উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেনবাগ,নোয়াখালী।

  • Home
  • Bangladesh
  • Senbag
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেনবাগ,নোয়াখালী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেনবাগ,নোয়াখালী। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেনবাগ,নোয়াখালী।, Government Organization, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, Senbag.

২৩-২৯ এপ্রিল, জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬, উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানসূচীর প্রথম দিন আজ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, ...
23/04/2026

২৩-২৯ এপ্রিল, জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬, উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানসূচীর প্রথম দিন আজ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণ, অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

15/04/2026

আগামী ২০/০৪/২০২৬ইং তারিখ থেকে সেনবাগ উপজেলায় ০৬ মাস থেকে ০৪ বছর ১১মাস ২৯দিন বয়সী সকল শিশুকে ০১(এক) ডোজ হাম রুবেলা টিকা দেওয়া শুরু হবে৷ টিকা পেতে ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অতিদ্রুত রেজিষ্ট্রেশন করুন। যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণি/ সমমান শ্রেণীতে পড়ে তাদের ঐ প্রতিষ্ঠানের নামে রেজিষ্ট্রেশন করতে হবে। আর যারা এখনো ভর্তি হয়নি তাদেরকে নিজ নিজ টিকাদান কেন্দ্রের নামে রেজিষ্ট্রেশন করতে হবে।

✅রেজিষ্ট্রেশন লিংক- www.vaxepi.gov.bd

যেসব শিশুদের জন্মনিবন্ধন কার্ড নেই তারা রেজিস্ট্রেশন এর জন্য নিজ ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করুন।

আপনার এলাকার নির্ধারিত টিকাদান কেন্দ্র এবং সময় জেনে নিন। নির্দিষ্ট দিনে অবশ্যই আপনার শিশুকে হামের টিকা দিন।

হাম নিয়ে আতঙ্কিত হবেন না। হাম সম্পর্কে জানুন এবং সচেতন থাকুন।
05/04/2026

হাম নিয়ে আতঙ্কিত হবেন না। হাম সম্পর্কে জানুন এবং সচেতন থাকুন।

পর্যায়ক্রমে সারাদেশে হামের টিকা দেয়া হবে।
05/04/2026

পর্যায়ক্রমে সারাদেশে হামের টিকা দেয়া হবে।

31/03/2026
আপডেট.....অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নাম মোরশেদ, বাড়ি লক্ষীপুর।  ছিনতাইকারীরা তার সিএনজি, মোবাইল,  টাকা নিয়ে রাস্...
18/03/2026

আপডেট.....

অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নাম মোরশেদ, বাড়ি লক্ষীপুর।

ছিনতাইকারীরা তার সিএনজি, মোবাইল, টাকা নিয়ে রাস্তায় ফেলে যায়। ২ দিন আমাদের হাসপাতালে চিকিৎসা শেষে আজকে মোটামুটি সুস্থ হয়ে পরিচয় বলতে পারে। পুলিশের সহযোগিতায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় খুঁজে পেতে সাহায্য করুন।ছবির রোগীটাকে রাস্তা থেকে অচেতন( street poisoning) অবস্থায় কিছু মানুষ ...
16/03/2026

অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় খুঁজে পেতে সাহায্য করুন।

ছবির রোগীটাকে রাস্তা থেকে অচেতন( street poisoning) অবস্থায় কিছু মানুষ হাসপাতালে নিয়ে আসেন। তার পরিচয় জানা যায়নি।

কেউ তাকে চিনে থাকলে তার পরিবারকে জানান বা পোস্টটি শেয়ার করে তার পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করুন।

জরুরি বিভাগ (01730324864)
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নোয়াখালী।

২৫ জানুযারি, ২০২৬ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রোগ্রাম....
26/01/2026

২৫ জানুযারি, ২০২৬ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রোগ্রাম....

24/12/2025

বর্তমানে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের একটা বড় অংশ খোসপাঁচড়া বা স্ক্যাবিস রোগ নিয়ে আসছেন। এ রোগ খুবই ছোঁয়াচে প্রকৃতির। তাই এ রোগের চিকিৎসার পাশাপাশি সচেতনতা বেশি জরুরি।

খোসপাঁচড়া কি?
খোসপাঁচড়া বা স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ। সারকোপটিস স্ক্যাবিয় নামের এক ধরনের পরজীবীর আক্রমণে এ রোগ দেখা দেয়। সঠিক চিকিৎসা না করালে কিডনি ও হার্টের জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের কিডনী এবং হার্টের জটিলতা বেশি হয়।

খোস-পাঁচড়া যেভাবে ছড়ায়....

স্পর্শের মাধ্যমে সাধারণত এ রোগ ছড়ায়। তা ছাড়া রোগীর ব্যবহৃত জামা-কাপড়, গামছা, বিছানার চাদর, বালিশ, চেয়ার ও টেবিল ব্যবহার করলে এ রোগ হতে পারে। এ ছাড়া অল্প জায়গায় একসঙ্গে অনেক লোক গাদাগাদি করে বসবাস করলেও হয়ে থাকে, বিশেষ করে বস্তি বা ঘনবসতিপূর্ণ এলাকায়। হোস্টেলের ছাত্রছাত্রীরা এতে আক্রান্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই বিছানায় ঘুমালে তার বালিশ, বিছানার চাদর থেকে এই রোগ হওয়ার আশঙ্কা থাকে।
এমনকি ঘড়ি, চুড়ি ও আংটির নিচে জীবাণু লুকিয়ে থাকতে পারে।

উপসর্গ....

