20/12/2025
#কৃষি_প্রসিদ্ধ_মিঠাপুকুর পরিদর্শনে মন্ত্রণালয়ের 'বাজেট ও মনিটরিং অধিশাখা' যুগ্মসচিব জনাব কাজী আব্দুর রায়হান স্যার। তিনি #কৃষি_মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মনিটরিং ও সমন্বয় এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেনঃ আজ তিনি (২০ ডিসেম্বর ২০২৫) মিঠাপুকুরের তৃণমূল পর্যায়ের কৃষি সম্প্রসারণে প্রান্তিক চার্ষীগণের প্রদর্শনী পরিদর্শন ও অন্যান্য পরিদর্শন করেন। #সরেজমিনে_সার_পরিস্থিতি সর্বাধিক গুরুত্ব দেওয়ার বিষয়ে দেখা যায়। এ পরিদর্শন আগামীর(সম্ভাবনা) 'কৃষি উৎপাদন বিপ্লবে' সহায়ক হবে, এ বিশ্বাস মিঠাপুকুর কৃষি/কৃষিপরিবারের। পরিদর্শন বিষয়ে মিঠাপুকুর উপজেলার সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের স্যোশাল মিডিয়া/ফেসবুক প্রকাশের মাধ্যমে জানা যায় যে, উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর ★★★ কৃষিই সমৃদ্ধি ★★★
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রাজস্ব খাতের অর্থায়নে ধান, সরিষা, লাউ, গম, শসা প্রদর্শনী পরিদর্শন, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় তরমুজ প্রদর্শনী পরিদর্শন, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় রসুন প্রদর্শনী পরিদর্শন, সার ডিলার দোকান পরিদর্শন ও দিক নির্দেশনামূলক আলোচনা করেন সম্মানিত জনাব কাজী আব্দুর রায়হান স্যার, যুগ্মসচিব (বাজেট ও মনিটরিং), কৃষি মন্ত্রণালয়, ঢাকা। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুল ইসলাম স্যার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর। সঙ্গে ছিলেন জনাব মোঃ সাইফুল আলম স্যার, অতিরিক্ত উপপরিচালক(শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর। উপস্থিত ছিলেন জনাব মোঃ লোকমান হেকিম স্যার, উপজেলা কৃষি অফিসার, মিঠাপুকুর, রংপুর ও জনাব এস. এম. রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার, মিঠাপুকুর, রংপুর।***
Ministry of Agriculture, Bangladesh - কৃষি মন্ত্রণালয়
#সার_মনিটরিং
_____
Mithapukur Ict Lakkhon