Social Development Organization SDO

Social Development Organization SDO মানব কল্যাণে একটি অরাজনৈতিক সেবা মূলক (সংগঠন)

মানুষ যতক্ষণ তার ভাইয়ের বা অন্য মানুষের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন। সহিহ মুসলিম-২৬৯৯
21/08/2024

মানুষ যতক্ষণ তার ভাইয়ের বা অন্য মানুষের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন। সহিহ মুসলিম-২৬৯৯

অনুপ্রেরণা
21/08/2024

অনুপ্রেরণা

শিক্ষনীয় বিষয় দ্বিতীয় পর্ব
14/05/2024

শিক্ষনীয় বিষয় দ্বিতীয় পর্ব

পিরিয়ডঃ জানা-অজানা (পর্ব ২)

পিরিয়ড নিয়ে সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা

পিরিয়ড একটি অসুখঃ

অনেকে মনে করেন পিরিয়ড একটি অসুখ। কিন্তু এটা একদমই ভুল ধারণা। পিরিয়ড কোনো অসুখ নয়। পিরিয়ড নারীদের জীবনের খুবই স্বাভাবিক একটি বিষয়।

পিরিয়ড চলছে এমন নারীকে এড়িয়ে চলাঃ

একটি ধারণা প্রচলিত আছে, পিরিয়ড চলছে এমন নারীর সাথে যদি কেউ মেশে তাহলে সে ও অসুস্থ হয়ে পড়বে। এমনকি অন্য কোনো নারী যদি পিরিয়ড চলছে এমন কোনো নারীর সাথে মেলামেশা বা চলাফেরা করে তবে তারও পিরিয়ড শুরু হয়ে যাবে।

এসব সম্পূর্ণ ভুল ধারণা। কারণ পিরিয়ড কোনো অসুখ নয়। পিরিয়ড ছোঁয়াচেও নয়।

রান্নাঘরে যেতে না দেওয়াঃ

পিরিয়ড চলাকালীন অনেক নারীকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাকে রান্না করতে দেওয়া হয় না, এমনকি রান্নাঘরেও যেতে দেওয়া হয় না। কারণ তার পরিবারের সদস্যরা মনে করেন যেহেতু ঐ নারীর পিরিয়ড চলছে তাই সে অপবিত্র। অপবিত্র নারীর হাতের খাবার খেতে তারা ইচ্ছুক নন।

কিন্তু সঠিক তথ্যটি হচ্ছে, পিরিয়ড হলে নারী অপবিত্র হয়ে যায় না। আর তার হাতের রান্না খাওয়া যাবে না এটা একদমই ভুল একটি ধারণা।

পিরিয়ড রক্তশূন্যতার কারনঃ

এটি আরেকটি ভুল ধারণা। পিরিয়ড রক্তশূন্যতার কারণ নয়। পিরিয়ডের সময় সাধারণত ১০ থেকে ৩৫ মিলিলিটারের মত রক্ত শরীর থেকে বের হয়ে যায় যা ২ থেকে ৭ টেবিল চামচ-এর সমান। এতে কোনো ভাবেই রক্তশূন্যতা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

শশা/ডাব/ঠান্ডা পানি না খাওয়াঃ

পিরিয়ড চলাকালীন অনেক পরিবারেই নারীদের শশা/ডাব বা ঠান্ডা পানীয় জাতীয় খাবার খেতে নিষেধ করা হয়। কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তাই, পিরিয়ড চলাকালীন সময়ে শশা/ডাব/ঠান্ডা পানি খাওয়া যাবে না এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা।

মাছ-মাংস বেশি খাওয়া যাবে নাঃ

কেউ কেউ মনে করেন পিরিয়ড হলে মাছ-মাংস খাওয়া উচিৎ নয়। এতে করে বেশি রক্তক্ষরণ হবে। কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান বলে ঠিক এর বিপরীত কথা। পিরিয়ডের সময় মাছ-মাংসসহ প্রচুর আয়রন জাতীয় খাবার খেতে হবে।

লেখা ও ছবি: সংগ্রহ!

