LCBCE Programme-Assasuni,Satkhira

LCBCE Programme-Assasuni,Satkhira ♦বাস্তবায়ন : বাংলাদেশ সরকার ♦ সহযোগিতা: ইউনিসেফ

স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি ক্ষমতায়ন (এলসিবিসিই) হলো কমিউনিটি ক্ষমতায়নকে তরান্বিত করার একটি বিকেন্দ্রীভূত পদ্ধতি বা কৌশল। ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের জাতিসংঘ উন্নয়ন সহয়তা কাঠামো, 2012-2016 এর আওতায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে পিছিয়ে পড়া 20 টি জেলাকে চিহ্নিত করেছে এই কর্মসূচি (এলসিবিসিই) বাস্তবায়নের জন্য বিভাগীয় পর্যায়ে ইউনিসেফ ও বাংলাদেশ সরকার একটি যৌথ অংশীদারিত্ব কৌশলপত্র স্বাক্ষর

করেছে। চিহ্নিত জেলাসমূহের মধ্যে প্রতিটি জেলা হতে দুইটি করে উপজেলা এবং প্রতিটি উপজেলার সকল ইউনিয়নে এই কর্মসূচির আওতাভূক্ত হয়েছে। সুবিধা বঞ্চিত মা ও শিশুদের গৃহিত বিভিন্ন বিভাগের কর্মসূচি বা কার্যাবলির মধ্যে একটি সুসমত্বিত সম্পর্কের মাধ্যমে একটি সম্মিলিত শক্তি তৈরী করাই এলসিবিসিই এর উদ্দেশ্য।
এলসিবিসিই কর্মসূচির উদ্দেশ্য:
স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) নাগরিক সমাজ প্রতিষ্ঠান (সিএসও) ও সমাজ ভিত্তিক সংগঠন (সিবিও) এর সক্ষমতা বৃদ্ধি।
সামাজিক উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরনের জন্য উর্ধ্বমূখী জন অংশগ্রহনমূলক পরিকল্পনা ও মনিটরিং ব্যবস্থার উন্নয়ন নেটওয়ার্কিং।
চিহ্নিত ব্যবধান ও অগ্রাধিকার সমূহের উপর সাধারন ধারনা প্রতিষ্ঠা।
ফলাফল ভিত্তিক মনিটরিং ও রিপোর্টিং এর জন্য স্থানীয় ব্যবস্থাকে শক্তিশালীকরণ।
অভিষ্ট জনগোষ্টিকে কর্মসূচি বা সেবার আওতায় আনয়নের পথে প্রতিবন্ধিকতাসমূহ চিহ্নিতকরণ এবং সেগুলো নিরসনের উপায় নির্ধারণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউনিসেফ এর যৌথ পরিদর্শনঃআশাশুনির বিভিন্ন প্রকল্প পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজ...
25/11/2016

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউনিসেফ এর যৌথ পরিদর্শনঃ

আশাশুনির বিভিন্ন প্রকল্প পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সিসিসি মেম্বরবৃন্দ

ঃ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সিসিসি মেম্বরবৃন্দ আশাশুনি উপজেলার বিভিন্ন প্রকল্প জয়েন্ট ফিল্ড ভিজিট করেছেন। গত 22.11.2016 (মঙ্গলবার) সকালে আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
ইউনিসেফের সহযোগিতায় লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড কমিউনিটি ইম্পাওয়ারমেন্ট (এলসিবিসিই) প্রোগ্রামের আওতায় আনুলিয়া ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার নেতৃত্বে কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বান্ধব কার্যক্রম, আনুলিয়া (বাসুদেবপুর) কমিউনিটি ক্লিনিক এর সেবা প্রদানের অবস্থা, আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নেওয়া হয়। এছাড়া ইউনিয়ন পরিষদে এলসিবিসিই কার্যক্রম পরিদর্শন ও ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা মিটিং করা হয়। সভায় ইউসিসিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউনিসেফ জেলা প্রোগ্রাম অফিসার আমান উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সরদার, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পিআইও সেলিম খান, শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, এলসিবিসিই উপজেলা কর্মকর্তা আবু হেনা সাইফুল কামাল তার সাথে ছিলেন

24/11/2016

মোঃ নুর আলম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন কনভারজেন্স কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় এলসিবিসিই প্রোগ্রামের আয়োজনে সভায় প্রধান অতি...

শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন
29/10/2016

শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন

দেশব্যাপী শিশুদের সুরক্ষায় প্রথমবারের মতো ‘হেল্পলাইন ১০৯৮’ চালু করা হয়েছে। দেশের যেকোনো প্রান্তে কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে বিনা মূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে জানাতে পারবে। আজ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হেল্পলাইন...

