উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া

উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া

13/04/2026
07/04/2026

গণবিজ্ঞপ্তি

এতদ্বারা তেঁতুলিয়া উপজেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসন, পঞ্চগড় এর সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার ০৮ এপ্রিল, ২০২৬ তারিখ হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার ০২টি ফিলিং স্টেশন হতে জ্বালানী তেল বিতরণের সময়সূচি :

সকাল ৮:০০টা থেকে বেলা ১২:০০টা
এবং
দুপুর ২:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা

** বেলা ১২:০০ টা হতে দুপুর ২:০০টা পর্যন্ত বিরতি।

বি.দ্র. সরকারি কাজে ব্যবহৃত যানবাহন বিকাল ৪:০০টা থেকে ৬:০০টা পর্যন্ত জ্বালানী তেল প্রদান করা হবে।

** [ ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল/অকটেন বিতরণ করা হবে না ]

এটি একটি সরকারি নির্দেশনা। উল্লিখিত সময় ব্যতীত জ্বালানী তেল বিতরণ করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রচারে-
উপজেলা প্রশাসন
তেঁতুলিয়া, পঞ্চগড়

শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত খোলা রাখা যাবে। যেকোনো প্রকার মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭:০০...
06/04/2026

শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
যেকোনো প্রকার মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত চলতে পারবে।

 # গণবিজ্ঞপ্তি  #এতদ্বারা তেঁতুলিয়া উপজেলার মোটরসাইকেল চালক ও  সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্...
30/03/2026

# গণবিজ্ঞপ্তি #

এতদ্বারা তেঁতুলিয়া উপজেলার মোটরসাইকেল চালক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা অনুযাযী ফিলিং স্টেশন/ডিলিং পয়েন্ট হতে আগামী ০২ এপ্রিল, ২০২৬ তারিখ হতে ফুয়েল কার্ড (অনুমোদিত) ব্যতীত কোন প্রকার জ্বালানী তেল সরবরাহ/প্রদান করা হবেনা। এক্ষেত্রে তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নের শুধুমাত্র বৈধ কাগজধারী মোটরসাইকেল চালকগণকে ফুয়েল কার্ড সংগ্রহের জন্যে বলা হলো।

তৎপ্রেক্ষিতে, মোটর সাইকেল চালকগণ তেঁতুলিয়া উপজেলার ওয়েব সাইট https://tetulia.panchagarh.gov.bd এবং উপজেলা প্রশাসনের ফেসবুক পেজ হতে নির্ধারিত ফুয়েল কার্ডটি ডাউনলোড পূর্বক মুদ্রণ (প্রিন্ট) করে ফুয়েল কার্ডে বর্ণিত নির্দেশনা অনুযায়ী সকল বৈধ মূল কাগজপত্র প্রদর্শন এবং একসেট অনুলিপি সরবরাহ পূর্বক আগামীকাল থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, তেঁতুলিয়া, পঞ্চগড় হতে অফিস চলাকালীন দিনসমূহে সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত ফুয়েল কার্ড অনুমোদন/সংগ্রহ করতে পারবেন।

#বিশেষ_দ্রষ্টব্য:
* ফুয়েল কার্ড এর জন্য যানবাহনের প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করা হবে। এক্ষেত্রে চালকের এক কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ইত্যাদি ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হতে হবে।
* ফুয়েল কার্ড সংগ্রহের জন্য কোনো টাকা দিতে হবে না

সবাইকে তথ্যটি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো

উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬
26/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

20/03/2026

দেবনগর ইউনিয়নে Beximco কোম্পানির করতোয়া ওপদ্মা সোলারের বিরুদ্ধে নামজারী ও দলিল জালিয়াতি সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে জানানোর অনুরোধ করছি।01708397706

• ফেসবুক আসলে প্রশ্নোত্তরের জায়গা না। কিন্তু উপায়ান্তর না পেয়ে এখানেই বলতে হচ্ছে।প্রথমেই কারণ উদঘাটনের কিছু বিষয় অবতা...
14/03/2026

• ফেসবুক আসলে প্রশ্নোত্তরের জায়গা না। কিন্তু উপায়ান্তর না পেয়ে এখানেই বলতে হচ্ছে।

