবী ছাত্রনেতা এসএম ফারহান লাবিব। লক্ষ্য বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং দলের আস্থা সততা ও নিষ্ঠার সাথে রক্ষার সংগ্রাম। বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনা অনুসরণ করে মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখার মাধ্যমে ইতোমধ্যেই নেতাকর্মীদের নজর কেড়েছেন ত্যাগী, সংগ্রামী ও মেধাবী এই ছাত্রনেতা।

দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ৬ জানুয়ারি জেলা ছাত্রদলের ঘোষিত শেরপুর পৌর ছাত্রদলের কমিটিতে যুগ্ন-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। দায়িত্ব পাওয়ার পর থেকেই বগুড়া জেলা ছাত্রদলের ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছেন ফারহান লাবিব।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এবং সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগরের নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এখন জনপ্রিয়তার শীর্ষে। এই নেতৃত্বের প্রতি আস্থা রেখেই ফারহান লাবিব মাঠপর্যায়ে মিছিল, মিটিং, পথসভা ও বিভিন্ন সাংগঠনিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন নিরলসভাবে।

নিজের অবস্থান তুলে ধরে ফারহান লাবিব বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির আদর্শ বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। বঙ্গমাতা, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনা ও তাঁর ঘোষিত ৩১ দফা, সাথে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ কর্মসূচিকে সামনে রেখেই জাতীয়তাবাদী ছাত্রদলের পথচলা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘দুই নয়নে শহীদ জিয়া, অন্তরে খালেদা জিয়া’ - এই চেতনা ও বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই। জনাব তারেক রহমান আমাদের প্রেরণার উৎস। তাঁর নেতৃত্বে দীর্ঘ দুই যুগ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দ্বারা দেশের নির্যাতিত ও বঞ্চিত মানুষদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আমাদের নেতার একটিই কথা, সবার আগে বাংলাদেশ।”

তার শুভাকাঙ্ক্ষীরা জানান, ফারহান লাবিব নিয়মিতভাবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখার চেষ্টা করছেন। তরুণদের সংগঠিত করা এবং নতুন কর্মী তৈরি করার ক্ষেত্রেও তার ভূমিকা ইতিবাচক হিসেবে দেখছেন নেতাকর্মীরা। সময়ের মেধাবী একজন ছাত্রনেতা হিসেবে ফারান লাবিব সুপরিচিত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতামূলক কাজেও সম্পৃক্ত রয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান এবং এলাকার বিভিন্ন সমস্যায় সর্বপ্রথম দ্রুত সাড়া দেওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে তার গ্রহণযোগ্যতা।

বিএনপির একাধিক নেতারা জানান, ফারহান লাবিব একজন পরিশ্রমী ও মাঠমুখী সংগঠক, যিনি প্রতিটি কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি রাখেন এবং দলীয় নির্দেশনা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করেন। সহকর্মীরা জানান, ছাত্রদলের সকল কর্মসূচি বাস্তবায়নে তিনি অত্যন্ত কর্মঠ এবং আন্তরিক। মাঠে তার উপস্থিতি সবসময় লক্ষ্য করা যায়। দলের শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের আস্থা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও ফারহান লাবিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন তারা।

সবশেষে বলা যায়, দলের শীর্ষ নেতৃবৃন্দের আস্থা, দলীয় আদর্শ এবং সকল কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এসএম ফারহান লাবিব। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করা, তরুণদের সম্পৃক্ত করা এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে ধারাবাহিকতা তিনি তৈরি করেছেন - তা তাকে ইতোমধ্যেই একজন গ্রহণযোগ্য ছাত্রনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দলের সিনিয়র নেতাদের বিশ্বাস, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী দিনে বগুড়ার ছাত্ররাজনীতিতে দৃশ্যমান ইতিবাচক প্রভাব রাখবেন সময়ের মেধাবী এই তরুণ ছাত্রনেতা এসএম ফারহান লাবিব।

Address

Serpur

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের শহর শেরপুর বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রাণের শহর শেরপুর বগুড়া:

Share