20/10/2016

স্টাফ রিপোর্টার ঃ সরকার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকল্পসমূহের বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ন ২০১৭ উপলক্ষে আলোচনা সভা গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এএনএম মঈনূল,…

Paper cutting
19/10/2016

Paper cutting

”জন্মনিবন্ধনের বিকল্প নাইশিশু জন্মের ৪৫ দিনের মধ্যে হলে ভালো হয় ”বর্তমান আধুনিকায়ন বাংলাদেশ সরকারের একটি বড় চ্যালেজ্ঞ শি...
29/09/2016

”জন্মনিবন্ধনের বিকল্প নাই
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে হলে ভালো হয় ”

বর্তমান আধুনিকায়ন বাংলাদেশ সরকারের একটি বড় চ্যালেজ্ঞ শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন ১০০% নিশ্চিত করা। আর সেটা সহজ হয় শিশুর টিকা কার্ড পুরনের সময় জন্মনিবন্ধন ফরম পুরন করা। এই উদ্দেশ্যকে সফল করতে সরকারের একটি সফল স্বাস্থ্য বিভাগের ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আশাশুনি উপজেলায় সকল শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা -র নির্দেশনায় উপজেলা এলসিবিসিই ফ্যাসিলিটেটর জনাব আবু হেনা সাইফুল কামাল এর নিজ উদ্দ্যোগে ৮,০০০ কপি জন্মনিবন্ধন ফরম ছাপানো হয়। উক্ত ফরম উপজেলা কনভারজেন্স কো অর্ডিনেশন কমিটি,আশাশুনি -র পক্ষ থেকে সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব এ বি এম ডি মোস্তাকিম ও উপজেলা নির্বাহী অফিসার ২৮ সেপ্টেম্বর/২০১৬ তারিখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রভাষ চন্দ্র সরকার এর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার,সাতক্ষীরা, উপজেলা সকল দপ্তরের অফিসার,ইউপি চেয়ারম্যানগণ এবং সাংবাদিক ও সুধীজন।

আশাশুনি উপজেলার ১১নং কাদাকাটি ইউনিয়নে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ২৭ সেপ্টেম্বর/২০১৬ তারিখ  সকাল ১১:০০ টায়...
28/09/2016

আশাশুনি উপজেলার ১১নং কাদাকাটি ইউনিয়নে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ
২৭ সেপ্টেম্বর/২০১৬ তারিখ সকাল ১১:০০ টায় স্বচ্ছতা ও জবাব দিহিতামূলক কার্য়কর ও শক্তিশালী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) প্রতিষ্ঠার লক্ষ্যে আশাশুনি উপজেলার ১১নং কাদাকাটি ইউনিয়ন পরিষদ হলরুম এ এলসিবিসিই কর্মসুচির ইউনিয়ন কনভারজেন্স কো অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা সুযোগ্য ইউপি চেয়ারম্যান, দিপংকর কুমার সরকার, ১১নং কাদাকাটি ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা এলসিবিসিই ফ্যাসিলিটেটর জনাব আবু হেনা সাইফুল কামাল,হাসিনা খাতুন, ম্যানেজার, অগ্রগতি সংস্থা, আশাশুনি সহ সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য ই্উনিয়ন প্রতিনিধি,মুক্তিযোদ্ধা,,সুশীল সমাজ, কাজী, ধর্মীয় নেতা, শিশু ও এনজিও প্রতিনিধি সহ কমিটির সম্মানিত সদস্য গন। সভায় সংশ্লিষ্ঠ সকল দপ্তর তিন মাসের কাজের অগ্রগতির লিখিত তথ্য উপস্থাপন করেন। সভা পরিচালনা করেন ইউপি সচিব গোষ্ট বিহারী।

27/09/2016
আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়নে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃস্বচ্ছতা ও জবাব দিহিতামূলক কার্য়কর ও শক্তিশ...
27/09/2016

আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়নে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ
স্বচ্ছতা ও জবাব দিহিতামূলক কার্য়কর ও শক্তিশালী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) প্রতিষ্ঠার লক্ষ্যে আশাশুনি উপজেলার ০৩নং কুল্যা ইউনিয়ন পরিষদ হলরুম এ এলসিবিসিই কর্মসুচির ইউনিয়ন কনভারজেন্স কো অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা সুযোগ্য ইউপি চেয়ারম্যান, ০৩ নং কুল্যা ইউনিয়ন পরিষদ জনাব এস এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা এলসিবিসিই ফ্যাসিলিটেটর জনাব আবু হেনা সাইফুল কামাল সহ সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য ই্উনিয়ন প্রতিনিধি,মুক্তিযোদ্ধা,,সুশীল সমাজ, কাজী, ধর্মীয় নেতা, শিশু ও এনজিও প্রতিনিধি সহ কমিটির সম্মানিত সদস্য গন। সভায় সংশ্লিষ্ঠ সকল দপ্তর তিন মাসের কাজের অগ্রগতির লিখিত তথ্য উপস্থাপন করেন। সভা পরিচালনা করেন ইউপি সচিব আমিনুর রহমান।

এলসিবিসিই কর্মসূচির আওতায় ০৪ সেপ্টেম্বর২০১৬, রবিবার সকাল ১০:০০ টায় ইউনিসেফ খুলনা অফিসে ইউনিয়নের খানা/পরিবার ভিত্তিক তথ্য...
04/09/2016

