06/10/2026
আজ ৭ অক্টোবর ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতীক শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী। ফেনী নদীসহ বাংলাদেশ-ভারতের বিভিন্ন অসম চুক্তির প্রতিবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ২০১৯ সালের ৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
শহীদ আবরার ফাহাদ এই দেশের ছাত্র-জনতাকে বাংলাদেশপন্থী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও আগ্রাসন বিরোধী যে পথ দেখিয়ে গেছেন, তারই ধারাবাহিকতা ঐতিহাসিক রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থান। জুলাই-উত্তর নতুন বাংলাদেশে এই সময়ে এনসিপি তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।