21/03/2025
সময়ের হিসাবে ৭ম বছর পিছনে রেখে
৮ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে গাবুরা রক্তদান সংস্থা
__________________............___________________
ইংরেজি ২০১৮ সালে, "মানবতার কল্যাণে, আমরা আছি সবখানে" এই স্লোগান কে প্রতিপাদ্য রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইইউনিয়ন গাবুরার একঝাঁক তরুন রা গড়ে তোলেন গাবুরা রক্তদান সংস্থা।
দীর্ঘ এ সময়ে সাতক্ষীরা জেলা সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের রক্তযোদ্ধা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইবোনেরা, আমাদের সম্মানিত উপদেষ্টামণ্ডলী সহ শুভাকাঙ্ক্ষী দের পরামর্শ এবং সকল স্তরের মানুষের ভালোবাসা আমরা সর্বদা পেয়েছি সর্বদা। আপনাদের সকলের নিকট আমরা কৃতজ্ঞ।
প্রতিষ্টালগ্ন থেকেই অরাজনৈতিক, সামাজিক এবং অলাভজনক সংগঠন হলেও আমাদের পথচলা সহজ ছিলো না, তবুও আমরা দমে যায়নি। শতো বাধা বিপত্তি আর ষড়যন্ত্র উপেক্ষা করেই রক্তদানে উদ্ধুদ্ধ করার পাশাপাশি রক্তদানের সচেতনতা সৃষ্টি করা মুল লক্ষ্য ছিলো আমাদের। দীর্ঘ এ পথচলায় আমাদের সফলতা ও ব্যর্থতার মাপকাঠি নির্ভর করছে, মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে রক্তদাতা ম্যানেজ করে দিয়ে তাদের কতটুকু উপকারে আসতে পেরেছি /কতজনের মাঝে রক্তদানে উৎসাহিত করতে পারছি তার উপর। মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে সব সময় যে আমরা তাদের পাশে থাকতে পেরেছি সে কথা হলফ করে বলার সাহস আমাদের নেই, তবে সমগ্র বাংলাদেশে যে কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে তাদের পাশে দাড়ানোর তাড়না ও প্রচেষ্টার বিন্দুমাত্র কমতি ছিলো না আমাদের স্বেচ্ছাসেবক দের, আমরা এ কথা বলতে পারি হলফ করে। যে কোন রক্তের প্রয়োজনে গাবুরা রক্তদান সংস্থার কাছে, রক্তগ্রহীতাদের আকাশচুম্বী প্রত্যাশা সব সময় আমাদের তাড়া করে বেড়ালেও নিজেদের অযোগ্যতা, সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে না পারার দরুন বারবার হোঁচট খেতে হয়েছে রক্তদাতা জোগাড় করে দিতে। কখনো কখনো রক্তদাতা ম্যানেজ না করে দিতে পারলে,রক্তগ্রহীতা এবং রোগীর আত্নীয় স্বজন দের মান-অভিমানের দরুন অভিযোগ,অনেক কটু কথা ও শুনতে হয়েছে আমাদের স্বেচ্ছাসেবকদের। তারপরও শত অভিযোগের ভিড়ে পিছপা হয়নি একটুও।
আগামী ২৯রমজান "ইফতার মাহফিল ও আলোচনা সভায়" আপনাদের স্বতফুর্ত অংশগ্রহণ এবং বিগত দিনগুলোর মতো আপনাদের সকলের আন্তরিকতা, বস্তুনিষ্ঠ পরামর্শ, দোয়া এবং ভালোবাসা সাথে নিয়েই যে কোন ভালো কাজে সম্মুখপাণে দূর্বার গতিতে এগিয়ে যাবে গাবুরা রক্তদান সংস্থা ইনশাআল্লাহ।
আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সু-স্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।