আইএবি IAB শ্যামনগর

আইএবি IAB শ্যামনগর আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, ইসলামের পক্ষে হাত পাখা মার্কায় দেবো ইনশাআল্লাহ

সিইসির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠকগণভোট আলোচনা থেকে হারিয়ে গেছে এবং একপক্ষীয় নির্বাচন হওয়ার শংকা তৈরি হয়েছে -মা...
06/01/2026

সিইসির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক
গণভোট আলোচনা থেকে হারিয়ে গেছে এবং একপক্ষীয় নির্বাচন হওয়ার শংকা তৈরি হয়েছে -মাওলানা গাজী আতাউর রহমান

পুর্বনির্ধারিত সূচি মোতাবেক আজ ৬ জানুয়ারি, মঙ্গলবার বিকাল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ. এ. এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘন্টাব্যাপী বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোট, তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরন ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের ব্রিফিং করেন।

সেখানে তিনি বলেন, খুবই ছোট ও তুচ্ছ কারণ যেমন একহাজার টাকার নিচে একমাসের বিল বকেয়া, একাউন্ট খোলার তারিখ না থাকা এবং Clerical Mistake থাকার কারণে অনেকের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এর মাধ্যমে প্রার্থী হয়রানীর শিকার হয়েছেন, সামাজিকভাবে হেয় হয়েছেন। এখানে বৈষম্যও করা হয়েছে। কাউকে কাউকে ছাড় দেয়া হয়েছে আবার কারোটা বাতিল করা হয়েছে। এটা কাম্য ছিলো না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ঋণখেলাফি, মামলার তথ্য গোপন বা সম্পদের তথ্য গোপনের মতো মৌলিক কোন বিষয় থাকলে প্রার্থীতা বাতিল করা ঠিকাছে। কিন্তু সামান্য কারণে একতৃতীয়াংশের মনোনয়ন বাতিল করা নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের সামগ্রিক আলোচনা থেকে গণভোটের বিষয়টা হারিয়ে গেছে। আমরা এই আশংকা বারংবার করেছিলাম। আমাদের আশংকাই সত্য প্রমানিত হলো। এখন সরকার ও নির্বাচন কমিশনকে গণভোটের বিষয়টি আলোচনায় আনার এবং গণভোটের পক্ষে জনমত তৈরির উদ্যোগ নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, লুট করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না। লেভেল প্লেয়িং ফিল্ড ভারসাম্য হারাচ্ছে। কোন কোন নেতা আলাদা গুরুত্ব পাচ্ছেন, ভিআইপি প্রোটেকল পাচ্ছেন। বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমতকে বিশেষ দিকে প্রভাবিত করা হচ্ছে। এসব বিভ্রান্তিকর জরিপ নির্বাচনের ওপরে সরাসরি প্রভাব ফেলে। সেজন্য এসব জরিপের বিষয়ে নির্বাচন কমিশনকে সক্রিয় হতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরাও শোকাহত। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি লক্ষ করা যাচ্ছে। প্রশাসন বিশেষ দিকে ঝুঁকে পড়েছে। এটা একপক্ষীয় নির্বাচনের ঝুঁকি তৈরি করেছে।

এগারো দলীয় সমঝোতার প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আলোচনা চলছে। আমরা এক সাথে সংস্কার কমিশনে কাজ করেছি। বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছি। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া আছে। এবং সকল পক্ষই সমঝোতা রক্ষায় আন্তরিক।

বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, কমিশনার জনাব আনোয়ারুল ইসলাম ও কমিশনের সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ।

ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা লোকমান হোসেন জাফরি, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, হাফেজ সিদ্দিকুর রহমান ও ছাত্রনেতা ইমরান হোসাইন নূর।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ। (IAB)

30/12/2025

জামায়াত আসলে কি চায়?
ইসলাম রাস্ট্র ক্ষমতার আসুক নাকি ভিন্ন কিছু চায়?