#লালকুড়ি_বাংলাদেশ
#পিরিয়ড_ক্যাম্পেইন

শিক্ষানীয় কিছু বিষয় সবারই জানা থাকা দরকার
14/05/2024

শিক্ষানীয় কিছু বিষয় সবারই জানা থাকা দরকার

পিরিয়ডঃ জানা-অজানা (পর্ব ১)

পিরিয়ড কী?

প্রতি মাসে হরমোনের কারনে মেয়েদের যোনিপথ দিয়ে যে রক্ত ও জরায়ু নিঃসৃত তরল পদার্থ বের হয়ে আসে তাকে পিরিয়ড বলে। প্রতি মাসে হয় বলে একে বাংলায় মাসিকও বলা হয়ে থাকে। পিরিয়ড বা মাসিকের পাশাপাশি একে ঋতুস্রাব বা মেন্সট্রুয়েশনও বলা হয়ে থাকে।

কত বছর বয়সে পিরিয়ড হয়?

সাধারণত ৯-১৩ বছর বয়সের মধ্যেই মেয়েদের পিরিয়ড হয়ে থাকে। তবে শারীরিক গঠন এবং হরমোনাল কারণে বয়সের কিছু তারতম্য ঘটতে পারে।

পিরিয়ড কত দিন হয়?

পিরিয়ড সাধারণত ৩-৭ দিন স্থায়ী হয়। ২-১ দিন কম বেশি হতে পারে। পিরিয়ডের প্রথম ২ দিন রক্ত প্রবাহ বেশি থাকে। এতে চিন্তিত হওয়ার কিছু নেই। পিরিয়ড ২৮ দিন পর পর চক্রাকারে ঘুরতে থাকে। কারো কারো ক্ষেত্রে আগে পিছে হতে পারে।

পিরিয়ড হলে কী করতে হবে?

পিরিয়ড নিয়ে একদমই কোনো ধারণা না থাকলে প্রথম পিরিয়ডের সময় অনেকেই ঘাবড়ে যায় বা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়। তাই চলো জেনে নেওয়া যাক পিরিয়ডের সময়ে তুমি কী করবে।

* তোমার পরিবারের কারো সাথে এই বিষয়ে কথা বলতে পারো। তারা তোমাকে সাহায্য করবেন।

* পিরিয়ডের সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্যানিটেশন পদ্ধতি ব্যবহার করতে হয়।

* আমাদের দেশে বেশ কিছু স্যানিটেশন পদ্ধতি প্রচলিত আছে। যেমন স্যানিটারি ন্যাপকিন, মেন্সট্রুয়াল কাপ। যে স্যানিটেশন পদ্ধতির সাথে তুমি কম্ফোর্ট্যাবল, সেটি ব্যবহার করতে পারো।
তবে যে পদ্ধতিই ব্যবহার করো না কেন, অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন থাকবে। যেমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে নির্দিষ্ট সময় পর তা চেঞ্জ করতে হবে।

* নিয়মিত গোসল করবে।
* বেশি বেশি পানি খাবে।
* পুষ্টিকর খাবার খাবে।

* পিরিয়ডের সময়ে মাথা ব্যথা, মাথা ঝিম ঝিম করা, পেট ব্যথা, অবসাদগ্রস্থ হওয়া, ঘুম কমে যাওয়া, এমন কিছু সমস্যা হতে পারে। সমস্যা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে পারো।

* ব্যবহৃত ন্যাপকিন যেখানে সেখানে না ফেলে কাগজ বা পেপারে মুড়ে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলবে। এতে করে জীবানু ছড়ানোর আশংকা থাকবে না।

লেখা: সংগ্রহ!

আমরা লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলায় বাস্তবায়ন করছি- #নারী_স্বাস্থ্য_সচেতনতা_ও_পিরিয়ড_ক্যাম্পেইন

♥️♥️♥️
14/05/2024

♥️♥️♥️

সবাই মিলে একসাথে এগিয়ে যাব দূর বহুদূর।
14/05/2024

সবাই মিলে একসাথে এগিয়ে যাব দূর বহুদূর।

22/04/2024
সবাই দোয়া করবেন আমারা যেন  নিঃস্বার্থে সারাটা জীবন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি।
23/01/2022

সবাই দোয়া করবেন আমারা যেন নিঃস্বার্থে সারাটা জীবন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি।

14/09/2021

Address

Rangpur
07

Telephone

+8801946426094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social Development Organization SDO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share