সত্যপ্রকাশে অবিরাম

সত্যপ্রকাশে অবিরাম সত্যের পথে, আস্থার সাথে নির্ভীক।
সত্যপ্রকাশে অবিরাম পথচলা।

সাতক্ষীরা সদর বল্লী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মরহুম জালাল উদ্দিন এর কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।...
30/05/2026

সাতক্ষীরা সদর বল্লী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মরহুম জালাল উদ্দিন এর কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রসুল, ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সেক্রেটারি একেএম আজহারুজ্জামান মুকুলসহ স্থানীয় জামায়াতের দায়িত্বশীলবৃন্দ।

30/05/2026

বল্লীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু, এলাকায় শোক

ফিরোজ শাহ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের এক যুবক গাছ থেকে পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিহত আবু রায়হান (২৮) আমতলা গ্রামের বাসিন্দা রিজাউল সরদারের মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) বিকেল প্রায় ৪টার দিকে বাড়ির সামনে একটি জাম গাছে ওঠেন আবু রায়হান। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গাছে থাকা অবস্থায় হঠাৎ মৃগী রোগের খিঁচুনি (ফিট) শুরু হলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম নেমে আসে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্থানীয়রা জানান, আবু রায়হান একজন শান্ত-স্বভাবের ও সবার কাছে পরিচিত যুবক ছিলেন। তার অকাল মৃত্যুতে আমতলা গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার তার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

27/05/2026

ঈদ মোবারক

আশাশুনির ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাআগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলার ১০টি ইউনিয়নে বাংল...
26/05/2026

আশাশুনির ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলার ১০টি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। তবে ১১ নং কাদাকাটি ইউনিয়নে দলটি চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাউকে মনোনয়ন দেয়নি।

১। শোভনালী — মাওঃ আবু বকর ছিদ্দিক
২। বুধহাটা — এ্যাডভোকেট শহিদুল ইসলাম
৩। কুল্লা — মাওঃ ইউসুফ আলী
৪। দরগাহপুর — মাওঃ জাকির হোসেন
৫। বড়দল — জনাব আব্দুল গফুর সানা
৬। আশাশুনি সদর — আবু মুছা তারিকুজ্জামান তুষার
৭। শ্রীউলা — মাওঃ লুৎফার রহমান
৮। খাজরা — মাওঃ আব্দুর রশিদ
৯। আনুলিয়া — মাওঃ শহিদুল ইসলাম
১০। প্রতাপনগর — মাওঃ রিয়াছাত আলী
১১। কাদাকাটি — ( কার্যক্রম চলমান )

25/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত,
আসন্ন তালা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা :

১। ধানদিয়া — ( কার্যক্রম চলমান )
২। নগরঘাটা — মাওলানা মেহেদী হাসান
৩। সরুলিয়া — হাফেজ শাহ আলম
৪। কুমিরা — অধ্যাপক ইদ্রিস আলী
৫। তেঁতুলিয়া —ডাঃ আফতাফ উদ্দীন
৬। তালা — এডভোকেট মশিয়ার রহমান
৭। ইসলামকাটি — অধ্যাপক গোলাম ফারুক
৮। মাগুরা — অধ্যাপক আয়ুব আলী
৯। খলিষখালী — অধ্যাপক গাজী রেজাউল করিম
১০। খেশরা — ( কার্যক্রম চলমান )
১১। জালালপুর — অধ্যাপক খলিলুর রহমান
১২। খলিলনগর — মাওলানা আকবার আলী

বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিতজন–আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ার কারণে, সরকার...
23/05/2026

বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

জন–আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ার কারণে, সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

মানুষের বিপুল আশা নিয়ে সরকার এবং সংসদ গঠিত হবে কিন্তু প্রথম অধিবেশনেই জনগণ আশাহত হয়েছে। সরকার জনগণের ভাষা না বুঝে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ ২৩ মে শনিবার বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন টিসির শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটে ৭০ ভাগ জনগণের মতামত উপেক্ষা করে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে এটা অপ্রয়োজনীয়। রাজনৈতিক সংকট অনেক বেশি হয়ে যাচ্ছে, যার ফলে মন্ত্রী এমপিদের জনগণ থেকে পালাতে হচ্ছে। জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়ার ফলে সরকার গঠনের দুই মাসের মধ্যেই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকারের আসার আগে জনগণের কাছে যে ওয়াদা করেছে একে একে সেগুলো পদদলিত করে একদলীয় ফ্যাসিবাদের দিকে আগাচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় যে সংবিধান তৈরি হয়েছে এর মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে,বিএনপি সেই সংবিধান রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে।

প্রধান অতিথি আরও বলেন, সাংবিধানিক পথসমূহ জুলুমের হাতিয়ারে পরিণত হচ্ছে, প্রধানমন্ত্রী হতে অসীম ক্ষমতা দেয়া রয়েছে এর মাধ্যমে কখনোই ভারসাম্যপূর্ণ সরকার ব্যবস্থা গড়ে উঠতে পারে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ছাত্র-যুবক রাস্তায় জীবন দিয়ে হাসিনা সরকারের মত একটি সরকারকে ক্ষমতা ছাড়তে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে সেই ছাত্র জনতার গণদাবি ক্ষমতায় বসেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। প্রধানমন্ত্রী হাতে সাংবিধানিক পথসমূহের কর্তৃত্ব থাকলে এখানে নিয়োগ হবে দলীয় ভিত্তিতে এবং জনগণ এর সুফল পাবে না। ছাত্র জনতার উই ওয়ান্ট জাস্টিস বলে গুলির সামনে বুক পেতে দেওয়া যে আকাঙ্ক্ষা নিয়ে বাস্তবায়িত হয়েছিল সে আকাঙ্ক্ষা পদদলিত হচ্ছে।