প্রথমেই কারণ উদঘাটনের কিছু বিষয় অবতারণা করি---

অভিযোগকারীকে আপনারা কয়েকটি প্রশ্ন করতে পারেন,
(১) যোগদানপত্র গ্রহণ না হওয়া সত্ত্বেও ইদানিং তিনি চেক স্বাক্ষর করে কেন ৭০ হাজার টাকা তুললেন? কার নামে ও কি জন্য তুলেছেন ?
(২) তার নামে কি কি অভিযোগের বিষয়ে তদন্ত চলমান ছিল ?
(৩) মানবিক সহায়তার নামে ইউনিয়ন পরিষদ তহবিল থেকে তিনি তার কর্মকালে যতগুলো টাকা প্রদান করেছে সেই চেকগুলো কি ক্রস চেক ছিল? এক্ষেত্রে ক্রস ছাড়া কি তিনি খেয়াল খুশিমত চেক দিতে পারেন? ইউনিয়ন পরিষদ পরিদর্শনের সময় ইউএনওকে কি মানবিক সহায়তার আবেদন দেখাতে পেরেছিল কি না? তার দায়িত্বপালনকালে মোট কত টাকা তিনি এভাবে নামে বেনামে দিয়েছেন ?
(৪) কর আদায় কমিশনের নামে একইভাবে তিনি কত টাকা উত্তোলন করেছেন? কোন প্রকার ডকুমেন্ট আছে কি না?
(৫) পুরুষ মেম্বারদেরকে না জানিয়েই তিনি এসব অর্থ উত্তোলনের কাজগুলো করেছেন কি না?
(৬) এই সকল ক্ষেত্রে অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটি জানে কি না এবং অনুমোদন আছে কি না?
(৭) হাট বাজারের ৫% টাকা নিয়ে তিনি কি করেছেন ?
(৮) এ সকল বিষয়ে আপনারা জানতে পারলেই বুঝতে পারবেন কেন, শালবাহান হাট উন্নয়নের ১৫% টাকা ইউনিয়ন পরিষদকে আমার পূর্বের ইউএনও দেননি এবং আমিও দেইনি।
(৯) শালবাহান ইউনিয়নের সকল মেম্বারের বক্তব্য আপনাদের শোনার প্রয়োজন আছে। কারণ কাজটা তারা করেন। তাদের অভিযোগও শোনা দরকার।

• এবার আসি ভিডিও সম্পর্কিত বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য ................

গত ০৪/০৯/২৫ তারিখে ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদের ০৭ জন ইউপি সদস্য কর্তৃক চেয়ারম্যানের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে ০৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা থেকেই ঘটনার শুরু।
গত ১৫/০৯/২০২৫ তারিখে ২য় তদন্ত কমিটি গঠন করা হয় । তদন্ত কমিটি রিপোর্ট জমা প্রদান করেন ১৮/০৯/২০২৫ তারিখে। তদন্ত চলাকালীন সময়ে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্থ করার জন্য বর্তমানে যে কাজ করেছেন একই কাজ করার হুমকি প্রদান করেন।

