06/06/2022
তারিখঃ ০৫-০৬-২০২২খ্রিঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল রংপুর এর সফল মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল), ক্ষুদ্রসেচ বিভাগ, ঢাকা মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিবেন্দ্র নারায়ন গোপ, উপপ্রধান পকৌশলী, জরিপ ও অনুসনন্ধান বিভাগ, কৃষি ভবন, ঢাকা এবং সভাপতিত্ব করেন জনাব প্রকৌশলী সঞ্চয় সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (এমআইডিআইইইপি), রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল, রংপুর। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব হুসাইন মোহাম্মদ আলতাফ, নির্বাহী প্রকৌশলী (সওকা), বিএডিসি, লালমনিরহাট রিজিয়ন, লালমনিরহাট ও সার্কেলাধীন সকল সহকারী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ। সভার শুরুতে রংপুর অঞ্চলে চলমান “রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পসহ” অত্র সার্কেলের কার্যক্রম পরিচালনা সহজীকরণ করতে নির্মিত সফওয়্যারের অনলাইন পরিচালনা পদ্ধতি উপস্থাপনা করেন অনুষ্ঠানের সভাপতি মহোদয়।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বলেন বাংলদেশের কৃষির উন্নয়নে বিএডিসি অতীতে অনেক চড়াই-উতরায় পেরিয়ে সর্বদা সচল থেকেছে এবং ভবিষ্যতে সর্বদা বাংলার কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য তাদের পাশের থাকবে।
আলোচ্য সভায় সার্কেলের আওতায় চলমান অর্থ বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা ও অফিস ম্যানেজমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।