এলসিবিসিই কর্মসূচির আওতায় ০৪ সেপ্টেম্বর২০১৬, রবিবার সকাল ১০:০০ টায় ইউনিসেফ খুলনা অফিসে ইউনিয়নের খানা/পরিবার ভিত্তিক তথ্য সংরক্ষিত software এর উপর একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার মোঃ আমান উল্লাহ ইউনিসেফ,খুলনা, খুলনা ও বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার,ইউনিসেফ,খুলনা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার এলসিবিসিই প্রতিনিধি আবু হেনা সাইফুল কামাল, মোঃ আসাদ সহ খুলনা বিভাগের এলসিবিসিই কর্মসূচির আওতাভূক্ত সকল জেলা ও উপজেলার এলসিবিসিই প্রতিনিধি। উক্ত প্রশিক্ষণ এর কার্য়কারীতা বা শিখনের ফলাফল য়াচাইয়ের জন্য আগামি ০৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ উক্ত স্থানে মূল্যায়ন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। আশা করি উক্ত software এর সুফল ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ইনোভেশনের সহায়ক হিসাবে কাজ দিবে।

 ইউনিসেফ-বাংলাদেশ কর্তৃক এলসিবিসিই কর্মসূচির কার্যক্রম পরিদর্শনঃ                গত ৩০ আগষ্ট ২০১৬ ইং তারিখ মঙ্গলবার  ইউন...
02/09/2016

 ইউনিসেফ-বাংলাদেশ কর্তৃক এলসিবিসিই কর্মসূচির কার্যক্রম পরিদর্শনঃ

গত ৩০ আগষ্ট ২০১৬ ইং তারিখ মঙ্গলবার ইউনিসেফ-বাংলাদেশ এর ৫ সদস্য বিশিষ্ট একটি টিম সাতক্ষীরা জেলায় এলসিবিসিই কর্মসুচির মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় করার জন্য সকাল ১০:০০ ঘটিকায় সাতক্ষীরায় উপস্থিত হন।প্রথমে উক্ত টিম জেলা কনভারজেন্স কো অর্ডিনেশন কমিটির সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন মহোদয়,পরিচালক (স্থানীয় সরকার) এ এন এম মঈনুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যগন এর সাথে জেলা প্রশাসকের অফিসে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।মতবিনিময়কালে কর্মসূচির (শিশুদের উন্নয়নে)বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইউনিসেফ-বাংলাদেশ এর উক্ত টিমে উপস্থিত ছিলেন কারলস্-চীফ ইউনিসেফ-বাংলাদেশ, মারিজা ফরম-স্থানীয় সরকার বিশেষজ্ঞ,আনোয়ার হোসেন-চীফ ফিল্ড সেকশন ঢাকা,মো: কপিল উদ্দিন-চীফ অফ জোন,ইউনিসেফ খুলনা, মো: আমান উল্লাহ-প্রোগ্রাম অফিসার,ইউনিসেফ খুলনা। ।এরপর বেলা ১১:৩০ ঘটিকায় শ্যামনগর উপজেলার মুন্সিগজ্ঞ ইউনিয়ন পরিষদে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় যোগদান করেন। ইউপি চেয়ারম্যান মো: আবুল কাশেম মোড়ল এর সভাপতিত্বে সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ইউনিয়নে এলসিবিসিই কর্মসুচির মাধ্যমে বাস্তবায়নাধীন শিশুদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতামত গ্রহন করেন।বেলা ৩:০০ ঘটিকায় আটুলিয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু সভাপতিত্বে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় যোগদান করেন। সভায় শিক্ষা,স্বাস্থ্য,পুষ্টি,বাল্য বিবাহ,স্যানিটেশন সহ শিশুদের উন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তর তিন মাসের কাজের অগ্রগতি তুলে ধরেন। অতিথি গন কাজের সন্তষ্টি প্রকাশ করেন ও বিভিন্ন দিক নির্দশনামুলক বক্তব্য প্রদান করেন। বেলা ৪:০০ ঘটিকায় শ্যামনগর উপজেলা কনভারজেন্স কো অর্ডিনেশন কমিটির সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় করেন।এসময় এলসিবিসিই কর্মসুচির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও পরিকল্পনাসহ বিবিধ বিষয়,সমস্যা নিয়ে আলোচনা ও মতামত গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)জনাব মহাসিন উল মুলক, সহঃকমিশনার (ভূমি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সহ:শিক্ষা অফিসার, উপজেলা মহিলা বিষক কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, আশাশুনি উপজেলা এলসিবিসিই অফিসার আবু হেনা সাইফুল কামাল, শ্যামনগর উপজেলা এলসিবিসিই অফিসার মো: আসাদ, সাংবাদিক ও ইউজেডসিসিসি-র সদস্যবৃন্দ। মতবিনিময়কালে ইউনিসেফ প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর ও কর্মসূচির সকল কার্যক্রম তুলে ধরেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)জনাব মহাসিন উল মুলক, সহ:শিক্ষা অফিসার ও আশাশুনি উপজেলা এলসিবিসিই অফিসার আবু হেনা সাইফুল কামাল।

Address

ইউ এন ও অফিস, আশাশুনি
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when LCBCE Programme-Assasuni,Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to LCBCE Programme-Assasuni,Satkhira:

Share