সমঝোতার প্রথম বৈঠক হওয়ার কথা ছিল ১২ ডিসেম্বর।

বৈঠকে অংশ নিতে পীর সাহেব চরমোনাই বরিশাল থেকে ঢাকায় আসেন। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সেদিন বৈঠক করা সম্ভব হবে না। পীর সাহেব হুজুর তখন বলেন, অন্তত সৌজন্য সাক্ষাৎ হলেও যেন হয়। কিন্তু জামায়াতের পক্ষ থেকে জানানো হয়— আপাতত সেটিও সম্ভব নয়, কারণ ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অসুস্থ। হুজুর বলেন, তাহলে তাহের ভাইকে দেখে আসতে চান। জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান— তাহের ভাই এতটাই অসুস্থ যে ডাক্তার উনাকে কথা বলতে নিষেধ করেছে।

এরপর পীর সাহেব হুজুর ঢাকায় অবস্থান করতে থাকেন এবং ধারাবাহিকভাবে সমঝোতার বৈঠক আয়োজনের তাগাদা দেন। তিনি বারবার বলেন—
সমঝোতা দ্রুত শেষ করা জরুরি। কারণ, নমিনেশন উত্তোলনের সময় ঘনিয়ে এসেছে। সময়মতো সিদ্ধান্ত না হলে সকল দলকেই আলাদাভাবে নমিনেশন নিতে হবে, যা দেখতে অসুন্দর হবে এবং তৃণমূলে বিভ্রান্তিকর বার্তা দেবে।

যেহেতু সিদ্ধান্ত ছিল সকল আসনে সব দলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হবে, তাই সমঝোতা চূড়ান্ত করা অত্যন্ত জরুরি। তবুও সমঝোতার বৈঠক নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যাশিত আগ্রহ লক্ষ্য করা যায়নি।

এই অবস্থায় হঠাৎ দেখা যায়— জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্য সাত দলের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই জামায়াতের প্রার্থীদের নমিনেশন উত্তোলনের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি পীর সাহেব হুজুর জামায়াতের হাই কমান্ডকে অবহিত করে বলেন— এভাবে একতরফা সিদ্ধান্ত নেওয়া অসুন্দর হয়েছে। এতে ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং তৃণমূলে নেতিবাচক বার্তা যাবে। বরং সকল দল মিলে সিদ্ধান্ত অনুযায়ী একজনের পক্ষে নমিনেশন উত্তোলন করলে সমঝোতা আরও শক্তিশালী হতো।

এই পরিস্থিতিতে বাধ্য হয়ে পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) প্রার্থীদেরও নমিনেশন উত্তোলনের নির্দেশ দেন। যদিও তিনি নিজে আলোচনার বাইরে গিয়ে সবাই নমিনেশন নিক, এমনটা চাননি।

অবশেষে ১৯ ডিসেম্বর প্রথম সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি হয় জামায়াতে ইসলামীর এক সিনিয়র নেতার বাসায়। সেখানে এক-তৃতীয়াংশ আসন নিয়ে প্রাথমিক আলোচনা হয়, বাকি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আলোচনা অসম্পূর্ণ থাকে। সিদ্ধান্ত হয়, ধারাবাহিকভাবে বৈঠক চলবে।

পরবর্তী নির্ধারিত বৈঠকের দিন আইএবির নেতৃবৃন্দ যথাসময়ে বৈঠকের স্থানে পৌঁছান। জামায়াতের লিয়াজোঁ কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা নেতৃবৃন্দ বাসার নিচে অপেক্ষা করেন।
এক ঘণ্টা পর ঐ সিনিয়র নেতার পিএস কল ব্যাক করে জানান— স্যার মিটিংয়ে আছেন, তাই কল রিসিভ করতে পারেননি। নেতৃবৃন্দ জানান— আজ তো পূর্বনির্ধারিত বৈঠকের দিন, আমরা বাসার নিচে অপেক্ষা করছি। অনুগ্রহ করে ভাইকে বিষয়টি জানান।

এরপর ঐ সিনিয়র নেতা কল করে দুঃখ প্রকাশ করে বলেন— আজ বৈঠক থাকার কথা তিনি ভুলে গেছেন, তাই বৈঠক করা সম্ভব নয়। এমন গুরুত্বপূর্ণ বৈঠক ভুলে যাওয়ায় নেতৃবৃন্দ বিস্মিত ও অপমানিত বোধ করেন।
তখন নেতৃবৃন্দ বলেন— যেহেতু তারা চলে এসেছেন, অন্তত তাহের ভাইয়ের সঙ্গে কিছু আলোচনা করা হোক। উত্তরে জানানো হয়— তাহের ভাই জরুরি প্রয়োজনে আমীরে জামায়াতের বাসায় গেছেন, তাই সাক্ষাৎ কঠিন হবে।

