Abu Huzaifa FARHAD

Abu Huzaifa FARHAD অসত্যের কাছে কভু,নত নাহি হবে শির,
ভয়ে কাঁপে কাপুরুষ,লড়ে যায় বীর...
(2)

27/07/2026

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🔴হুমকি/ভয়ভীতি দেখিয়ে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব না, কারন গোপনে এই ব্যবসা করলে ধরার সুযোগ থাকে না। আবার এলাকার মাদ...
13/07/2026

🔴হুমকি/ভয়ভীতি দেখিয়ে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব না, কারন গোপনে এই ব্যবসা করলে ধরার সুযোগ থাকে না। আবার এলাকার মাদকব্যবসায়ী দের পুলিশে দিলে, তারা অল্প টাকা দিয়েই ছাড়া পায়, আবার তারা জেলে থাকলেও মাদকসেবী রা ঠিকই বিকল্প জায়গা থেকে সংগ্রহ করে সেবন করে।
কিন্তু মাদক এর যদি গ্রাহকই না থাকে, তবে ব্যবসা এমনিতেই বন্ধ হয়ে যাবে। এটা ছাড়া আর কোন কার্যকর পদক্ষেপ দেখছিনা।
🟢মাদকসেবী রাই মাদকব্যবসার ত্রাস হয়ে ফিরবে,ইনশাআল্লাহ।

💠(কিভাবে মাদকাসক্তি দূর করা যায়, তা নিয়ে আমার পরিকল্পনা আছে,পরবর্তী তে আলোচনা করবো,ইনশাআল্লাহ )

অথচ এরাই আবার জুমার খুতবায় ন্যায়, ইনসাফ ও আমানতের কথা বলেন—এই দ্বিচারিতা সত্যিই হতাশাজনক।
10/07/2026

অথচ এরাই আবার জুমার খুতবায় ন্যায়, ইনসাফ ও আমানতের কথা বলেন—এই দ্বিচারিতা সত্যিই হতাশাজনক।

ওদিকে, কেউ আবার যে মাদকমুক্ত ইউনিয়ন গড়ার ঘোষণা দিবে, এই হিম্মত টুকুও নাই🥹
09/07/2026

ওদিকে, কেউ আবার যে মাদকমুক্ত ইউনিয়ন গড়ার ঘোষণা দিবে, এই হিম্মত টুকুও নাই🥹

এক জায়গায় কমিটি ভালো, আরেক জায়গায় কমিটি কালো😂সমঝোতায় বিএনপি ক্ষমতায় জেনে, তলে তলে যোগ দিলেন সবাই, আর্জেন্টিনা কাপ নিবে জ...
08/07/2026

এক জায়গায় কমিটি ভালো, আরেক জায়গায় কমিটি কালো😂
সমঝোতায় বিএনপি ক্ষমতায় জেনে, তলে তলে যোগ দিলেন সবাই, আর্জেন্টিনা কাপ নিবে জেনেও কেন বিরোধী দলে থাকতেছেন???

মার্শাল আর্ট শিখতেছেন,ভালো কথা, কিন্তু সারাদেশে অন্যরা সাধারণ নামে মার্শাল আর্ট শিখতে পারলে, আপনাদের কেন Fatah Combat Sy...
06/07/2026

মার্শাল আর্ট শিখতেছেন,ভালো কথা, কিন্তু সারাদেশে অন্যরা সাধারণ নামে মার্শাল আর্ট শিখতে পারলে, আপনাদের কেন Fatah Combat System নামে শিখতে হচ্ছে??? নামের মধ্যে যুদ্ধব্যবস্থা টেনে এনে কি শক্তিশালী ঈমানের পরিচয় দিচ্ছেন আপনারা? দেখতেই পাচ্ছেন ইসলাম বিরোধীদের ষড়যন্ত্র কতরকমের।
যেখানে কৌশল অবলম্বন করে নিজেদের কে দ্বীন কায়েমের পথে তৈরি করা উচিত, সেখানে আপনারা নিজেদের কে জি/হাদী হিসেবে শোআপ করতে ব্যস্ত।

জেনে-বুঝে কেন ওদের পাতানো ফাঁদে পা দিতে হবে?
ওরা যেটাকে জিহাদি পোশাক বলে,পরলাম না সেই পোশাক, তাতে কি ঈমান হারা হবো আমরা???
এখন আপনাদের পরিবারগুলোর কি অবস্থা ভাবেন তো, কাউকে পাশে পাবেন না এ-সময়।

