Media Cell 'বৈছাআ' রাজারহাট

Media Cell 'বৈছাআ' রাজারহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার মিডিয়া সেল

এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্দেশনায় কুড়িগ্রাম জেলা কমিটির ম...
26/07/2025

এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্দেশনায় কুড়িগ্রাম জেলা কমিটির মেয়াদ অতিক্রান্ত হ‌ওয়ায় স্থগিত করা হয়েছে। সে সুবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার অধীনস্থ সকল ইউনিয়ন, শাখা ইউনিট আহ্বায়ক কমিটির সমস্ত কার্যক্রম কেন্দ্রীয় কমিটির পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

বার্তা প্রেরক
মুহাম্মদ তোফায়েল আহমেদ
সাবেক আহ্বায়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট।

প্রেস বিজ্ঞপ্তিউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক এবং স্বাধীন-নিরপেক্ষ তদন্তের আহ্বান...
21/07/2025

প্রেস বিজ্ঞপ্তি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক এবং স্বাধীন-নিরপেক্ষ তদন্তের আহ্বান

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, গতকাল ২১ জুলাই, সোমবার, রাজধানী উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর হতাহতের ঘটনা ঘটেছে। এতে অনেকেই মর্মান্তিকভাবে নিহত ও আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই অনাকাঙ্ক্ষিত, হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানানোর পাশাপাশি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।

আমরা লক্ষ করেছি, দুর্ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এ ঘটনায় মৃত্যু ও আহতদের সঠিক সংখ্যা আমরা নিশ্চিত হতে পারিনি; বরং এ নিয়ে একধরনের ধোঁয়াশা ও বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছে, এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার পাশাপাশি স্পষ্টভাবে নিহত ও আহতদের নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। এতে করে জুলাই অভ্যুত্থান-পূর্ব আওয়ামী ফ্যাসিবাদী আমলে এ ধরনের নানা ঘটনা কেন্দ্রিক যে অনাস্থা জনমনে তৈরি হয়েছে, যা এখনও অনেকাংশে বিদ্যমান, তা দূর হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও স্ব-উদ্যোগে নিহত ও আহতদের নির্ভরযোগ্য সংখ্যা নির্ধারণে কাজ করবে।

এ ছাড়া, যে সকল শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়, এমন কোনো রাজনৈতিক কর্মসূচি বা কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আমরা সকল নাগরিককে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানাচ্ছি।

বার্তাপ্রেরক,
শাহাদাত হোসেন
দপ্তর সম্পাদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখা আজ জমকালো ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করেছে। শহীদ আবু সাঈদ স্পোর্টিং ক্...
20/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখা আজ জমকালো ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করেছে। শহীদ আবু সাঈদ স্পোর্টিং ক্লাব ছিনাই ও শহীদ ওয়াসিম স্পোর্টিং ক্লাব চায়না বাজার দারুন খেলেছে। আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইমরান (স্যার), উপজেলা নির্বাহী অফিসার রাজারহাট। বিশেষ অতিথি ছিলেন আনিচুর রহমান লিটন(স্যার), আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজারহাট। সভাপতিত্ব করেন আসাদুল হক(স্যার), সহকারী কমিশনার ভূমি, রাজারহাট। এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই আমার সহযোদ্ধা বৈছাআ রাজারহাটের নেতৃবৃন্দদের। ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু করবো। তরুনদের তারুণ্যে পৌঁছার সিঁড়ি তৈরি করে দিবো। বি ইযনিল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখা আয়োজিত ২৩ দিন ব্যাপী জুলাই স্মৃতি আয়োজনের কুইজ প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত...
17/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখা আয়োজিত ২৩ দিন ব্যাপী জুলাই স্মৃতি আয়োজনের কুইজ প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাজারহাটের বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান স্যার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ স্যার, মৎস ও প্রাণিসম্পদ অধিদপ্তর অফিসার সহ অনেকেই। শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুপ্রেরণা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের কাজের প্রতি প্রশংসা করেন অতিথিবৃন্দ। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো। সামনে আরো ভালো ভালো প্রোগ্রাম উপহার দিবো। বি ইযনিল্লাহ

16/07/2025

গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।

জুলাই স্মৃতি উজ্জীবিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখা আয়োজন করতে যাচ্ছে ২৩ দিন ব্যাপী বিভিন্ন সেগ...
07/07/2025

