অক্সিজেন-Oxygen

অক্সিজেন-Oxygen Oxygen
(A Voluntary & Social Organisation)
Haripur, Thakurgaon
Est : 26/03/2017
Reg : 54/Tha/Reg/22

পুরোনো ঐতিহ্য সংরক্ষণে অক্সিজেন লোকস্মৃতি জাদুঘর।আজকের সংগ্রহ ক্যাসেট প্লেয়ার (National Panasonic ব্র্যান্ডের)। Nationa...
03/10/2025

পুরোনো ঐতিহ্য সংরক্ষণে অক্সিজেন লোকস্মৃতি জাদুঘর।আজকের সংগ্রহ ক্যাসেট প্লেয়ার (National Panasonic ব্র্যান্ডের)। National Panasonic (এটি Panasonic-এর পুরনো নাম, ১৯৮০–৯০ দশকে প্রচলিত ছিল)।

ধরন : ক্যাসেট প্লেয়ার (Cassette Player) ও রেডিও।

এই ক্যাসেট প্লেয়ারটি উপহার হিসেবে প্রদান করেছেন অক্সিজেন-Oxygen এর অন্যতম নিবেদিত প্রাণ Ferdous Hasan 🥰

03/10/2025

আমাদের অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র পাঠাগার

26/09/2025
অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র পাঠাগারে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদানে ৯৯টি নতুন গ্রন্থ আমাদের পাঠাগা...
18/09/2025

অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র পাঠাগারে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদানে ৯৯টি নতুন গ্রন্থ আমাদের পাঠাগারে যুক্ত হলো। এ জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তবে দুঃখের বিষয় হলো, আমরা পাঠাগারের পক্ষ থেকে যে প্রস্তাবিত তালিকা জমা দিয়েছিলাম, তার সঙ্গে বিতরণকৃত বইয়ের তালিকার মিল খুঁজে পাওয়া যায়নি। মনে হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কর্মকর্তারা নিজেদের পছন্দকে অগ্রাধিকার দিয়েছেন।

প্রশ্ন জাগে! যদি পাঠাগারের প্রস্তাবিত তালিকাকে গুরুত্ব না-ই দেওয়া হয়, তবে তালিকা নেওয়ার প্রয়োজনটাই বা কী? পাঠাগারের জন্য পাঠকের চাহিদা ও বাস্তব প্রয়োজনের ভিত্তিতে বই দেওয়া জরুরি। অন্যথায় এটি শুধু সময়ের অপচয়ই নয়, বরং জাতীয় পর্যায়ে পাঠাভ্যাস গড়ে তোলার প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করে।

তাই আমাদের বিনীত অনুরোধ পরবর্তী সময়ে এ ধরনের বিতরণ প্রক্রিয়ায় পাঠাগারের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হোক। আর যদি তা সম্ভব না হয়, তবে সরাসরি কুরিয়ারের মাধ্যমে বই পাঠিয়ে দিলে সবার সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে।

আমরা আশাবাদী—জাতীয় গ্রন্থকেন্দ্র ভবিষ্যতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং পাঠাগারগুলোর প্রতি আন্তরিক দায়িত্বশীলতা প্রদর্শন করবে।

16/09/2025

আমাদের অক্সিজেন-Oxygen

অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র ও অক্সিজেন-Oxygen  সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই জাতীয় দৈনিক কালবেলা এবং সম্মান...
15/09/2025

অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র ও অক্সিজেন-Oxygen সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই জাতীয় দৈনিক কালবেলা এবং সম্মানিত সাংবাদিক Alamin Abdullah Bipu মহোদয়কে।

আমাদের সীমান্তবর্তী অঞ্চলের পাঠাগার ও কার্যক্রমকে নিয়ে “সীমান্ত এলাকায় জ্ঞানের দ্যুতি ছড়াচ্ছে অক্সিজেন” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা শুধু একটি লেখা নয়—এটি আমাদের নিরন্তর স্বপ্নযাত্রার এক উজ্জ্বল স্বীকৃতি। এই সুন্দর প্রতিবেদন আমাদের অনুপ্রাণিত করেছে আরও এগিয়ে যেতে, জ্ঞানচর্চার বাতিঘর হয়ে উঠতে এবং আগামী প্রজন্মকে আলোকিত করার পথে অবিচল থাকতে। আপনাদের এই প্রয়াস আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করল—যে, ছোট একটি উদ্যোগও সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

কালস্রোতে সবকিছু হারিয়ে গেলেও গ্রন্থাগার মানুষের জীবনে এক শাশ্বত আলোক উৎস। মানুষের অগ্রগতিতে পাঠাগার এক আলোক দ.....

