26/06/2020
জনাব শেখ মোঃ নজরুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার, টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ গত ২৪/০৬/২০২০ খ্রিঃ তারিখ সস্ত্রীক করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তিনি করোনা মোকাবেলায় প্রথম থেকেই টুঙ্গিপাড়া পৌরসভায় ত্রাণ বিতরণ সহ সরকারী বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় হাসপাতালের ডাক্তারের তত্ত্বাবধানে বাসাতে আইসোলশনে থেকে চিকিৎসা চলছে। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মহোদয় সহকর্মীর সাথে কথা বলেছেন। সহকর্মী শারীরিক ভাবে দূর্বল ও জ্বর থাকলেও তিনি মানসিকভাবে দৃঢ় অবস্থায় রয়েছেন । আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের উভয়কে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।