তিনি আরও বলেন, ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনা করে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ এর ব্যাপারে সিদ্ধান্ত নিল এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই স্মারক অনুমোদিত হল। ৮৪টা বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হল যে সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপন দিবে।সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতি ২৫ সালের ১৩ই নভেম্বর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে প্রজ্ঞাপন দিল, যদিও আমরা গণভোট আগে হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থে আমরা গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়াটা মেনে নিলাম। বিএনপির দাবির প্রেক্ষিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলো এবং এর ফলাফল জনগণ দেখতে পাচ্ছে। গনভোট আগে হলে,পরিস্থিতি এমন হতো না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহিংসতায় বিশ্বাস করে না বলে বুকে পাথর চেপে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। আমরা এখনই সরকারের পদত্যাগ চাই না সরকার জনগণের মেন্ডেট নিয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করবে এবং জনরায়কে আমলে নিয়ে সংবিধান সংশোধন করবে। জনগণকে ভুল বুঝিয়ে বেশি দূর এগোনো যাবে না, বিএনপি তার অবস্থান পরিবর্তন না করলে জনগণ আবার রাস্তায় নেমে আসবে। ইদানিং জুলাই সনদ মানার ব্যাপারে অনেক মন্ত্রী এমপিরা ঘোষণা দিচ্ছে কিন্তু মানা হবে তাদের নোট অফ ডিসেন্ট দেয়া ধারা সমূহ বাদ দিয়ে এতে করে জন প্রত্যাশা পূরণ হবে না, বিএনপির অবস্থা হয়েছে শালিস মানি তালগাছ আমার এই নীতি থেকে সরে এসে জনরায়কে আমলে নিয়ে গণভোটে জনগণ যে চারটি বিষয়ে হ্যাঁ দিয়েছে সবগুলো মেনে নিতে হবে। সরকার ইচ্ছে করলেই এই সংকট থেকে উত্তরণ করা সম্ভব, আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হচ্ছে অধিবেশনের শুরুতেই সরকার গণভোটের বিল আনবে এবং পাস করিয়ে দেবে বলে বিশ্বাস করি।

কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীী দক্ষিণ সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নরাইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফকরুদ্দিন খান রাজি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম।

মহানগরীীর সহকারী সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল, মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, জামায়াত নেতা শেখ নেয়ামুল করিম, ড.ফয়জুল হকসহ বরিশাল মহানগরী নেতৃবৃন্দ।

আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভামোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা ...
23/05/2026

আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভা

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : মানবতার সেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় বিডিএফ ( ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ি) প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ২৬ মে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের মানবিক আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. গাজী আব্দুস সাদিক অপু এবং গাইনী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ডা. ফারাহানা ফেরদৌস। তারা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করবেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সৌজন্যে রয়েছেন বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মোঃ হাসানুজ্জামান, আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ নাগরিক মোঃ হাফিজুল ইসলাম আকাশ, আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুল মান্নান, আলমঙ্গীর হোসেন মন্টু, মোঃ সাইফুল্লাহ সরদার, আল-মামুন, মোঃ ইমরান খান এবং সাংবাদিক মেহেদী হাসান শিমুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আয়োজক আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মফিজুল ইসলাম ফাহিম বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় বিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, সহ-সভাপতি জি এম আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, ক্রীড়া সম্পাদক শিক্ষক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল, কার্যনির্বাহী সদস্য এস এম ইসমাইল হোসেন, এম এ হাকিম, এম এ সাইদ, আসাদুল ইসলাম, ইমরান হোসেন, সাংবাদিক মোঃ হাফিজুল ইসলাম ও সুজন ঘোষসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে এন জে হাসপাতাল, পুরাতন সাতক্ষীরা (মুন্সিপাড়া) এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোমরপুরের আলোর দিশারী যুব সংঘ।

সাতক্ষীরা সদর বল্লী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান ইউনিয়নের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্...
23/05/2026

সাতক্ষীরা সদর বল্লী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান ইউনিয়নের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

প্রচন্ড গরমে ফুট পাতে দোকানদারদের ছাতা বিতরণ করলেন, সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদ প্রার্থী জননেতা প্...
23/05/2026

প্রচন্ড গরমে ফুট পাতে দোকানদারদের ছাতা বিতরণ করলেন, সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদ প্রার্থী জননেতা প্রভাষক ওমর ফারুক। ❤️⚖️🤲

আজ ২২ মে শুক্রবার, ঝিনাইদহের পৌর কালেক্টরেট জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্ম...
22/05/2026

আজ ২২ মে শুক্রবার, ঝিনাইদহের পৌর কালেক্টরেট জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন পাটওয়ারীসহ উপস্থিত জনসাধারণের উপরে হা/মলা করে।

ছাত্রদল-যুবদলের যৌথ হা/মলায় তিনজনের মাথা ফেটে গিয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত। স/ন্ত্রাসী কায়দায় এ সময় হা/মলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।

Address

Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যপ্রকাশে অবিরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share