ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা

  • Home
  • Bangladesh
  • Satkhira
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা Official page of Islami Chhatra Andolan Bangladesh Satkhira Zila

পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরিনিজ নিজ গন্তব্যমুখী সকল মানুষের ঈদ যাত্রা হোক নিরাপদ ও আরামদায়ক।____________________________...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরি
নিজ নিজ গন্তব্যমুখী
সকল মানুষের ঈদ যাত্রা হোক
নিরাপদ ও আরামদায়ক।
___________________________________
আশপাশে আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

দেশে গত চার মাসে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও ধর্ষণ পরবর্তী হত্যার বিবরণ
25/05/2026

দেশে গত চার মাসে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও ধর্ষণ পরবর্তী হত্যার বিবরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার পক...
13/05/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

জেলা অফিসিয়াল ফেসবুক আইডি
Icab Satkhira

এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধন উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এসময় এ...
11/05/2026

এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধন উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় এশিয়া পোস্ট-এর প্রধান সম্পাদক পলাশ মাহমুদের হাতে ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তা তুলে দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন।

দাওয়াতি মাস-২০২৬দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান"জুলাই সনদ বাস্তবায়নে যূথকণ্ঠে আওয়াজ তুলুন"।
04/05/2026

দাওয়াতি মাস-২০২৬
দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান

"জুলাই সনদ বাস্তবায়নে যূথকণ্ঠে আওয়াজ তুলুন"।

১মে'২৬ আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম ও বিপ্লবী অভিবাদনعَنْ عَبْدِ اللَّهِ بْنِ ...
01/05/2026

১মে'২৬ আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম ও বিপ্লবী অভিবাদন

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى اللَّهِ عليه وسلم. أعطوا الأجير أَجْرَهُ قَبْلَ أَن يَجِفُ عَرَقَهُ-
আবদুল্লাহ ইবনু উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছে- শ্রমিকের দেহের ঘাম শুকানোর পূর্বে তোমরা তার মজুরী দিয়ে দাও। (সুনানে ইবনে মাজাহ-২৪৪৩)

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের পর্বসমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও অভিনন...
29/04/2026

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের পর্বসমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবারইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য, হযর...
23/04/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য, হযরত মাওলানা মাহমুদুল হাসান ওলীউল্লাহ (পীর সাহেব, বরগুনা)-কে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা।

সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা দারুল উলুম মাদরাসার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ৩৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সাতক্ষীরায় তাঁর শুভ আগমন উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. আল আমীন, সাংগঠনিক সম্পাদক এস. এম. জাহিদ হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শোয়াইব বিন রফিকসহ পরানদহা দারুল উলুম মাদরাসা শাখার দায়িত্বশীলবৃন্দ।

বিজ্ঞপ্তি প্রেরক:
তথ্য গবেষণা ও প্রচার বিভাগ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
সাতক্ষীরা জেলা শাখা

শুক্রবার ঢাকায় সন্ত্রাসবিরোধী পদযাত্রা ও রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণাশিক্ষাঙ্গণে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কঠোর ব্যবস...
23/04/2026

শুক্রবার ঢাকায় সন্ত্রাসবিরোধী পদযাত্রা ও রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা

শিক্ষাঙ্গণে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা দাবি
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সহিংস ছাত্ররাজনীতি গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এর সঞ্চালনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন এবং সহিংস কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ভীতির সংস্কৃতি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।

তিনি আরও বলেন, অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

কেন্দ্রীয় সভাপতি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান, দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিক্ষাঙ্গনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলন থেকে ঘোষিত দুই দফা কর্মসূচি:
১. ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমা, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা।
২. ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Address

Satkhira
123456781

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা:

Share