বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ।

  • Home
  • Bangladesh
  • Savar
  • বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ।

বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা । Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ।, Savar.

30/03/2025
12/10/2022

পিনাকী কে?

26/10/2021

৪ দিন বয়সের একটি বাচ্চার জন্য জরুরী ভিত্তিতে O (-ve) গ্রুপের রক্ত প্রয়োজন।
লোকেশনঃ পপুলার হাসপাতাল ধানমন্ডি।
যোগাযোগঃ
পাপড়ি: 01711463213
সিফাত: +8801712320022

দয়া করে শিশুটির জীবন বাচাতে একটু সাহায্য করুন।

15/09/2021

আজ ১৫ সেপ্টেম্বর "জয় বাংলা" শ্লোগানের জন্মদিন।সেই শ্লোগান যা ছিলো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমাদের রণ হুংকার।
১৯৬৯ সালের শরত কালের এই দিনে তৎকালীন পুর্ব পাকিস্তান ছাত্রলীগের আয়োজনে একটি কর্মীসভা চলছিলো। ঐতিহাসিক মধুর ক্যান্টিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিরর ঠিক মধ্যিখানে,এখন যেখানে সমাজ বিজ্ঞান অনুষদ ভবনটি দাঁড়িয়ে আছে,ঠিক সেখানে।উদ্দেশ্য ছিলো ১৭ ই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসটি সুন্দর,সফল এবং ব্যাপকভাবে পালন করার প্রস্তুতি নেয়া।
কর্মীসভাটি চলছিল স্বাভাবিক গতিতে।উনসত্তুরের সফল গণ অভ্যুত্থানের পর ছাত্রলীগ তখন তরুন ছাত্রকর্মীদের সব চাইতে নির্ভরযোগ্য ঠিকানা।সুতরাং কর্মীসভাটির আকার হয়ে উঠেছিল বিরাট।নেতাদের বক্তৃতার মাঝে মাঝে চলছিলো শ্লোগান;সে শ্লোগান ধ্বনিতে কেঁপে উঠছিলো আশপাশ।
এরই এক পর্যায়ে ছাত্রলীগের প্রতিভাবান জৈষ্ঠ সংগঠক আফতাব প্রায় সবাইকে চমকে দিয়ে শ্লোগান দিলেন,"জয় বাংলা"।আমরা জনা সাতেক কর্মী প্রতিধ্বনি দিলাম জয় বাংলা বলে।এরপর আফতাব বেশ কয়েকবার এই শ্লোগানটি দেন এবং শেষের দিকে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ কর্মীরা এর প্রত্যোত্তর দেন।যেহেতু এটি নতুন শ্লোগান এবং ছাত্রলীগের অভ্যন্তরে দুটি ধারার ধারাবাহিক মতবাদিক সংগ্রাম চলছিল,তাই এই জয় বাংলা শ্লোগান নিয়ে অনেক তর্ক বিতর্কও চলে ছাত্রলীগ -আওয়ামী লীগের অভ্যন্তরে।এবং সব শেষে জয় হয় "জয় বাংলা "শ্লোগানের।সে আরেক কাহিনী,আর এক অধ্যায়।
পূর্ব কথা:
উনসত্তুরের গণ অঅভ্যুত্থান সংঘটিত হওয়ার ফলে জাতীয় বীর হিসেবে শেখ মুজিবের উজ্জ্বল উত্তান তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। বাংলার জনগনমন অধিনায়ক বঙ্গবন্ধু এর পরই তৎকালীন পশ্চিম পাকিস্তান সফরে যান বাইশ সদস্যের এক বিরাট দল নিয়ে।সেই সফরে তাঁর সঙ্গী হয়েছিলেন ছাত্রলীগের সভাপতি প্রয়াত আবদুর রউফ।তিনি পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ছাত্রলীগকে সংগঠিত করার প্রয়াস নেন।বিশেষ করে সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে বসবাসকারী বাঙ্গালি ছাত্রদের নিয়ে ছাত্রলীগের কমিটিও করেন।নির্বাচন করে দেন বেশ কয়েকটি শ্লোগান।তার মধ্যে অন্যতম ছিলো,"তোমার আমার ঠিকানা,সিন্ধু মেঘনা যমুনা"।সেখানে পাকিস্তানের অনেক নেতাদের সংগে ছাত্রনেতা রউফের সাক্ষাৎ হয়। তবে তিনি খুবই উচ্ছসিত হন তখনকার সিন্ধী নেতা জি এম সাইদ সাথে পরিচিত হয়ে।অত্যন্ত স্বাধীনচেতা সিন্ধী জনসাধারনের সবচাইতে জনপ্রিয় শ্লোগান ছিলো,"জিয়ে সিন্ধ'।
ঢাকায় ফিরে এসে ছাত্রলীগ সভাপতি আবদুর রউফ তাঁর পশ্চিম পাকিস্তান সফরের অভিজ্ঞতা বর্ননা করছিলেন নেতৃস্থানীয় ছাত্রলীগ কর্মিদের সাথে।কিভাবে এক ইউনিটের বিরুদ্ধে সেখানকার মানুষ,বিশেষ করে বেলুচিস্তান এবং সিন্ধের মানুষ একাট্টা হয়ে সংগ্রাম করছে।বিশেষ করে সিন্ধী জনগনের প্রাণপ্রিয় শ্লোগান জিয়ে সিন্ধের কথাও তিনি আবেগ দিয়ে বর্ননা করেন।উপস্থিত ছাত্রনেতা কর্মিদের মধ্যে হাজির ছিলেন জিন্নাহ হলের(সুর্য সেন হল) ছাত্র আফতাব।তিনি সংগে সংগে প্রস্তাব রাখার ভঙ্গীতে বলে উঠলেন,রউফ ভাই, সিন্ধীরা যদি জিয়ে সিন্ধ শ্লোগান দিতে পারে,তাইলে আমরা বাঙালীরা "জয় বাংলা" শ্লোগান দিতেই পারি।
সেই থেকেই শুরু তার একক অভিযান "জয় বাংলা" শ্লোগানকে বাঙলার জাতিয় মুক্তিংগ্রামের মুখ্য শ্লোগান হিসেবে প্রতিষ্ঠিত করার।তারই ফলশ্রুতি ১৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালের এই দিনে আফতাবের কন্ঠেই সর্ব প্রথম উত্থিত "জয় বাংলা" শ্লোগান ধ্বনি।তাই প্রকৃতপ্রস্তাবে তিনিই জয় বাংলা শ্লোগানের উদগাতা।
আজ মনে পড়ে যায়,সংগ্রাম,যুদ্ধ এবং বিজয়ের এই মহাকাব্যিক শ্লোগানকে ছাত্রজনতার মাঝে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস সৃজনশীল মেধা নিয়োজিত করেছিলেন যারা----সেই শহীদ চিশতি,আ ফ ম মাহবুবুল হক,শহীদ নজরুল, গোলাম ফারুখ,ইউসুফ সালাহ উদ্দীন,একরাম সহ অনেক সহযোদ্ধার কথা।
আজ, উনিশ শো সত্তুর একাত্তরে যে একটি শ্লোগানে বাংলাদেশ হয়ে উঠেছিল উদ্বেল, সেই অবিনাশী "জয় বাংলা" শ্লোগানের জন্মদিনে তোমাকে অভিবাদন বাংলাদেশ।
জয় বাংলা।

