শ্যামনগর উপজেলা ভূমি অফিস, সাতক্ষীরা

  • Home
  • Bangladesh
  • Satkhira
  • শ্যামনগর উপজেলা ভূমি অফিস, সাতক্ষীরা

শ্যামনগর উপজেলা ভূমি অফিস, সাতক্ষীরা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শ্যামনগর উপজেলা ভূমি অফিস, সাতক্ষীরা, Satkhira.

ULAO (তহশিলদার)গণের কাজের সুবিধার্থে “ভূমি রেকর্ড ও নকশা প্রস্তুত এবং কম্পিউটার জ্ঞান” নামক দু্ইটা হ্যান্ডবুক প্রস্তুত ক...
10/11/2016

ULAO (তহশিলদার)গণের কাজের সুবিধার্থে “ভূমি রেকর্ড ও নকশা প্রস্তুত এবং কম্পিউটার জ্ঞান” নামক দু্ইটা হ্যান্ডবুক প্রস্তুত করা হয়েছে। আজ উপজেলা রাজস্ব সভার শেষে ULAO গণের মাঝে হ্যান্ডবুকগুলো বিতরণ করা হয়। অতিসত্তর একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে।

শ্যামনগর উপজেলা ভূমি অফিসের পতিত জমিতে আম বাগান করা হচ্ছে।প্রাথমিকভাবে ১০০টি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। গত ১১ অক্...
16/10/2016

শ্যামনগর উপজেলা ভূমি অফিসের পতিত জমিতে আম বাগান করা হচ্ছে।প্রাথমিকভাবে ১০০টি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। গত ১১ অক্টোবর ২০১৬ খ্রি: তারিখে হিমসাগর, আম্রপালি, চন্দ্রমল্লিকার ২৬ টি চারা রোপণ করা হয়েছে।

অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা একজন সহকারী কমিশনার (ভূমি)’র জন্য এক জটিল সমস্যা। সরকারি নিদের্শনা মোতাবেক অর্পিত সম্পত্তি ই...
16/10/2016

অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা একজন সহকারী কমিশনার (ভূমি)’র জন্য এক জটিল সমস্যা। সরকারি নিদের্শনা মোতাবেক অর্পিত সম্পত্তি ইজারার মাধ্যমে সরকারের দখলে রাখতে হবে, কিন্তু বাস্তবে দীর্ঘদিন ইজারাহীন অর্পিত সম্পত্তি ইজারা প্রদান করতে বহু সমস্যার সম্মুখিন হতে হয়।

তা স্বত্ত্বেও গত ২০১৫-১৬ অর্থ বছরে অর্পিত সম্পত্তি ইজারা বাবদ শ্যামনগর উপজেলায় ৩০,১৪,০১১/= (ত্রিশ লক্ষ চৌদ্দ হাজার এগার টাকা) আদায় করা হয়। আদায়ের হার ৩৪৪%।

উক্ত ৩০,১৪,০১১/= (ত্রিশ লক্ষ চৌদ্দ হাজার এগার টাকা) আদায় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলা এবং খুলনা বিভাগের ৫৭টি উপজেলার মধ্যে সর্ব্বোচ। উল্লেখ্য শ্যামনগর উপজেলায় ‘ক’ তপশীলভুক্ত অর্পিত সম্পত্তির পরিমান ২৫২৫.৮২ একর।

এ বছরেও রেকর্ড ইজারা অর্থ আদায়ের Crash Program এর অংশ হিসেবে আজ ১৬ অক্টোবর ২০১৬ খ্রি: কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী মৌজার ৩৮৩০; ৩৯১৪; ৩৯৬১ নং দাগের মোট ৩.৪৭ একর ইজারাবিহীন অর্পিত সম্পত্তি পরিদর্শন করা হয়।

আশা করি অতিসত্বর সরকারের দখল আনা সম্ভব হবে।

শ্যামনগর উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের অফিস সহায়ক ও সমশ্রেণির কর্মচারীদেরকে তাদের জন্য বরাদ্দকৃত পোষাক ভাতা খাতের অর্থ...
13/10/2016

শ্যামনগর উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের অফিস সহায়ক ও সমশ্রেণির কর্মচারীদেরকে তাদের জন্য বরাদ্দকৃত পোষাক ভাতা খাতের অর্থ দিয়ে ঈদের পূর্বে একই রকমের ড্রেস বানানো হয়েছে।তাদের কয়েকজনের সাথে সহকারী কমিশনার(ভূমি)।