জুলাই স্মৃতি উজ্জীবিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখা আয়োজন করতে যাচ্ছে ২৩ দিন ব্যাপী বিভিন্ন সেগমেন্টের কার্যক্রম। আপনাদের আমন্ত্রণ র‌ইলো। উপভোগ করুন জুলাই আয়োজন।
বিঃদ্রঃ অনিবার্য কারণ বশত ডেট এবং ইভেন্টের সময় কমবেশি হতে পারে। এমনটি হলে আগাম জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

প্রেস বিজ্ঞপ্তিশোক, স্মৃতি ও সংগ্রামের মাস জুলাই, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সাহসিকতাক...
03/07/2025

প্রেস বিজ্ঞপ্তি

শোক, স্মৃতি ও সংগ্রামের মাস জুলাই, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সাহসিকতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই মাসকে শোক, স্মৃতি ও সংগ্রামের মাস হিসেবে ঘোষণা করেছে। এই উপলক্ষে মাসব্যাপী দেশব্যাপী একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার প্রতিটি পর্ব শহীদদের প্রতি শ্রদ্ধা, শহীদ পরিবারগুলোর প্রতি সংহতি এবং আহত সংগ্রামীদের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪, ৫ ও ৬ জুলাই— তিনদিনব্যাপী সারা দেশে একযোগে আয়োজন করা হবে:
১। শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল
২। শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর গ্রহণ
৩। হাসপাতালে অবস্থানরত আহত সংগ্রামীদের দেখতে যাওয়া ও সহমর্মিতা প্রকাশ

এই কর্মসূচির মাধ্যমে আমরা উচ্চারণ করতে চাই—আমরা ভুলিনি, ভুলবো না। শহীদদের আত্মত্যাগ আমাদের হৃদয়ে গেঁথে আছে, আর সেই স্মৃতি শুধু চোখের অশ্রুতে নয়, প্রতিদিনের সংগ্রামেই আমরা ধারণ করে চলেছি। শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং আহত সহযোদ্ধাদের খোঁজখবর নেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশের সকল জেলা ও ইউনিটকে এই কর্মসূচিগুলো আন্তরিকভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।

বার্তাপ্রেরক,
মুঈনুল ইসলাম
প্রধান,
জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখার কার্যক্রম বেগবান করতে ও  শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন করার লক্ষ...
27/06/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখার কার্যক্রম বেগবান করতে ও শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার 'রাজারহাট কামিল মাদ্রাসা'র সমন্বয় কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার বিদ্যানন্দ ইউনিয়ন আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হলো।
27/06/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার বিদ্যানন্দ ইউনিয়ন আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হলো।

জুলাইয়ের স্মৃতি ব‌ইয়ের পাতায় লিপিবদ্ধ করার লক্ষ্যে আমরা 'জুলাই বিপ্লবের দিনলিপি' গ্রন্থটি প্রকাশ করতে যাচ্ছি। কুড়িগ্...
25/06/2025

জুলাইয়ের স্মৃতি ব‌ইয়ের পাতায় লিপিবদ্ধ করার লক্ষ্যে আমরা 'জুলাই বিপ্লবের দিনলিপি' গ্রন্থটি প্রকাশ করতে যাচ্ছি। কুড়িগ্রামে যারা আন্দোলন করেছেন, তারা আন্দোলনের দিনগুলোর স্মৃতি কথা লিখে পাঠাতে পারেন। আমরা আপনার লেখা ব‌ইয়ের পাতায় ছাপবো ইনশাআল্লাহ। এই ব‌ইয়ের স্পেশিয়ালিটি হবে—
• এখানে জায়গা পাবে কুড়িগ্রামের আহতদের এবং নিহত পরিবারের আবেগঘন গল্প।
• জুলাই পরবর্তী বাংলাদেশ শীর্ষক আলোচনা।
• জুলাই যোদ্ধাদের দিনলিপি
• জুলাই সংক্রান্ত প্রবন্ধ।

আপনিও লিখুন। আপনার স্মৃতিগুলো ব‌ইয়ের পাতায় লিপিবদ্ধ করুন। লেখা জমা দেয়ার শেষ তারিখ ৭ জুলাই ২০২৫। লেখা জমা দিন—
[email protected]
+880 1518-958001 (হোয়াটসঅ্যাপ)

বিস্তারিত জানতে কল করুন - ০১৭০৭৪১৬৪৬৬
তোফায়েল আহমেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার চাকিরপশা ইউনিয়নের আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হলো।
03/06/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার চাকিরপশা ইউনিয়নের আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার ছিনাই ইউনিয়নের আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হলো।
20/05/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার ছিনাই ইউনিয়নের আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হলো।

Address

Rajarhat Kurigram
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media Cell 'বৈছাআ' রাজারহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share