Rezaul Haq Chowdhury Mushtaq এর ওয়াল থেকে নেয়া

06/11/2020

রাজনীতিতে যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, তারা হীন, তারা নীচ, তাদের অন্তর ছোট। যে মানুষকে ভালোবাসে সে কোনদিন সাম্প্রদায়িক হতে পারে না।
- বঙ্গবন্ধু

একজন ভিক্ষুক নিজাম উদ্দিন।তাঁর ভিক্ষার টাকা ত্রাণ তহবিলে দান করেছেন শেরপুরে। মিডিয়ার সেই খবরটি প্রধানমন্ত্রীর নজরে আসার ...
22/04/2020

একজন ভিক্ষুক নিজাম উদ্দিন।
তাঁর ভিক্ষার টাকা ত্রাণ তহবিলে দান করেছেন শেরপুরে। মিডিয়ার সেই খবরটি প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গে নিজাম উদ্দীনের বাড়িতে ইউএনওকে পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর তরফ থেকে তাকে জানানো হয়,
সরকার একটি জমি দিবে তাকে,
সেখানে বাড়ি করে দিবে,
আজীবন চিকিৎসা ব্যয় বহন করবে এবং আর যাতে ভিক্ষা করে খেতে না হয় সেজন্য একটি দোকান করে দেয়া হবে।
আজ নিজাম উদ্দীন কে জেলা প্রশাসন অফিসে আনা হয়। প্রশাসক এ সংক্রান্ত কাগজপত্র তার হাতে তুলে দেন।
ধন্যবাদ
মাননীয় প্রধানমন্ত্রী
জয় বাংলা জয় বঙ্গবন্ধু

15/12/2019
20/09/2019

জাবিতে দুদু’র কুশপুত্তলিকা দাহ, অবিলম্বে গ্রেপ্তারের দাবি চ্যানেল আই অনলাইন

Address

Savar
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share