Sayed Harun Foundation - সৈয়দ হারুন ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Senbag
  • Sayed Harun Foundation - সৈয়দ হারুন ফাউন্ডেশন

Sayed Harun Foundation - সৈয়দ হারুন ফাউন্ডেশন Empowering communities through education and social development - শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজকে স্বনির্ভর করে তোলা

02/10/2025

ধন্যবাদ বাংলা টিভি কে

30/09/2025

Thanks to for your kind support and presence 🙏

 #জামিয়া_ইসলামিয়া_ইব্রাহীমিয়া_মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে Ln Sayed Harun Mjf -এর পক্ষ থেকে ২ লক্ষ টাকার আর্থিক...
30/09/2025

#জামিয়া_ইসলামিয়া_ইব্রাহীমিয়া_মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে Ln Sayed Harun Mjf -এর পক্ষ থেকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সেনবাগের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ঈদগাহ সমূহের উন্নয়নে সৈয়দ হারুন ফাউন্ডেশনের এই ধরনের মানবিক ও গঠনমূলক সহায়তা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ 🙏

সমাজ উন্নয়নের পথ ধরে এভাবেই ছড়িয়ে পড়ুক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আলোকিত কার্যক্রম।

29/09/2025

ধন্যবাদ asian tv কে

 #মেধা_উৎসবে_স্বর্ণপদক_প্রদান 🎉🎆👏সেনবাগে Sayed Harun Foundation - সৈয়দ হারুন ফাউন্ডেশন এর  উদ্যোগে ‘মেধা উৎসব ২০২৫’ অনুষ...
27/09/2025

#মেধা_উৎসবে_স্বর্ণপদক_প্রদান 🎉🎆👏
সেনবাগে Sayed Harun Foundation - সৈয়দ হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে ‘মেধা উৎসব ২০২৫’ অনুষ্ঠিত।

সেনবাগে উপজেলা পর্যায়ে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২০২৫ সালে A+ প্রাপ্ত ৯৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ঝাঁক-ঝমকপূর্ণ #মেধা_উৎসব_২০২৫’।

সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দ হারুন ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও Topstar Group - টপস্টার গ্রূপ এর ব্যবস্থাপনা পরিচালক, Ln Sayed Harun Mjf. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জনাব শিরীন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)
- এসএম মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), সেনবাগ থানা
- জনাব বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার
- মোঃ আবদুস ছাত্তার, সিইও, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, সৈয়দা শারমিন আক্তার, বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিন উল্যাহ বিএসসি, নবীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোরশেদ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আমিরুজ্জামান, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদ্য সাবেক আহ্বায়ক মোঃ জাবের ও সদস্য সচিব কাউছার আহমেদ, বর্তমান আহ্বায়ক ইমরান হোসেন, এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত ২ শিক্ষার্থীকে #গোল্ড_মেডেল প্রদান করা হয়। বাকি ৯৬ জন A+ প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

এছাড়াও,
- মাদ্রাসা পর্যায়ের সেরা প্রতিষ্ঠান: কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা।
- ভোকেশনাল পর্যায়ের সেরা প্রতিষ্ঠান: হোসনা হোসাইন টেকনিক্যাল ইনস্টিটিউট।
- সর্বোচ্চ A+ প্রাপ্ত প্রতিষ্ঠান: বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়।
- সর্বোচ্চ পাসের হার অর্জনকারী প্রতিষ্ঠান: নবীপুর উচ্চ বিদ্যালয়।
এই প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব। তাকে সহযোগিতা করেন সদস্য নুরুল আলম ছিদ্দিকী ও নেচার উদ্দিন।
সেনাবাগ, উপজেলা প্রশাসন এর সার্বিক তত্ত্বাবধানে
অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, "এই মেধাবী প্রজন্মই আগামীর আলোকবর্তিকা।"

19/08/2025

এ বছর ‘স্বপ্নের বাজার’-এর ৫ম উপকারভোগী হিসেবে সুবিধা পেয়েছেন সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের মেহের আলী বেপারী বাড়ির সাজিবা বেগম।

সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের জন্য এ আয়োজনটি ছিল ভালোবাসা ও সম্মানের এক নিঃশব্দ উৎসব।

সৈয়দ হারুন ফাউন্ডেশন-এর এই মহতী কার্যক্রমে সামনে থেকে দায়িত্ব পালন করেছেন সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব, সাবেক সদস্য সচিব কাউছার আহমেদ পাটোয়ারী, ও ফাউন্ডেশন সদস্য আবদুর রহমান তুহিন।

স্বপ্নের বাজার কেবল একটি বাজার নয়- এটি মানবতা, মর্যাদা ও ভালোবাসায় গড়া এক স্বপ্ন পূরণের গল্প।

Ln Sayed Harun Mjf
#স্বপ্নেরবাজার৫ম
#মানবতার_নীরব_উৎসব
#ভালোবাসাই_সেরা_উপহার

 #প্রতিষ্ঠার_৮৬_বছরের_ইতিহাসে_এই_প্রথম।সেনবাগ ফাযিল মাদ্রাসা প্রতিষ্ঠাতার পর প্রায় ৮৬ বছরের ইতিহাসে এই প্রথম গর্বিত আজীব...
14/08/2025

