সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন- SFA

  • Home
  • সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন- SFA

সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন- SFA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন- SFA, Social service, .

18/02/2025

সন্দ্বীপে জরুরি মাইকিং

20/01/2025

আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। তার এই আত্মত্যাগ স্বৈরশাসনবিরোধী চলমান আন্দোলনকে বেগবান করে। পরবর্তীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের।

কিন্তু দুঃখজনকভাবে, শহীদ আসাদের আত্মত্যাগের পরও আমাদের দেশে স্বৈরতন্ত্রের অবসান হয়নি। শহীদ নূর হোসেন "স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান বুকে-পিঠে লিখে জীবন দিয়েছেন, তবুও গণতন্ত্রের পূর্ণ মুক্তি আমরা পাইনি। কারণ, স্বৈরাচার চলে গেলেও স্বৈরতন্ত্র বহাল থাকে।

আমরা, সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি, পথে শ্লোগান তুলছি। সম্প্রতি, সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমাকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছি।

আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, যতক্ষণ না স্বৈরতন্ত্রের অবসান ঘটে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন- SFA

আন্দোলন চলমান। দৈনিক পূর্ব বাংলার নিউজ।
19/01/2025

আন্দোলন চলমান। দৈনিক পূর্ব বাংলার নিউজ।

সন্দ্বীপের সম্মানিত নাগরিকবৃন্দ,সম্প্রতি আমাদের উপজেলায় ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং রা...
18/01/2025

সন্দ্বীপের সম্মানিত নাগরিকবৃন্দ,
সম্প্রতি আমাদের উপজেলায় ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে, সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ব্যানারে তার অপসারণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ চলমান রয়েছে।

আমরা লক্ষ্য করছি, কিছু মহল জনগণকে বিভক্ত করে সংঘর্ষে উস্কে দেওয়ার চেষ্টা করছে। এটি আমাদের সামাজিক স্থিতিশীলতা ও শান্তির জন্য হুমকিস্বরূপ। সন্দ্বীপের জনগণকে অনুরোধ করছি, এই ধরনের ষড়যন্ত্রে পা না দিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে। সতর্ক থাকুন এবং কোনো প্রকার উস্কানিতে সাড়া দেবেন না।

আমাদের ঐক্যই আমাদের শক্তি। আসুন, সকলে মিলে সন্দ্বীপের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করি।

ধন্যবাদান্তে,
শামসুল আজম মুন্না
মুখপাত্র, সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন
ফোন: 01827299343

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন- SFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share