-ছোট ছোট ফুসকুড়ি ওঠে; যা খুব চুলকায় ও তা থেকে পানির মতো তরল বের হতে পারে।
- সারা শরীর চুলকাতে থাকে। তবে আঙুলের ফাঁকে, নিতম্বে, যৌনাঙ্গে, হাতের তালুতে, কব্জিতে, বগল, নাভি ও কনুইয়ে চুলকানি বেশি হয়। রাতে বেশি অনুভূত হয়।
-চুলকানির ফলে ক্ষত হতে পারে এবং সে ক্ষেত্রে অন্য সংক্রমণ হওয়ার ঝুঁকি দেখা দেয়।
-শিশুদের ক্ষেত্রে হাত–পায়ের তালু, মাথাসহ শরীরের যেকোনো জায়গায় খোসপাঁচড়া হতে পারে।

চিকিৎসা....

-সাবান দিয়ে ভালভাবে গোসল করার পর শরীর ভালো করে তোয়ালে দিয়ে মুছে শুকাতে হবে। এরপর ৫ শতাংশ পারমিথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত শরীরের সব জায়গায় লাগাতে হবে। ১২ ঘণ্টা পর আবার সাবান এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে। এ সময় কোন কারণে হাত-পা ধোয়া পড়লে আবার ভিজা স্থান শুকিয়ে ক্রিম লাগাতে হবে। এক সপ্তাহ পর আবার একই নিয়মে পারমিথ্রিন ক্রিম লাগাতে হবে।

-বিকল্প ওষুধ হিসাবে ২৫% বেনজাইল বেনজয়েট লোশন, টেট্রাসল লোশন ব্যবহার করা যায়।

- চুলকানির জন্য চুলকানির ওষুধ (এন্টিহিস্টামিন) খেতে হবে।

- যাদের খোসপাঁচড়াতে ইনফেকশন হয়ে গেছে তাদের এন্টিবায়োটিক খাওয়া লাগতে পারে।
- এছাড়াও চিকিৎসক রোগের অবস্থা অনুযায়ী অন্যান্য ওষুধ দিতে পারেন।
- চিকিৎসার পাশাপাশি রোগীর ব্যবহৃত জামা-কাপড়, বিছানার চাদর, গামছসহ সবকিছু গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। এরপর ইস্ত্রী করে ফেলা উত্তম। যেসব ধোয়া সম্ভব নয় সেগুলা প্রখর রোদে শুকাতে হবে বা কমপক্ষে ৩ দিন আলাদা করে রাখতে হবে।

প্রতিরোধ....

- অতি ছোঁয়াছে খোসপাঁচড়া থেকে বাঁচার জন্য পরিষ্কার–পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত সাবান দিয়ে গোসল করতে হবে।

- আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানা ও সাবান ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

- পরিবারের একজনের হলে অন্যদের হওয়ার ঝুঁকি থাকে। রোগীর ব্যবহৃত কাপড় চোপড়, গামছা, বিছানার চাদর ও বালিশ ব্যবহার করলে রোগটি হতে পারে। তাই রোগীর যেকোনো ধরনের চুলকানি হলে তাঁর বিছানাসহ কাপড়চোপড় আলাদা করতে হবে।

- পরিবারের একজন আক্রান্ত হলে সবাইকে একসাথে চিকিৎসা নেয়া উচিত।

চুলকানি মানেই খোসপাঁচড়া নয়, চিকিৎসকের পরামর্শে রোগ নির্ণয় করে চিকিৎসা নেয়া উচিত।

লেখক......
ডাঃ কামাল হোসেন
আরএমও এবং মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ)
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নোয়াখালী।

আপডেট- রোগীর স্বজনদের খোঁজ পাওয়া গেছে। অজ্ঞাত রোগীর পরিচয় খুঁজে পেতে সহযোগিতা করুন......এ রোগীটি ভোর রাতে গাড়ি এক্সিডেন্...
03/12/2025

আপডেট- রোগীর স্বজনদের খোঁজ পাওয়া গেছে।

অজ্ঞাত রোগীর পরিচয় খুঁজে পেতে সহযোগিতা করুন......

এ রোগীটি ভোর রাতে গাড়ি এক্সিডেন্ট করে পুলিশের সহযোগিতায় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার কোন পরিচয় পাওয়া যায়নি। মাথায় আঘাতের কারণে রোগীর অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসা চলছে।

দ্রুততম সময়ে তার পরিবারকে খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন।

যোগাযোগের জন্য- 01730324864 ( ইমার্জেন্সি মেডিকেল অফিসার)

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্যপ্রার্থীগণ আবেদন করুন।আবেদনের শেষ সময়- ০২/১১/২০২৫ ইং
24/10/2025

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্যপ্রার্থীগণ আবেদন করুন।

আবেদনের শেষ সময়- ০২/১১/২০২৫ ইং

Address

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
Senbag
৩৯০০

Telephone

+8801730324864

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেনবাগ,নোয়াখালী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেনবাগ,নোয়াখালী।:

Share