তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা

  • Home
  • Bangladesh
  • Rangamati
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা, Government Organization, Rangamati, Chittagong, Rangamati.

    লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সরকারীভাবে বিনামূল্যে Professional Outsourcing Training এর অনলাইন রে...
11/02/2020





লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সরকারীভাবে বিনামূল্যে Professional Outsourcing Training এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু -----
--------------------------------------------------------------------------
দেশের তরুণ-তরুণীকে আউটসোর্সিং (ফ্রিল্যান্সিং)বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের অধীনে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় Professional Outsourcing Training প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় -------
১)গ্রাফিক্স ডিজাইন,
২)ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং
৩) ডিজিটাল মার্কেটিং
এর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণকালে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি আউটসোর্সিং বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ করার সুযোগ থাকবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম/কক্সবাজার/রাঙ্গামাটি/বান্দরবন/খাগড়াছড়ি জেলার প্রশিক্ষণার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে।

আগ্রহীগণ দ্রুত অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য লিংক:

20/06/2017

"মানবিক সাহায্য সংক্রান্ত তহবিল "
চলতি হিসাব নং- ২০৫০২০১০১০০২৮১৩০৪
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
রাঙ্গামাটি শাখা

20/06/2017

গত ১৩.০৬.২০১৭ তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অতি বর্ষণের ফলে ভূমিধ্বসের কারণে সৃষ্ট বিপর্যয় মোকাবেলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালুকৃত ১৯টি আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটি। আশ্রয়কেন্দ্রসমূহের সার্বিক কার্যক্রম মনিটরিং করছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। আশ্রয়কেন্দ্রভিত্তিক মনিটরিং কর্মকর্তাদের তালিকা নিন্মরুপ -

20/06/2017

রাঙ্গামাটি পার্বত্য জেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে
ত্রাণ সামগ্রী বিতরণ সংক্রান্তে জেলা প্রশাসনের অবস্থান


সাম্প্রতিক দুর্যোগে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ ও ব্যবস্থাপনা নিয়ে ইদানিং ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় আপত্তিকর স্ট্যাটাস ও মন্তব্য জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। কয়েকজন বিষয়টি সম্পূর্ণভাবে না জেনেই মনগড়া এবং আপত্তিজনকভাবে জেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

২। বিচ্ছিন্নভাবে ত্রাণ ও খাদ্য সহায়তা প্রদান না করে সমন্বিতভাবে ত্রাণ ও পুনবার্সন কার্যক্রম পরিচালনা ও শৃঙ্খলার স্বার্থে যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করার পূর্বে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের অনুরোধ জানানো হয়।

৩। আশ্রয়কেন্দ্র পরিচালনার জন্য সরকার প্রয়োজনীয় পরিমাণ অর্থ ও খাদ্য সহায়তা বরাদ্দ প্রদান করায় এবং আশ্রয়কেন্দ্রে বসবাসরত অধিকাংশ মানুষের ঘরবাড়ি না থাকায় তাদেরকে খাদ্য সহায়তা প্রদান না করে প্রয়োজনীয়তার নিরিখে অন্যান্য সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হয়। যেহেতু জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে আশ্রয়কেন্দ্রসমূহ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে তাই স্বপ্রণোদিতভাবে প্রদত্ত সাহায্যকে সুষ্ঠু ও সুষমভাবে বিতরণের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৪। ত্রাণ সংগ্রহকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান রাঙ্গামাটির বর্তমান পরিস্থিতির অপব্যাখ্যা করে চাঁদাবাজিসহ বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করছে। আরো লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সংগঠন বিকাশ নম্বর, রকেট নম্বর এর মাধ্যমে ত্রাণ সামগ্রী ক্রয়ের নামে অর্থ সংগ্রহ করছে। এসব কর্মকান্ডের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিভিন্ন দপ্তর/সংস্থা স্বপ্রণোদিত হয়ে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জেলা প্রশাসকের নিকট প্রদান করায় সে অর্থ সঠিকভাবে ব্যবহারের নিমিত্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অনুরোধে ‘মানবিক সাহায্য সংক্রান্ত তহবিল’ শিরোনামে একটি চলতি হিসাব খোলা হয়েছে। উক্ত হিসাবে বিভিন্ন দপ্তর/সংস্থা কর্তৃক প্রদত্ত নগদ অর্থ সহায়তা জমা প্রদান করা হয়েছে।

৫। জেলা প্রশাসন কর্তৃক কোনভাবেই কারো নিকট ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করার জন্য অনুরোধ জানানো হয় নাই। জেলা প্রশাসককে অবহিত না করে বিচ্ছিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণের সময় আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় যা ত্রাণ বিতরণকারীগণকে বিব্রত করে এবং পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয়গ্রহণকারীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।

৬। এ পরিস্থিতি এড়ানোর জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণ না করে জেলা প্রশাসককে অবহিত করে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

জেলা প্রশাসনের এই বক্তব্যের পর আশা করি সকল বিভ্রান্তির অবসান হবে।

উন্নয়ন মেলা-২০১৭ এর ১১ জানুয়ারি, ২০১৭ আজ সমাপনী দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্ব...
11/01/2017

উন্নয়ন মেলা-২০১৭ এর ১১ জানুয়ারি, ২০১৭ আজ সমাপনী দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলার কিছু ছবি।

উন্নয়ন মেলা-২০১৭ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার কিছু ছবি।
09/01/2017

উন্নয়ন মেলা-২০১৭ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার কিছু ছবি।

উন্নয়ন মেলা-২০১৭ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্যানার।
06/01/2017

উন্নয়ন মেলা-২০১৭ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্যানার।

গত ২৬ সেপ্টেম্বর, ২০১৬ খ্রি: তারিখ থেকে ই-মোবাইল কোর্ট র্প্রশিক্ষণ শুরু হয়।আজ ২৯ সেপ্টেম্বর, ২০১৬ খ্রি: তারিখে ই-মোবাইল ...
29/09/2016

গত ২৬ সেপ্টেম্বর, ২০১৬ খ্রি: তারিখ থেকে ই-মোবাইল কোর্ট র্প্রশিক্ষণ শুরু হয়।আজ ২৯ সেপ্টেম্বর, ২০১৬ খ্রি: তারিখে ই-মোবাইল কোর্ট প্রশিক্ষণের সমাপনী দিন। উক্ত প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার জনাব মোঃ এনামুল কবীর, সহকারী প্রোগ্রামার, আইসিটি অধিদপ্তর, সদর, রাঙ্গামাটি ও জনাব বিপুল কুমার, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা তাদের প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত উক্ত সমাপনী দিনে জনাব আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জনাব মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলার বিভিন্ন মোবাইল কোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আইসিটি অধিদপ্তরের নতুন মনোগ্রাম
20/08/2016

আইসিটি অধিদপ্তরের নতুন মনোগ্রাম

গত ০৩ আগস্ট খেকে ১০ আগস্ট, ২০১৬ খ্রি: তারিখ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের জেলা প্রশাসকের কার্যাল...
11/08/2016

গত ০৩ আগস্ট খেকে ১০ আগস্ট, ২০১৬ খ্রি: তারিখ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় ই-ফাইল (নথি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Address

Rangamati, Chittagong
Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা:

Share