যে ছেলেটিকে ২১/০৮/২০২৫ তারিখে টাকা দেয়ার ভিডিও তিনি প্রকাশ করেছেন সে যে চেয়ারম্যানের বাসায় গেছে এবং চেয়ারম্যান তাকে টাকা দিয়েছে এই বিষয়টি আমি জানতে পারি ১৬/০৯/২০২৫ তারিখে বিএনপি’র খন্দকার ইমরান ভাইয়ের কাছ থেকে। উল্লেখ্য যে, ২১/০৮/২০২৫ তারিখে সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মডেল থানা পুলিশ কর্তৃক উপজেলা পরিষদের মধ্যে চেয়ারম্যানকে আটকের প্রস্তুতি ছিল বিধায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই কোন না কোনভাবে তার সাথে যোগাযোগ হয়েছে, এবং প্রতিবারই ওসি তদন্তের সাথে কথা বলা হয়েছে, recorded। ঐ দিন ঐ সময়ে ভজনপুরের গণাগছে অবৈধ ড্রেজার মেশিন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান ছিল।
গত ১৫/০৯/২০২৫ তারিখে তদন্ত কমিটি গঠনের পর ১৬/০৯/২০২৫ তারিখে তিনি মেসেজ দেয়া শুরু করেন। তিনি রাত ১২.৪৭ মিনিট হতে মোট ১১২টি মেসেজ দেন। তিনি প্রথম দিকে এই সকল অবাঞ্চিত ভিডিও দিয়ে ব্লাক মেইল করার চেষ্টা করেন যেন তদন্ত কার্যক্রম থেমে যায়। পরবর্তীতে তিনি যখন বুঝতে পারেন আমি এর সঙ্গে জড়িত না, এবং "আমি ফজলে রাব্বি না" বলাতে বুঝতে পারেন আমি নমনীয় না। তখন তিনি “মানবিক কাজ করবো, মেম্বাররা ভালো না, চেয়ারম্যান আপনার সন্তানতুল্য, স্যার আপনি মানবিক, তিনি টাকা খান না, হৃদয়ে জায়গা দেন, ক্ষমা করবেন, কান্না পায়, আপনার কোন ক্ষতি, এতিম, কোন অভিভাবক নেই” এসব লিখে ১ মিনিট ২ মিনিট পর পর একটানা রাত ২.৩২ মিনিট পর্যন্ত মেসেজ দিতে থাকেন। তাকে বলা হয় “নিয়ম নীতি না মেনে পরিষদের টাকা উত্তোলন করেছেন, আপনি সুতায় গিট দিয়ে আর্থিক কেলেঙ্কারিতে জড়ানোর চেষ্টা করেছেন, থ্রেট দেয়ার চেষ্টা করেছেন, আপনাকে ৫% এর টাকা দিচ্ছিনা কারণ আপনি টাকা দিলে দিনের দিন তুলে নিবেন, ভালোভাবে কাজ করেন”। পরবর্তীতে তিনি একাধারে মেসেজ দেয়া শুরু করে রাত ৩.১৫ মিনিট পর্যন্ত মেসেজ দিতে থাকেন। এসবের মাঝে তিনি পিআইও অফিসের ছেলেটিকে কল দিয়ে ঘুম থেকে তুলেন এবং স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। ছেলেটিকে তার মেয়েদের কসম দিয়ে কথা বলতে বললেও ইউএনও এ বিষয়ে কিছুই জানেননা মর্মে ছেলেটি জানান। এই রকম কল রেকর্ড তাকে পাঠানোর পরে সে কিছুটা ভুল বুঝতে পেরে পুনরায় মেসেজ দেন। যার মধ্যে প্রায় ৫৫টি মেসেজ সেন্ড করে পরবর্তীতে ডিলিট করে দিয়েছেন। তিনি কিভাবে ক্ষমা চেয়েছেন মেসেজগুলো দেখলে বুঝা যেত। এ সকল বিষয়ের প্রেক্ষিতে রাত ৩.৫৪ মিনিটে আমি তাকে বলি “ঠিক আছে ঘুমান, সমস্যা হবেনা আমিও ঘুমাই”। বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম এভাবে বাধাগ্রস্থ করার চেষ্টা করেন।
গত ১৮/০৯/২০২৫ তারিখে ০৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমার বরাবরে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কমিটি শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম কর্তৃক ইউনিয়ন পরিষদের ৬ মাসে প্রায় ৯ লক্ষ টাকা আত্মসাত, ক্ষতিসাধন ও ক্ষমতা অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদন দাখিল করেন এবং তাকে চেয়ারম্যান পদ হতে অপসারনের সুপারিশ করেন।

ফেসবুক আইডিতে তিনি আরেকটি ভিডিও আপলোড করেন যেখানে ১০% টাকা বিষয়ে কথপোকথন হচ্ছে। কার সাথে কথা হচ্ছিলো এই রেকর্ড বা ছবি প্রদর্শনের জন্য আশরাফুল ইসলামকে বলা যেতে পারে। কারণ অপর প্রান্তের ব্যক্তিটি আমি ছিলাম না।

ছেলেটি ইউএনও অফিসের স্টাফ না। আমার স্টাফ না। বর্তমান ঢাকাতে সংযুক্ত। এই ভিডিও নিয়ে এরআগেও নিউজ হয়েছে, ঢাকা থেকে তদন্ত করে গেছে পি আই ও অফিসে। এই উপজেলার সাংবাদিকরাই নিউজ করেছিলেন। আর এত আগের ভিডিও এখন কেনো। সচেতন হলে সেসময়ে ভাইরাল করা দরকার ছিলো। স্বার্থে আঘাত লেগেছে মনে হয়।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ২নং তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলছেন। একটু মনযোগ সহকারে বক্তব্য শুনলে শুরুতে আলমগীর চেয়ারম্যানকে বলতে শুনবেন “স্যার হাইকোর্ট দেখিয়ে দিয়েছে” “পিআইও কে চিঠি দিয়েছে” আরো শুনতে পারবেন “স্যার কাজ দেখে টাকা দিবে”। আপনাদের বিবেচনার জন্য ......... যদি কাজ দেখেই বিল দেই, তাহলে টাকা নেয়ার প্রশ্ন কিভাবে আসে? এই ভিডিওতে আরো দেখবেন। অভিযোগকারী শুধু নিজেই ঘুষ দেয়ার কথা বলে আলমগীর চেয়ারম্যানকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। কিন্তু, আলমগীর চেয়ারম্যান “জমি মাপছি” বলে কোন কথার উত্তর না দিয়ে কলটি কেটে দেন।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ফৌজদারী মামলায় আটক হলে সাময়িক বরখাস্ত হবেন মর্মে উল্লেখ আছে। এ কারণে তার যোগদানপত্র জেলা প্রশাসন গ্রহণ করেননি বা আমাদের চিঠি দেয়নি। এ জন্যই তাকে চেয়ারম্যান হিসেবে ইউনিয়নে দায়িত্ব পালন হতে বিরত থাকতে বলা হয়। তিনি আইনের তোয়াক্কা না করেই জোরপূর্বক নিজের নামে বিভিন্ন মাইকিং বিতরণ কার্যক্রম পরিচালনা করতে চান।

