সন্দ্বীপ বিএনপি - Sandwip BNP

সন্দ্বীপ বিএনপি - Sandwip BNP "সন্দ্বীপ বিএনপি" সকল আপডেট দেওয়া হবে।
বিএনপির নাম করে যেকোন ব্যক্তি অপরাধ করলে সেটাও তুলে ধরা হবে।

সন্দ্বীপ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য(দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিংয়ের গণসংয...
02/11/2025

সন্দ্বীপ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য(দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিংয়ের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল।

তারিখ: ০২/১১/২০২৫ইং

বিজয় মিছিলে আমন্ত্রণ বার্তা। -----------------------------------------। প্রিয়, সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বি এন পি এবং অংগ...
04/08/2025

বিজয় মিছিলে আমন্ত্রণ বার্তা।
-----------------------------------------।
প্রিয়, সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বি এন পি এবং অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক শুভানুধ্যায়ী গণ।
আপনারা নিশ্চয়ই। সরাসরি বা পরক্ষো ভাবে পলাতক ফ্যাসিষ্ট হাসিনা পতনের আন্দোলনে ১৭ বছর সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালে জুলাই ছাত্রদের কোটা পদ্ধতি বাতিলের আন্দোলন ২২ ই জুলাই সমাপ্তি ঘটে। ঠিক সেই অবস্থায় থেকে আগামীর রাষ্ট্র নায়ক বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্বনাব তারেক রহমান এর বিচক্ষণ দিকনির্দেশনা ৫ ই আগাষ্ট ২০২৪ হাসিনার পতন হয়। জনমনে বিশাল আনন্দের বণ্যা বয়ে যায়।

শত শত ছাত্র ছাত্রীর আত্তত্যাগ, এবং হাজার হাজার বি এন পির নেতাকর্মীদের খুন, গুম, মামলা হামলা শত নির্যাতনের মাধ্যমে ৫ ই আগাষ্ট হাসিনার পতনে দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বি এন পি এবং অংগসহযোগী সংগঠন বিজয় মিছিলের আয়োজন করেছে।
বিজয় মিছিলে আপনাদের উপস্থিত বিনীত ভাবে কামনা করছি।

উক্ত মিছিলে ইউনিয়ন কমিটি বি এন পি এবং অংগসহযোগী সংগঠন এক সাথ বেনার সহ কারে আসবেন।

* জমায়েতের স্থান। এনাম নাহার মোড়
* সময়। বিকাল ৩ টা।

শুভেচ্ছান্তে।
* জ্বনাব এডভোকেট মো আবু তাহের।
আহবায়ক সন্দ্বীপ উপজেলা বি এন পি।
* আলমগীর হোসাইন ঠাকুর।
সদস্য সচিব সন্দ্বীপ উপজেলা বি এন পি।
* জ্বনাব মোশাররফ হোসেন।
ভারপ্রাপ্ত আহবায়ক পৌরসভা বি এন পি।
* জ্বনাব মো আবুল বশার।
সদস্য সচিব সন্দ্বীপ পৌরসভা বি এন পি।

#সন্দ্বীপবিএনপি #চট্রগ্রাম #সন্দ্বীপ #বিএনপি

ঢাকাবাসীর প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের দুঃখ প্রকাশ-আগামীকাল ৩রা আগস্ট ২০২৫, রবিবারে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী...
02/08/2025

ঢাকাবাসীর প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের দুঃখ প্রকাশ-

আগামীকাল ৩রা আগস্ট ২০২৫, রবিবারে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। গত জুন মাসে আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩রা আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি। কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ৩রা আগস্টে শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদের নেতৃবৃন্দের সাথে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারের সমাবেশের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও গ্রহণ করেছিলাম। এই দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরবর্তীতে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু, সকল মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি।

ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এতদসত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদেরকে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যেকোন ধরণের জনদুর্ভোগের জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করছি। প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এই বিষয়ে আমরা আরও অধিকতর সচেতন থাকবো, ইনশাআল্লাহ।

#সন্দ্বীপ_বিএনপি #চট্রগ্রাম #সন্দ্বীপ #বিএনপি #ছাএদল

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূতগোলাম আকবর খোন্দকার এর উপর ন্...
29/07/2025

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত
গোলাম আকবর খোন্দকার এর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে, আমরা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি।

🗓️ তারিখ: ৩০ জুলাই ২০২৫, বুধবার
🕒 সময়: বিকেল ৪টা
📍 স্থান: উপজেলা কমপ্লেক্স, সদ্বীপ, চট্টগ্রাম।

সকল নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে প্রতিবাদ মিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।

✊ আসুন, আমরা অন্যায়ের প্রতিবাদ করি — গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হই।

পোস্ট: মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন

29/07/2025

আগামীকাল কের প্রতিবাদ মিছিল অনিবার্য কারণ বসত স্থগিত করা হলো।
#সন্দ্বীপ_বিএনপি

চট্টগ্রাম উওর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।  #সন্দ্বীপ_বিএনপি  #চট্রগ্রাম  #সন্দ্বীপ  #বিএনপি
29/07/2025

চট্টগ্রাম উওর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

#সন্দ্বীপ_বিএনপি #চট্রগ্রাম #সন্দ্বীপ #বিএনপি

28/07/2025

চিকিৎসার জন্য আবার লন্ডনে গেছেন
সাবেক প্রধানমন্ত্রী
দেশনেত্রী Begum Khaleda Zia
আল্লাহ দ্রুত সুস্থ করে দিন🤲
#সন্দ্বীপ_বিএনপি

শোক সংবাদঃইন্না-লিল্লাহি অইন্না ইলাইহি রাজিওন। সন্দ্বীপ উপজেলাধীন হরিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক , বত'মান ই...
24/07/2025

শোক সংবাদঃ
ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহি রাজিওন।

সন্দ্বীপ উপজেলাধীন হরিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক , বত'মান ইউনিয়ন বিএনপির সহ সভাপতি,( ৭ নং ওয়াড') মিজানুর রহমান আজ সন্দ্ব্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

#সন্দ্বীপ_বিএনপি #সন্দ্বীপ #চট্রগ্রাম #বিএনপি #শোক #বার্তা

প্রেস বিজ্ঞপ্তি—আজ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান মাইলষ্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে ...
21/07/2025

প্রেস বিজ্ঞপ্তি—

আজ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান মাইলষ্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের মর্মান্তিক ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে।

শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামীকাল ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিল আগামীকাল ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার বেলা ১১-৩০ মিনিটে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় অনুষ্ঠিত হবে।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

#সন্দ্বীপবিএনপি #চট্রগ্রাম #সন্দ্বীপ #বিএনপি

জরুরি নির্দেশনা 👇বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজনে রক্ত সংগ্রহ ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকর...
21/07/2025

জরুরি নির্দেশনা 👇

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজনে রক্ত সংগ্রহ ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেডিকেল টিম।

#সন্দ্বীপবিএনপি #চট্রগ্রাম #সন্দ্বীপ #বিএনপি

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ বিএনপি - Sandwip BNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share