তাই ভাইয়েরা, সচেতন হন, নিজেকে অতি ধার্মিক/ oছাma bন laদেন লেভেলের মানুষ হিসেবে শোআপ করার কিছুই। স্বাভাবিক পোশাক পরেও দ্বীন কায়েমের লড়াই সম্ভব। ফেসবুকে জানান দিয়ে কেবল নিজেদের বিপদই ডেকে আনা হবে। পারলে ফেসবুকে নিজেদের এক্টিভিটি শেয়ার করা বন্ধ করেন।
নিজের ঈমান,আমল,উদ্দেশ্য ও যাত্রা গোপন রেখে চলেন, আল্লাহ পাক এমন শহীদ কেও জাহান্নামে দিবেন যে কিনা মানুষের চোখে শহীদ খ্যাতির আশায় জিবন দিছে।

একটু ভেবে দেখুন—আমাদের এলাকায় যখনই কোনো ওয়াজ মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়, তখন সবার...
05/07/2026

একটু ভেবে দেখুন—আমাদের এলাকায় যখনই কোনো ওয়াজ মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়, তখন সবার আগে কাদের খোঁজ পড়ে? উত্তর একটাই— #তরুণ ও #যুবকদের।

মসজিদ-মাদ্রাসার জন্য ধান সংগ্রহ, অসহায় মানুষের জন্য অর্থ সংগ্রহ, ভাঙা রাস্তা সংস্কার, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো—এসব জনকল্যাণমূলক কাজের মূল শক্তি আমাদের যুবসমাজ। প্রবীণরা দিকনির্দেশনা দেন ঠিকই ,তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় #যুবকদের পরিশ্রম, সাহস ও উদ্যম।

🟢ইতিহাস সাক্ষী—বড় পরিবর্তনের পেছনে সাহসী যুবকদের নেতৃত্বের ভূমিকা সবচেয়ে বেশি। মাত্র ২১ বছর বয়সে সুলতান #মুহাম্মদ আল-ফাতিহ কনস্টান্টিনোপল বিজয় করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। ২১ বছর বয়সেই #বাবর কাবুল দখল করে নিজের রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীতে মুঘল সাম্রাজ্যে রূপ নেয়। #আলেকজান্ডার মাত্র ২০ বছর বয়সে রাজা হন, মাত্র ১৭ বছর বয়সে #মুহাম্মদ_বিন_কাসিম সিন্ধু বিজয় করে উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেন।

💠যুগে যুগে বড় পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে যুবকরাই।

🔴আজ আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো #মাদকের_ভয়াবহ_বিস্তার। মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চাওয়া টা এই মূহুর্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধের সামিল হয়ে দাড়িয়েছে। আর এ যুদ্ধে জয়লাভ করতে হলে যুবকদের নেতৃত্বের বিকল্প নেই

🔵আমি বিশ্বাস করি, যদি আমাদের সচেতন তরুণ-যুবকরা এক কাতারে দাঁড়ায়, তাহলে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং সমাজবিরোধী কোনো অপশক্তিই এই ইউনিয়নে মাথা তুলে দাঁড়াতে পারবে না, ইনশাআল্লাহ।

আমি আমাদের ইউনিয়নের প্রতিটি সচেতন তরুণ ও যুবকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, নিরাপদ ও মানবিক ইউনিয়ন গড়ে তুলি। এই সংগ্রাম কোনো ব্যক্তি বা দলের নয়; এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার সংগ্রাম।

একটি অ্যাম্বুলেন্স অনেক সময় একটি জীবন বাঁচানোর শেষ ভরসা❤️।
05/07/2026

একটি অ্যাম্বুলেন্স অনেক সময় একটি জীবন বাঁচানোর শেষ ভরসা❤️।

আমার এই চিন্তা টি কিভাবে মূল্যায়ন করছেন??? #একটি_অ্যাম্বুলেন্স_অনেক_সময়_একটি_জীবন_বাঁচানোর_শেষ_ভরসা।গত পরশু আমার মামা সড়...
04/07/2026

আমার এই চিন্তা টি কিভাবে মূল্যায়ন করছেন???