#প্রতিষ্ঠার_৮৬_বছরের_ইতিহাসে_এই_প্রথম।
সেনবাগ ফাযিল মাদ্রাসা প্রতিষ্ঠাতার পর প্রায় ৮৬ বছরের ইতিহাসে এই প্রথম গর্বিত আজীবন দাতা সদস্য হিসাবে তালিকাভুক্ত হয়ে- সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর গ্রামের কৃতি সন্তান, মরহুম সৈয়দ রুহুল আমিন সাহেবের একমাত্র পুত্র- Topstar Group - টপস্টার গ্রূপ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দ হারুন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেব মাদ্রাসার উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্প্রতি তিনি সম্পূর্ণ স্বতঃপ্রণোদিতভাবে ২ (দুই) লক্ষ টাকা পে-অর্ডারের মাধ্যমে মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। তাঁর এই মহানুভবতা নিঃসন্দেহে স্থানীয় শিক্ষার অগ্রগতিতে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

উক্ত পে-অর্ডারের কপি সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন সাহেবের নিকট হস্তান্তর করেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেবের পক্ষ থেকে- সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও হাজী মোঃ আবদুস ছাত্তার, সেনবাগ উপজেলা জমিয়াতুল মোদার্রেসিনের সভাপতি মোহাম্মদ আমিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ তারিকুল ইসলাম, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।

Ln Sayed Harun Mjf সাহেবের শিক্ষানুরাগ, সমাজসেবার দৃঢ় মনোভাব এবং উদারতা নিঃসন্দেহে শিক্ষানুরাগী মহল ও তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

12/08/2025

Father's Aid Junior Islamic Scholars Talent Search 2024- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেনবাগ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হইছে।

এই গৌরবময় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,Ln Sayed Harun Mjf।

Sayed Harun Foundation - সৈয়দ হারুন ফাউন্ডেশন
এর পক্ষ থেকে ১৩৯ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সার্টিফিকেট, নগদ অর্থ প্রধান করা হয়।

04/08/2025

এ বছর সৈয়দ হারুন ফাউন্ডেশন এর স্বপ্নের বাজার প্রজেক্ট-র চতুর্থ উপকার ভোগী, ৪ নং ওয়ার্ড উওর মানিক পুর গ্রামের তাজু মুন্সি বাড়ী- হতদরিদ্র মোঃ সাহেব উদ্দিন।

এ স্বপ্নের বাজার কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেছেন- সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সাবেক সদস্য E-TOP Mattress পরিচালক Md Abu Naem।

এই মানবিক দায়িত্বে সামনে থেকে ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন-এর সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব ও স্থানীয় প্রতিনিধি সদস্য সাজ্জাদ হোসেন মিশু।

ধন্যবাদ সাংবাদিক Amzad Shiblu...

02/08/2025

এ বছর আমাদের 'স্বপ্নের বাজার' এর তৃতীয় সুবিধা ভোগী দক্ষিণ মানিক পুর গ্রামের আহসান উল্লাহ বিসি বাড়ী মোহাম্মদ উল্লাহ পরিবার।

26/07/2025

“স্বপ্নের বাজার"- 'সৈয়দ হারুন ফাউন্ডেশন-এর মানবতার নীরব উৎসব, যেখানে প্রয়োজনের চেয়ে বেশি দেওয়া হয় ভালোবাসা, আর মুখে ফোটে একটুকরো শান্তির হাসি।

এ বছর ‘স্বপ্নের বাজার’-এর ২য় উপকারভোগী- ৩ নম্বর ওয়ার্ড, নাজিরনগর গ্রামের সফর আলী মুন্সি বাড়ির শ্রবণ প্রতিবন্ধী হতদরিদ্র আউয়াল মিয়া পরিবার।

Ln Sayed Harun Mjf

#স্বপ্নের_বাজার
#ভোরের_ভালোবাসা
#মানবতার_ছায়া

Topstar Group - টপস্টার গ্রূপ
SF GROUP

24/07/2025

২০২৫ সালের "স্বপ্নের বাজার"- এর প্রথম প্রাপক ইদিলপুরের মোল্লাবাড়ির 'বিধবা তসলিমা বেগম'।

ফাউন্ডেশনের সদস্য সচিব,মাহামুদুর রহমান রাকিব ও স্থানীয় প্রতিনিধি, নাসিদুল ইসলাম ভোর সকালে তাঁর ইচ্ছেমতো বাজার করে সম্মানের সাথে ঘরে পৌঁছে দেন।

মানবিকতায় গড়া এক প্রভাত-স্বপ্ন পূরণের নিঃশব্দ আনন্দ।

Ln Sayed Harun Mjf

#স্বপ্নের_বাজার
#ভোরের_ভালোবাসা

Topstar Group - টপস্টার গ্রূপ
SF GROUP

ধন্যবাদ Dainik Sokal ও সাংবাদিক Amzad Shiblu।

Address

Sayed Monzil, Sayed Ruhul Amin Street, South Manikpur 2674+BV Arjuntala
Senbag

Alerts

Be the first to know and let us send you an email when Sayed Harun Foundation - সৈয়দ হারুন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category