I.A.B আশুলিয়া আট নং ওয়ার্ড

I.A.B আশুলিয়া আট নং ওয়ার্ড দাওয়াত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা ১৯ আসনে প্রার্থী জনাব মোঃ ফারুক খান সাহেবের ধারাবাহিক জনসংযোগ আজকে থেকে আশুলিয়া ইউন...
24/01/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা ১৯ আসনে প্রার্থী জনাব মোঃ ফারুক খান সাহেবের ধারাবাহিক জনসংযোগ আজকে থেকে আশুলিয়া ইউনিয়ন দিয়ে শুরু হয়েছে।
এসময় তিনি ৮ নং ওয়ার্ড কার্যালয় এসে কিছুক্ষণ বিশ্রাম ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

19/01/2026
ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীল তরবিয়ত ৮ নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।উক্ত ...
26/12/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীল তরবিয়ত ৮ নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত তরবিয়তে গুরুত্বপূর্ণ তরবিয়ত প্রদান করেন, নেত্রকোনার সিংহ পুরুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদীস হযরত মাওলানা আঃ কাইয়ুম সাহেব দাঃবাঃ

নির্বাচনী সমাবেশ সফল হোক
03/12/2025

নির্বাচনী সমাবেশ সফল হোক

৫ ডিসেম্বরের নির্বাচনী সমাবেশ সফল হোক
03/12/2025

৫ ডিসেম্বরের নির্বাচনী সমাবেশ সফল হোক

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর সম্মানিত মহাসচিব, পীর সাহেব চরমোনাই রহঃ এর খ...
11/11/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর সম্মানিত মহাসচিব, পীর সাহেব চরমোনাই রহঃ এর খলিফা আল্লামা নুরুল হুদা ফয়েজী রাব্বে কাবার জিম্মায়।

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন

পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা ১৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এমপি প্রার্থী জনাব মোঃ ফারুক খান সাহেব আজকে নির্বাচনী প...
29/10/2025

পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা ১৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এমপি প্রার্থী জনাব মোঃ ফারুক খান সাহেব আজকে নির্বাচনী প্রচারণা হিসেবে আশুলিয়া বাজারে গণসংযোগ করেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউপি ৮ নং ওয়ার্ডের সভাপতি হাজী মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক মন্ডল, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

25/10/2025

জাতীয় মূল্যবোধ সংরক্ষন পরিষদ আয়োজিত জাতীয় সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ।

২৫ অক্টোবর ২০২৫

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে উপস্থিত হয়েছেন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা জেলা...
10/10/2025

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে উপস্থিত হয়েছেন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা জেলা উত্তরের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এর সভাপতি হাজী মোঃ কামরুল ইসলাম সাহেব।

কে কোথায় প্রার্থী হবে সেটা পরের সিদ্ধান্ত;এখন প্রতিটি আসনেই জিতে আসার লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে ইসলামী আন্দোলন-পীর সাহেব ...
08/10/2025

কে কোথায় প্রার্থী হবে সেটা পরের সিদ্ধান্ত;এখন প্রতিটি আসনেই জিতে আসার লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে ইসলামী আন্দোলন-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি মিটিংয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন পরিবেশ তৈরি হয়েছে, নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশত আসনে বিজয়ের জন্যই লড়াই করবে। সংগঠনকে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

মুফতি রেজাউল করীম বলেন, পিআর নিয়ে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন করে যাবো। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া আর কোন উপায় নাই। একই সাথে বিকল্প পদ্ধতি হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতি আমাদের চলমান থাকবে, তিনশত আসনই আমাদের লক্ষ। আর জোটের বিষয়ে যে ধরণের আলোচনা চলছে তা চলমান থাকবে। কোন আসনে কে প্রার্থী হবে সেই বিষয়ে আলোচনা করার সময় এখনও আসে নাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর জোর দিয়ে বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে। কারণ কোন অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেয়া হবে না।
জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসেন সাকী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, মুফতী শামসুদ্দোহা আশরাফী, সদস্য ডা. শহিদুল ইসলাম, আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল।

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের গণ মিছিল সফল করার লক্ষ্যে আশুলিয়া ইউনিয...
04/08/2025

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের গণ মিছিল সফল করার লক্ষ্যে আশুলিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড শাখার কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া ইউপি ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক মন্ডল প্রশিক্ষণ সম্পাদক আবু মুহাম্মাদ আঃ হাকীম ইসলামী শ্রমিক আন্দোলন ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশীদ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহদী হাসান সহ অন্যান্য দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

Address

Sadhupara Mor, Ashulia
Savar
034

Alerts

Be the first to know and let us send you an email when I.A.B আশুলিয়া আট নং ওয়ার্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share