28/02/2025
আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আমাদের দ্বারপ্রান্তে। রমজান হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ।
♦আল্লাহ তাআলা বলেন:
→হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোযা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকি (পরহেজগার) হতে পারো।"
(সূরা আল-বাকারা: ১৮৩)
→রমজান মাস, যার মধ্যে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার মধ্যে পার্থক্যকারী।"
(সূরা আল-বাকারা: ১৮৫)
♦রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
→যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোযা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।”
(সহিহ বুখারি: ২০১৪, সহিহ মুসলিম: ৭৬০)
→জান্নাতের একটি দরজা আছে, যার নাম ‘রাইয়্যান’। কিয়ামতের দিন এ দরজা দিয়ে শুধু রোযাদারগণ প্রবেশ করবে। যখন তারা প্রবেশ করবে, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।”
(সহিহ বুখারি: ১৮৯৬, সহিহ মুসলিম: ১১৫২)
♦রমজানের নেয়ামত ও বরকত:
১. শয়তানদের শৃঙ্খলিত করা হয় – যাতে তারা মুমিনদের বিপথগামী করতে না পারে।
(সহিহ বুখারি: ১৮৯৯)
২. গুনাহ মোচনের সুযোগ – এ মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়।
(সহিহ মুসলিম: ১১৫১)
3. লাইলাতুল কদরের রাত – যে রাতে ইবাদত করা হাজার মাসের চেয়ে উত্তম।
(সূরা আল-কদর: ৩)
৪. দোয়া কবুলের সময় – ইফতারের সময় রোযাদারের দোয়া আল্লাহ কবুল করেন।
(তিরমিজি: ৩৫২৫)
রমজানের করণীয়:
♦যথাযথভাবে রোযা পালন করা
♦পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা
♦কুরআন তিলাওয়াত ও জিকির করা
♦গরিব-দুঃখীদের সাহায্য করা
♦বেশি বেশি দোয়া ও ইস্তিগফার সহ ইত্যাদি কাজ বেশি বেশি করার চেষ্টায় থাকা।
রমজান আমাদের জীবনের শ্রেষ্ঠ সুযোগ, যেখানে আল্লাহর দয়া, রহমত ও ক্ষমার দরজা উন্মুক্ত থাকে। তাই আসুন, আমরা এই বরকতময় মাসকে যথাযথভাবে কাজে লাগাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।
আলহামদুলিল্লাহ! প্রতিবারের ন্যায় এবারও
যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামী যুব কাফেলা
Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela
কুড়িগ্রাম জেলার জন্য রমজান ১৪৪৬ হিজরির সেহরি ও ইফতার সময়সূচী প্রকাশিত করেছে।
তাই রমজানের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাতে ও সেহরি-ইফতার যথাসময়ে করার জন্য এই সময়সূচী অনুসরণ করুন এবং অন্যদের মাঝেও ছড়িয়ে দিন।
আল্লাহ আমাদের সকলকে রমজানের পূর্ণ ফজিলত লাভ করার তাওফিক দান করুন। আমিন।