দলদলিয়া নাগরিক ফোরাম DNF

দলদলিয়া নাগরিক ফোরাম DNF একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

দলদলিয়া নাগরিক ফোরাম একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। সংক্ষেপে ডি,এন,এফ নামে পরিচিত। "সেবাই আমাদের মূল লক্ষ্য " এ স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ০৪ নভেম্বর দলদলিয়া ইউনিয়নের প্রত্যন্ত এক গ্রাম নালারচড় থেকে ডি,এন,এফ এর কার্যক্রম শুরু হয়। সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য কার্যক্রম শুরু করে পরবর্তীতে আরও নানামুখী উদ্ভাবনী প্রকল্প পরিচালনার মধ্য দিয়ে দলদলিয়া নাগরিক ফোরাম আজ ইউনিয়ন,উপজেল

া এবং জেলায় আলোচিত ও অনুকরণীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। দলদলিয়া নাগরিক ফোরামের লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ত্যাগ ও মেধাভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যা অনুপ্রাণিত করবে সবাইকে।
বিস্তারিত জানতে বা সহযোগিতা করতে ফোন করুনঃ 01723-262074 (নাহিদ)
01744-601195(সবুজ)
01718945915(মতিউর)
01758037765(মিনহাজ)
01635342421(সুজন)

নতুন বছরের প্রতিটি দিন ভরে উঠুক আনন্দ, অনাবিল সুখ আর সমৃদ্ধিতে । শুভ নববর্ষ 💐💐
13/04/2026

নতুন বছরের প্রতিটি দিন ভরে উঠুক আনন্দ, অনাবিল সুখ আর সমৃদ্ধিতে ।

শুভ নববর্ষ 💐💐

 #হাম
10/04/2026

#হাম

দলদলিয়া ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান মরহুম খ ম শাহজাহান মিয়ার আজ ১১ম মৃত্যু বার্ষিকী,আমরা সকলেই মরহুমের জন্য দোয়া করবো মহা...
06/04/2026

দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খ ম শাহজাহান মিয়ার আজ ১১ম মৃত্যু বার্ষিকী,আমরা সকলেই মরহুমের জন্য দোয়া করবো মহান রাব্বুল আল-আমীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

উত্তর দলদলিয়া দামুয়ার পাড় খাঁ-পাড়া নিবাসী প্রবীণ আলেমে দ্বীন মরহুম মাওলানা এনামুল কবীর খান সাহেবের জ্যেষ্ঠ পুত্র, মাওলান...
02/04/2026

উত্তর দলদলিয়া দামুয়ার পাড় খাঁ-পাড়া নিবাসী প্রবীণ আলেমে দ্বীন মরহুম মাওলানা এনামুল কবীর খান সাহেবের জ্যেষ্ঠ পুত্র, মাওলানা এনামুল কবীর খান ওয়েল ফেয়ার ট্রাস্টের বোর্ড অফ ট্রাস্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী,
এডভোকেট মোঃ বুরহানর রহমান খান
ইস্টার্ন ব্যাংক পিএলসি [Eastern Bank PLC] এর ভাইস প্রেসিডেন্ট [Vice President-VP] হিসেবে পদোন্নতি পেয়েছেন।
তাকে অভিনন্দন।
সেই সাথে আমরা তার উত্তরোত্তর সফলতা এবং পরিবারসহ তার সার্বিক সুস্থতা কামনা করি।
দলদলিয়া ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়নে আরো বেশি করে ভূমিকা রাখার জন্য প্রত্যাশা রইলো।🍀

আগামীর সম্ভাবনাঃনামঃ লামিম ইসলাম পিতাঃ আব্দুল মজিদ মাতাঃ লাভলী বেগমগ্রামঃ ভাকুয়ার কুটিওয়ার্ডঃ ১ডাকঘরঃ কদমতলাইউনিয়নঃ দলদল...
31/03/2026

আগামীর সম্ভাবনাঃ

নামঃ লামিম ইসলাম
পিতাঃ আব্দুল মজিদ
মাতাঃ লাভলী বেগম

গ্রামঃ ভাকুয়ার কুটি
ওয়ার্ডঃ ১
ডাকঘরঃ কদমতলা
ইউনিয়নঃ দলদলিয়া
উপজেলাঃ উলিপুর
জেলাঃ কুড়িগ্রাম

দলদলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে SSC বিজ্ঞান বিভাগ থেকে GPA 5 পেয়ে উত্তীর্ণ।

কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ২০২৫ সালে HSC মানবিক বিভাগ থেকে GPA 5 পেয়ে উত্তীর্ণ।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যাবস্থাপনা) বিভাগে
পড়াশুনার সুযোগ পেয়েছেন।

আশা করি, লামিম ইসলাম সেখান থেকে উচ্চশিক্ষা শেষ করে পরিবার, দেশ ও জনগণের সেবায় নিজেকে ধাবিত করবে।

DNF এর পক্ষ থেকে আমরা উত্তরোত্তর সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।

ঐতিহাসিক বার্নিরচর মেলা, দলদলিয়া, উলিপুর কুড়িগ্রাম।
26/03/2026

ঐতিহাসিক বার্নিরচর মেলা, দলদলিয়া, উলিপুর কুড়িগ্রাম।

আলহামদুলিল্লাহ দলদলিয়া নাগরিক ফোরামের সূচনালগ্ন থেকেই দলদলিয়া ইউনিয়নের আর্থিক সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে শিক্ষা খাত...
26/03/2026

আলহামদুলিল্লাহ
দলদলিয়া নাগরিক ফোরামের সূচনালগ্ন থেকেই দলদলিয়া ইউনিয়নের আর্থিক সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে আসছে।আমরা বিশ্বাস করি টেকসই উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।আজ আমরা আামাদের লক্ষ্য অর্জনে অনেকাংশেই সফল।

দলদলিয়া ইউনিয়নের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী আর্থিক অনটনের কারণে যার কলেজে ভর্তি হওয়া ছিল প্রায় অনিশ্চিত সেই শিক্ষার্থী আজ দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করার সুযোগ পেয়েছে।
তার জন্য এই পথ টা সহজ ছিল না, তার অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি দলদলিয়া নাগরিক ফোরাম সর্বাত্মক ভাবে তাকে সহযোগিতা করেছে। তার কলেজ ভর্তি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সকল ক্ষেত্রে তাকে আর্থিক ভাবে সহযোগিতা করেছে, এরই ধারাবাহিকতা উক্ত শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ বহন করার সামর্থ্য না থাকায় আজ ২৬ মার্চ ২০২৬ ইং(বৃহস্পতিবার) উক্ত শিক্ষার্থীকে ১৮০০০ (আঠারো হাজার) টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দলদলিয়া নাগরিক ফোরামের সম্মানিত উপদেষ্টা জনাব নুরুল আনাম মান্না এবং অন্যান্য সেচ্ছাসেবক গণ।

উক্ত শিক্ষার্থী দলদলিয়া ইউনিয়নের সকল শিক্ষার্থীদের জন্য একটি উদাহরণ স্বরূপ। আর্থিক অভাব কখনো শিক্ষা অর্জনের পথে বাধা হতে পারে না। দলদলিয়া ইউনিয়নের যেন কোন মেধাবী শিক্ষার্থী পাশে দলদলিয়া নাগরিক ফোরাম রয়েছে সব সময় শিক্ষা সংক্রান্ত যে পরামর্শ এবং প্রয়োজনে।

দলদলিয়া নাগরিক ফোরামের এই অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
25/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আলহামদুলিল্লাহ দলদলিয়া ইউনিয়নের কৃতি সন্তান দেশ বরেণ্য চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাঃ এম এন  হুদা  এবং দলদলিয়...
22/03/2026

আলহামদুলিল্লাহ
দলদলিয়া ইউনিয়নের কৃতি সন্তান দেশ বরেণ্য চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাঃ এম এন হুদা এবং দলদলিয়া নাগরিক ফোরামের সম্মানিত উপদেষ্টা জনাব নুরুল আনাম মান্না'র সাথে দলদলিয়া নাগরিক ফোরামের সেচ্ছাসেবক গণ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় উপস্থিত সেচ্চাসেবক গণকে আগামীতেও দলদলিয়া ইউনিয়নের দুস্থ অসহায় মানুষের জন্য কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।