#একটি_অ্যাম্বুলেন্স_অনেক_সময়_একটি_জীবন_বাঁচানোর_শেষ_ভরসা।

গত পরশু আমার মামা সড়ক দুর্ঘটনায় মারা যান। সেদিনের একটি ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

সাধারণত আমাদের এলাকা থেকে রংপুরে একজন রোগীকে মাইক্রোবাসে নিয়ে যেতে ১,৮০০–২,০০০ টাকার মধ্যেই ভাড়া হয়ে যায়। সর্বোচ্চ ২,০০০ টাকা ধরলেও যাওয়া-আসা মিলিয়ে ভাড়া হয় ৪,০০০ টাকা। রোগী হাসপাতালে ভর্তি থাকলে গাড়িটিও খালি ফিরে আসে।

কিন্তু আমাদের ক্ষেত্রে রোগীকে গাড়ি থেকে নামানোরও প্রয়োজন হয়নি। পথেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।

তবুও যেখানে স্বাভাবিক ভাড়া হওয়ার কথা ছিল প্রায় ৪,০০০ টাকা, সেখানে চালক দাবি করলেন ৮,০০০ টাকা। শেষ পর্যন্ত ৫,০০০ টাকা দিলেও তা নিতে রাজি হননি চালক।

আমি কাউকে ছোট করতে এই কথা বলছি না। তবে মানুষের সবচেয়ে অসহায় মুহূর্তকে পুঁজি করে অতিরিক্ত টাকা আদায় করা কখনোই মানবিক হতে পারে না। একটি শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি দেখানোর বদলে তাদের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক।

এই ঘটনাই আমাকে একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

আল্লাহ যদি আমাকে #চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমাদের ইউনিয়নের জন্য একটি #অক্সিজেন_সুবিধাসম্পন্ন #অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখার চেষ্টা করব। যাতে #মুমূর্ষু_রোগীদের দ্রুত মিঠাপুকুর বা রংপুরে নেওয়া যায়।

🟢- যাদের একেবারেই সামর্থ্য নেই, তারা সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা পাবেন।
🟢- যাদের সামর্থ্য আছে, তারা শুধু জ্বালানি খরচ বহন করবেন।
🟢- এই সেবা মূলত আমাদের ইউনিয়নের মানুষের জন্য হবে। তবে অ্যাম্বুলেন্স ফাঁকা থাকলে পাশের ইউনিয়নের মুমূর্ষু রোগীরাও প্রয়োজন অনুযায়ী এ সেবা নিতে পারবেন।

🔷আর যদি অন্য কোনো প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন, তাঁর কাছেও আমার আন্তরিক অনুরোধ থাকবে—তিনি যেন অন্তত এই একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

রাজনীতি তখনই অর্থবহ, যখন মানুষের সবচেয়ে কঠিন সময়ে তার পাশে দাঁড়ানো যায়।

#মানুষের_সেবা_হোক_রাজনীতির_সবচেয়ে_বড়_পরিচয়।

গতকাল আমার এক প্রিয় মামা সাইকেলে করে ছড়ান বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান। আল্লাহ তা...
03/07/2026

গতকাল আমার এক প্রিয় মামা সাইকেলে করে ছড়ান বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান। আল্লাহ তাঁর মরহুম আত্মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের ভাষ্যমতে, মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন। তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং নিয়ন্ত্রণহীন গতিতে বাইক চালাচ্ছিলেন। তাদের চলাফেরা দেখেই মনে হচ্ছিল, যেন তারা নিজের জীবনের তোয়াক্কাই করছেন না। কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরা নয়, অন্য এক নিরীহ মানুষের জীবন কেড়ে নিলেন।

আমি শুধু এই একটি দুর্ঘটনার কথা বলছি না; আমি বলতে চাই মাদকের ভয়াবহতার কথা। মাদক মানুষের বিবেক, দায়িত্ববোধ ও নিয়ন্ত্রণবোধ কেড়ে নেয়। আর সেই বেপরোয়া আচরণের শিকার হয় নিরপরাধ মানুষ ও তাদের পরিবার।

আজ একটি পরিবার তাদের আপনজনকে হারিয়ে নিঃস্ব। এর দায় কি শুধু সেই দুই যুবকের? মাদক ব্যবসায়ীরা কি এই দায় এড়াতে পারে? অসচেতন অভিভাবক, সমাজের দায়িত্বশীল ব্যক্তি এবং আমাদের নীরবতাও কি এই ট্র্যাজেডির অংশ নয়?

আর কত নিরপরাধ মানুষের প্রাণ ঝরে গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কত পরিবার ধ্বংস হলে আমরা মাদকের বিরুদ্ধে সত্যিকার অর্থে দাঁড়াব?

Address

Balua Masimpur, Mithapukur
Rangpur
BALUYA5460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Huzaifa FARHAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Abu Huzaifa FARHAD:

Shortcuts

Share

Category