যদিও পরবর্তীতে জানা যায়— ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভাই আসলে নিজ বাসায় ছিলেন এবং এনসিপির সঙ্গে বৈঠক করছিলেন। এতে ধারণা করা হয়— এনসিপির সঙ্গে বৈঠক করতেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার বৈঠক উপেক্ষিত হয়েছে এবং তাহের ভাইয়ের অবস্থান সম্পর্কে অসত্য তথ্য দেওয়া হয়েছে।

১৯ ডিসেম্বরের পর আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কখনো তাহের ভাইয়ের মেয়ের বিয়ে, কখনো আজাদ ভাইয়ের ওমরাহ, আবার কখনো আমীরে জামায়াতের লন্ডন সফর— এ ধরনের কারণ দেখিয়ে বৈঠক স্থগিত রাখা হয়। অথচ নমিনেশন সাবমিটের সময় দ্রুত এগিয়ে আসছিল।

এই পরিস্থিতিতে পীর সাহেব হুজুর আবারও জামায়াতের হাই কমান্ডের ওপর সমঝোতা সম্পন্ন করার জন্য চাপ দেন এবং নমিনেশন ডেডলাইনের গুরুত্ব তুলে ধরেন। অবশেষে ২৫ ডিসেম্বর বৈঠকের তারিখ নির্ধারণ হয়— একেবারে শেষ মুহূর্তে।
বৈঠক হলেও জামায়াতে ইসলামীর শক্ত অবস্থানের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত সব দলই আলাদাভাবে নমিনেশন সাবমিট করতে বাধ্য হয়।

এতে বিভিন্ন ভুল বোঝাবুঝি তৈরি হয়, তৃণমূল ও অভ্যন্তরে অস্থিরতা বাড়তে থাকে এবং সার্বিক অবস্থা বিবেচনায়, পেছনে কারও রাজনৈতিক কৌশল কাজ করছে কি না— এমন প্রশ্নও উঠে আসে।

সবশেষে বলবো— এ ঐতিহাসিক সমঝোতার রাজনীতিতে কে কতটুকু দায় ও দরদ দেখিয়েছে, তা জনগণই বিচার করবে। তবে এটুকু জানা জরুরি যে, পীর সাহেব চরমোনাই কেবল সমঝোতার বৈঠকের জন্যই ১২ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে লাগাতার অবস্থান করছেন— যা তাঁর রাজনৈতিক জীবনে প্রথম। মধ্যেখানে বিমানযোগে কুড়িগ্রাম ৩ দিনব্যাপী মাহফিলে অংশগ্রহণের জন্য ঢাকা ত্যাগ করেন।

লিখেছেন শরিফুল ইসলাম রিয়াদ ভাই

29/12/2025
ইতিহাসের সাক্ষী হতে সবাই হাজির থাকবো ৯ জানুয়ারী মহাসমাবেশ এ, ইনশাআল্লাহ
27/12/2025

ইতিহাসের সাক্ষী হতে সবাই হাজির থাকবো ৯ জানুয়ারী মহাসমাবেশ এ, ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ, নতুন এক ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ
27/12/2025

আলহামদুলিল্লাহ,
নতুন এক ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ এভাবেই এগিয়ে যাক ইসলামী আন্দোলন বাংলাদেশ,
27/12/2025

আলহামদুলিল্লাহ এভাবেই এগিয়ে যাক ইসলামী আন্দোলন বাংলাদেশ,

আলহামদুলিল্লাহ,  তাদের হাতেই দেশ নিরাপদ  ও সুশৃঙ্খল, 👉ইসলামি আন্দোলন বাংলাদেশ
27/12/2025

আলহামদুলিল্লাহ, তাদের হাতেই দেশ নিরাপদ ও সুশৃঙ্খল, 👉ইসলামি আন্দোলন বাংলাদেশ

আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ১০৮ সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দো...
27/12/2025

আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ

১০৮ সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন--

শ্যামনগরে কৃতি সন্তান,বিশিষ্ট রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ,আলহাজ্ব এস. এম. মোস্তফা আল মামুন।

সবাই ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দিবো ইনশাআল্লাহ।

Address

Shyamnagor
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইএবি IAB শ্যামনগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share