জনাব আবুল কাশেম মো: মহিউদ্দিন, জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয় গত ২৫ জুন ২০১৬ খ্রি: তারিখে  শ্যামনগর উপজেলা ভূমি অফিসে অটো...
26/06/2016

জনাব আবুল কাশেম মো: মহিউদ্দিন, জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয় গত ২৫ জুন ২০১৬ খ্রি: তারিখে শ্যামনগর উপজেলা ভূমি অফিসে অটোমেশনের মাধ্যমে নামজারি কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি কার্যক্রমটি দেখে মুগ্ধ হন এবং বলেন সমস্যা সমাধানের তাগিদই উদ্ভাবনের মূল প্রেরণা। শ্যামনগর উপজেলা ভূমি অফিসের অন্যান্য উদ্ভাবনী কার্যক্রম যেমন, ভূমিসেবা প্রার্থীদের জন্য নির্মিত কাছারি ঘর; অব্যবহৃত সিঁড়ি ঘরকে রেকর্ডরুমে রুপান্তর; ভূমিসেবা সহজিকরণের লক্ষ্যে অফিস সম্মুখে হেল্প ডেক্স স্থাপনসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ভূমিসেবা সহজিকরণের জন্য সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শ্যামনগর উপজেলা ভূমি অফিসের উদ্ভাবন কার্যক্রমসমূহ বিশেষ করে অটোমেশনের মাধ্যমে নামজারি কার্যক্রমটি সাতক্ষীরা জেলার অপর ০৬টি উপজেলায় সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

12/11/2015

Shyamnagar (Bengali: শ্যামনগর উপজেলা, Shyamnagar Upazila), is an Upazila of Satkhira District in the Division of Khulna, Bangladesh

শ্যামনগরে অনুষ্ঠিতব্য ভূমি মেলা ২০১৫ ও শ্যামনগর ভূমি অফিসসমূহের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাইজেশন ও নামজারী ব্যবস্থাপনায় অটো...
28/09/2015

শ্যামনগরে অনুষ্ঠিতব্য ভূমি মেলা ২০১৫ ও শ্যামনগর ভূমি অফিসসমূহের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাইজেশন ও নামজারী ব্যবস্থাপনায় অটোমেশন প্রক্রিয়া সম্পকে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা উপস্থাপন করেছেন জনাব আহসান উল্লাহ শরিফী, সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগর, সাতক্ষীরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক জনাব শেখ আফজাল হোসেন- সময়ের খবর; এস.কে সিরাজ- সমকাল/কাফেলা; রনজিৎ বমন- যায় যায় দিন, পত্রদূত; আবু সাঈদ- দক্ষিণের মশাল; হাজী মুরাদ- দৈনিক দৃষ্টিপাত; সরদার সিদ্দিক- সমাজের কথা; মোঃ কামরুজ্জামান- দৈনিক জনতা; এস.এম মিজানুর রহমান- দৈনিক কল্যাণ। বিস্তারিত আলোচনান্তে সহকারী কমিশনার (ভূমি) বলেন অটোমেটেড সিস্টেম চালু হলে আবেদনকারীর ভোগান্তি নিরসন হবে। এই প্রক্রিয়ায় আবেদনকারী বাড়িতে বসে তার শুনানীর তারিখসহ যাবতীয় তথ্যাদি পাবেন। ইতিমধ্যে পরীক্ষামুলকভাবে নিম্নোক্ত মৌজাসমূহের অটোমেটেড নামজারী কাযক্রম শুরু হয়েছে। মৌজাসমূহ হলো: শিবচন্দ্রপুর, মিজাপুর, চিংড়াখালী, সোয়ালিয়া, নাগবাটি, ভুরুলিয়া, তেঘরী, মুরারীকাটি, মানিকপুর, খূঁটিকাটা, দেওল, বংশীপুর, শ্রীফলকাটি, বুড়িগোয়ালিনী, আটুলিয়া ও ডুমুরিয়া। এছাড়াও ভূমি মেলাতে আগত দশনাথীদের মধ্যে এবিষয়ক ব্যাপক প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে।

ভূমি অফিসে আবেদন করতে হলে ২০ টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে। এই বিষয়ক প্রজ্ঞাপনটি নিম্নরূপঃ
16/08/2015

ভূমি অফিসে আবেদন করতে হলে ২০ টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে। এই বিষয়ক প্রজ্ঞাপনটি নিম্নরূপঃ

Renovation of my poor office is in progress
11/08/2015

Renovation of my poor office is in progress

Address

Satkhira

Telephone

+880472644119

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্যামনগর উপজেলা ভূমি অফিস, সাতক্ষীরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share