দলদলিয়া নাগরিক ফোরামের এই অগ্রযাত্রায় আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

দলদলিয়া নাগরিক ফোরামের সকল উপদেষ্টা, ডোনার সদস্য,সেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের কে দলদলিয়া নাগরিক ফোরামের পক্ষ থেকে জানাই ...
20/03/2026

দলদলিয়া নাগরিক ফোরামের সকল উপদেষ্টা, ডোনার সদস্য,সেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের কে দলদলিয়া নাগরিক ফোরামের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

মানবতার প্রকৃত দীপ্তি তখনই প্রকাশ পায়, যখন সমাজের সচেতন ও সহৃদয় মানুষ নিঃস্বার্থভাবে অসহায়দের পাশে দাঁড়ান। আজ দলদলিয়া না...
14/03/2026

মানবতার প্রকৃত দীপ্তি তখনই প্রকাশ পায়, যখন সমাজের সচেতন ও সহৃদয় মানুষ নিঃস্বার্থভাবে অসহায়দের পাশে দাঁড়ান। আজ দলদলিয়া নাগরিক ফোরাম-এর এক সম্মানিত ডোনার সদস্য তাঁর ব্যক্তিগত উদ্যোগে এক অসহায় মহিলাকে মাথা গোঁজার সামান্য আশ্রয় নির্মাণের লক্ষ্যে ২ বান টিন প্রদান করেছেন।
একই সঙ্গে আরেকজন অসহায় ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেছেন, যা মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ ধরনের মহানুভব উদ্যোগ কেবল দান নয়—এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধের এক দৃপ্ত প্রকাশ এবং মানবিক সমাজ বিনির্মাণের এক অনন্য উদাহরণ।
এই মহৎ কর্মের জন্য সম্মানিত ডোনার সদস্যের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা। মানবতার এই আলোকধারা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক—এই কামনা রইল।

আলহামদুলিল্লাহআরও একটি মহান কাজের অংশ হল দলদলিয়া নাগরিক ফোরাম DNF। প্রতিষ্ঠালগ্ন থেকে দলদলিয়া নাগরিক ফোরাম দলদলিয়া ইউনিয়...
10/03/2026

আলহামদুলিল্লাহ

আরও একটি মহান কাজের অংশ হল দলদলিয়া নাগরিক ফোরাম DNF।
প্রতিষ্ঠালগ্ন থেকে দলদলিয়া নাগরিক ফোরাম দলদলিয়া ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে।
দলদলিয়া ইউনিয়নের সাহেবের কুটি মিয়াপাড়া একটি পিছিয়ে পড়া গ্রাম, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই বললে চলে। সম্প্রতি এলাকাবাসির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সাহেবের কুটি মিয়াপাড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা। মাদ্রাসাটিতে উল্লেখযোগ্য সংখ্যক কোমলমতি শিক্ষার্থীরা অধ্যয়ন করছে।
কিন্তু প্রয়োজনীয় শিক্ষা সামগ্রির অভাবে মাদ্রাসাটির শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি দলদলিয়া নাগরিক ফোরামের দৃষ্টিগোচর হলে দলদলিয়া নাগরিক ফোরামের উদ্যোগে মাদ্রাসাটির সকল শিক্ষার্থীর জন্য উন্নত মানের রিডিং টুল প্রদান করা হয় যা তাদের শিক্ষার পরিবেশ কে করবে আরো আনন্দদায়ক।
আজ ১০ মার্চ (মঙ্গলবার) মাদ্রাসা কতৃপক্ষের উপস্থিততে শিক্ষার্থীদের মাঝে টুল গুলো বিতরণ করা হয়।

দলদলিয়া ইউনিয়নের শিক্ষা ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে দলদলিয়া নাগরিক ফোরাম বদ্ধপরিকর। এই অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা একান্তকাম্য।

Address

দলদলিয়া, উলিপুর, কুড়িগ্রাম।
Rangpur
5611

Alerts

Be the first to know and let us send you an email when দলদলিয়া নাগরিক ফোরাম DNF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দলদলিয়া নাগরিক ফোরাম DNF:

Share