National Youth conference (NYC) & Strengthening Civic Space for Youth LeadershipOur joint secretary Most. Sahinur Akter ...
11/09/2025

National Youth conference (NYC) & Strengthening Civic Space for Youth Leadership

Our joint secretary Most. Sahinur Akter (Ap) recently attended national youth conference and two days Training on Civic Space, Monitoring Tool & Action Plan organized under the Plan International Y-Moves Project, implemented by Youth for Change Bangladesh and the Bangladesh Youth Coalition, with support from Sida (Swedish International Development Cooperation Agency).

Representing Arise Foundation, Badhon joined fellow youth leaders to explore how civic space can be protected, expanded, and effectively monitored. The training focused on building practical tools and strategies that empower young people to take action, raise their voices, and ensure accountability in their communities.


আজ হরিপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অক্সিজেন-Oxygen এর উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব বিকাশ চন্দ্র বর্মণ স্যার (উপ...
10/09/2025

আজ হরিপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অক্সিজেন-Oxygen এর উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব বিকাশ চন্দ্র বর্মণ স্যার (উপজেলা প্রশাসন হরিপুর) -এঁর নিজ হাতে প্রথমবারের মতো করসোল চারা রোপণ করা হলো। এটি শুধু একটি গাছ নয়, এটি এক মহৌষধি ভাণ্ডার, যেখানে রয়েছে মানবদেহের জন্য অমূল্য উপকারিতা।

🌳 করসোল চারার অসাধারণ ৫টি গুণ :
1️⃣ গবেষণায় প্রমাণিত—করসোল ক্যান্সার প্রতিরোধে কেমোথেরাপির তুলনায় ১০,০০০ গুণ বেশি কার্যকরী।
2️⃣ ক্যান্সার কোষ ধ্বংস করে কিন্তু সুস্থ কোষকে অক্ষত রাখে।
3️⃣ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়ায়।
4️⃣ লিভার ও হজমতন্ত্র সুস্থ রাখে, শরীরকে ক্যান্সারের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়।
5️⃣ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হয়ে সার্বিক স্বাস্থ্য উন্নত করে।

যুব উন্নয়ন অফিসার, হরিপুর, ঠাকুরগাঁও স্যারের পরিদর্শন প্রতিবেদন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্যারকে 💐
03/09/2025

যুব উন্নয়ন অফিসার, হরিপুর, ঠাকুরগাঁও স্যারের পরিদর্শন প্রতিবেদন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্যারকে 💐

হরিপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব বিকাশ চন্দ্র বর্মণ স্যারের অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র পাঠাগার পরিদর্শন ও ...
01/09/2025

হরিপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব বিকাশ চন্দ্র বর্মণ স্যারের অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র পাঠাগার পরিদর্শন ও প্রতিবেদনে লিপিবদ্ধ মন্তব্য আমাদের জন্য অনন্য প্রাপ্তি।

গতকাল সন্ধ্যায় হরিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব বিকাশ চন্দ্র বর্ম্মন মহোদয় 'অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র' পাঠাগার পরি...
31/08/2025

গতকাল সন্ধ্যায় হরিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব বিকাশ চন্দ্র বর্ম্মন মহোদয় 'অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র' পাঠাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহোদয় পাঠাগার ও সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং দীর্ঘ আলাপচারিতায় সংগঠনের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার বিষয়ে মূল্যবান মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি সংগঠনের মঙ্গল কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের এ শুভ আগমন আমাদের জন্য এক বিশেষ প্রাপ্তি, যা ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি।

#অক্সিজেন_জ্ঞান_সমৃদ্ধ_কেন্দ্র

Address

Haripur, Thakurgaon
Rangpur
5130

Alerts

Be the first to know and let us send you an email when অক্সিজেন-Oxygen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to অক্সিজেন-Oxygen:

Share