সকলেই অধীর অপেক্ষায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য জানার জন্য। যেহেতু, অভিযোগটি ফেসবুকেই হয়েছে এবং আপনারা ফেসবুকেই জানতে চাচ্ছিলেন এজন্য এভাবে আপনাদেরকে জানানো। তিনি যেসকল অভিযোগ করেছেন এই অভিযোগগুলো আসলেই ভিত্তিহীন। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে অনেক ভিডিওই এডিট (Edit) করা। ভবিষ্যতে তিনি এমন চেষ্টা আরো করতে পারেন। কারণ এরআগে তিনি আমাকে একটি ভিডিও পাঠিয়েছিলেন সাউন্ড ছাড়া, এখন দেখছি সাউন্ড আছে। আরো কি কি edit যে করে আল্লাহ জানে। ইতোপূর্বে তেঁতুলিয়া উপজেলায় কর্মরত অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারগণের নামেও ফেসবুকে এসে তিনি এমনটি করেছেন। পরবর্তীতে অন্য কোন প্রশ্ন উপস্থাপিত হলে উত্তর দেয়ার চেষ্টা করবো।

সকল প্রকার প্রমাণপত্র সংরক্ষিত আছে। তদন্ত হলে উপস্থাপন করা হবে। লক্ষ্য করা গেছে অতি উৎসাহী কিছু ব্যক্তি “ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাওয়ার চিন্তায় ব্যস্ত”। বিরোধিতা করতেই হবে এমন মানসিকতা পরিহার করার জন্য অনুরোধ করছি।
আমি আপনাদের ইউএনও ছিলাম, আপনাদের ইউএনও আছি।

11/03/2026

তেঁতুলিয়া উপজেলার বরাদ্দকৃত খেজুর অত্র উপজেলায় এখনও পর্যন্ত পৌঁছায়নি। সাধারণত এতিমখানায় ত্রাণের সামগ্রী বিতরণ করা হয়। মালামাল পৌঁছানো ও বিতরণের তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে।

 # তেঁতুলিয়া উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ (মহল্লাদার) এর শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি  #আবেদনপত্র দাখিলের শেষ তারিখ...
26/02/2026

# তেঁতুলিয়া উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ (মহল্লাদার) এর শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি #

আবেদনপত্র দাখিলের শেষ তারিখ: ৩০মার্চ, ২০২৬ খ্রি.
ইউনিয়ন সংখ্যা: ০৪টি (তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর)
পদের সংখ্যা: ০৫টি

বি.দ্র. আবেদনকারীকে ধৈর্য সহকারে শর্তাবলীসমূহ পড়ার অনুরোধ রইলো। উল্লেখ্য যে, বিজ্ঞপ্তিটি তেঁতুলিয়া উপজেলার ওয়েব পোর্টালের নোটিশ বোর্ড ট্যাবেও রয়েছে।

https://tetulia.panchagarh.gov.bd/pages/notices/69a3d18301315096bc913e0d

26/02/2026

অষ্টম পাশের সার্কুলার গ্রাম পুলিশের। এরমাঝেও শুনতে হয় চাকরির জন্য ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত টাকা দিয়ে চাকরি পেতে চায় অনেকে। তদবিরও আসে।প্রস্তুতি নেন।পরীক্ষার মতোই পরীক্ষা হবে। বিনা পয়সায় চাকরি হবে

Address

Office Of The Upazila Nirbahi Officer, Tetulia, Panchagarh
Rangpur
5030

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া:

Share