Jamaat Satkania Sadar Union

Jamaat Satkania Sadar Union Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamaat Satkania Sadar Union, Political Party, Satkania Sadar Union, Satkania.

১১ দলীয় ঐক্য'র চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন মাওলানা আ ন ম শামসুল ইসলামবাংলাদেশ জামায়াতে ইসলামী...
12/06/2026

১১ দলীয় ঐক্য'র চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন মাওলানা আ ন ম শামসুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছেন।

শুক্রবার (১২ জুন) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর শফিউল আলম। এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে মাওলানা আ ন ম শামসুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

(এডমিন)

১৩ জুন বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনাসহ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক...
10/06/2026

১৩ জুন বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনাসহ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক জনাব মুহাম্মদ শাহজাহান।

(এডমিন)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তাবিত জনমুখী বাজেট ২০২৬-২০২৭।
10/06/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তাবিত জনমুখী বাজেট ২০২৬-২০২৭।

চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করতে সাতকানিয়া উপজেলায় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত। ঐতিহাসিক লালদিঘী ময়দানের বিভাগীয় সমাব...
09/06/2026

চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করতে সাতকানিয়া উপজেলায় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।

ঐতিহাসিক লালদিঘী ময়দানের বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
---আনোয়ারুল আলম চৌধুরী।

উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, উপজেলা নায়েবে আমীর মাষ্টার আবদুস সোবহান, সাংগঠনিক সেক্রেটারি শাহাদাত হোসেন চৌধুরী,সাতকানিয়া সদর আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম ও সদর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা জালাল উদ্দীন সহ অন্যান্য ইউনিয়ন ও উপজেলা দায়িত্বশীলবৃন্দ।
নেতৃবৃন্দ আগামী ১৩ জুন শনিবারের বিভাগীয় সমাবেশকে সফল করতে সর্বোচ্চ ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

(এডমিন)

 #ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিতবাংলাদেশ জামায়াতে ইসলামী বারদোনা ০৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদে...
31/05/2026

#ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদোনা ০৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠক ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বারদোনা ৮নং ওয়ার্ড সভাপতি জনাব সোলাইমান কাদেরের পরিচালনায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারেক হোসাইন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে জনগণের খোঁজখবর রাখতে হবে, তাদের সুখ-দুঃখে ও বিপদ-আপদে পাশে দাঁড়াতে হবে এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এমন দায়িত্বশীল তৈরি করতে হবে, যাকে জনগণ আপনজন মনে করবে এবং যিনি আন্তরিকতা ও দরদের সঙ্গে মানুষের সেবা করবেন। তিনি আরও বলেন, সমাজের সকল মুসলমানকে নামাজমুখী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। পাশাপাশি এতিম, অসহায় ও দরিদ্র পরিবারের খোঁজখবর রাখা এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকাকে সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ সমাজে পরিণত করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, মাওলানা রিদওয়ানুল করিম। তিনি প্রত্যেক দায়িত্বশীলকে দক্ষ ইউনিট সংগঠক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া প্রতি মাসে দাওয়াতি, সাংগঠনিক ও সাধারণ সভা নিয়মিত আয়োজন এবং দাওয়াতি অভিযান পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন।

শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন,
ছদাহা মোহাম্মদীয়া খাইরিয়া আলিয়া মাদ্রাসা'র সম্মানিত আরবি প্রভাষক, মাওলানা সাবের আহমেদ। তিনি কুরআন ও হাদিসের আলোকে মানুষের ওপর অর্পিত আল্লাহর প্রতিনিধিত্বমূলক দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদোনা ০৮ নং ওয়ার্ড কৃতি সন্তান, শিক্ষা বিভাগ এর দায়িত্বশীল মাস্টার রফিকুল কাদের ভুট্টু।

শিক্ষা বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বারদোনা ০৮নং ওয়ার্ড সেক্রেটারি মুরশেদুল আলম, ওয়ার্ড সহ সভাপতি, মাসুদ করিম, শহিদুল আজম প্রমুখ

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে শিক্ষা বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী করইয়ানগর ১নং ওয়ার্ডের সহ-সভাপতি জনাব আব্দুল আজিজ সিডিএ মার্কেটে ধর্মীয় সম্পাদক পদে নির্বাচিত হও...
30/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী করইয়ানগর ১নং ওয়ার্ডের সহ-সভাপতি জনাব আব্দুল আজিজ সিডিএ মার্কেটে ধর্মীয় সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতকানিয়া সদর ইউনিয়ন শাখা এবং করইয়ানগর ১নং ওয়ার্ড শাখা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মাহমুদুল হক, সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন, তামাকুন্ডি লেন বনিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসাইন এবং করইয়ানগর ১নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ হারুন রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমরা তাঁর সর্বাঙ্গীণ সফলতা কামনা করি এবং আশা করি, তিনি দায়িত্ব পালনে দ্বীন ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—ইনশাআল্লাহ।

(এডমিন)

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমঈদ মুবারক🌙মাওলানা আনোয়ারুল হক বায়তুলমাল সেক্রেটারি
28/05/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মুবারক🌙

মাওলানা আনোয়ারুল হক
বায়তুলমাল সেক্রেটারি

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমঈদ মুবারক🌙মাওলানা জালাল উদ্দীন সেক্রেটারি
28/05/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মুবারক🌙
মাওলানা জালাল উদ্দীন
সেক্রেটারি

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমঈদ মুবারক🌙জনাব মোহাম্মদ সোলাইমান কাদের এসিস্ট্যান্ট সেক্রেটারি
28/05/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মুবারক🌙

জনাব মোহাম্মদ সোলাইমান কাদের
এসিস্ট্যান্ট সেক্রেটারি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৬নং সাতকানিয়া সদর ইউনিয়নের পক্ষ হইতে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থান...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৬নং সাতকানিয়া সদর ইউনিয়নের পক্ষ হইতে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ঈদুল আযহার অন্তর্নিহিত শিক্ষা ত্যাগ, সংযম ও আল্লাহভীতি অর্জন।
আসুন, এই মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হইয়া ন্যায়, ইনসাফ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করি এবং ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিই।
মহান আল্লাহ তায়ালা আমাদের কুরবানি কবুল করুন এবং সকলকে সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি দান করুন—আমীন।

Address

Satkania Sadar Union
Satkania
4386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Satkania Sadar Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share