21/11/2024
আচ্ছালামু আলাইকুম /আদাব, প্রিয় শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিবে।সরকারি নিয়ম অনুযায়ী গত ১৮ নভেম্বর আমাকে চট্টগ্রাম সরকারি কলেজে বদলী করা হয়। ১৯ নভেম্বর আমি যোগদান করি। ২০১৬ সালের ডিসেম্বর মাসে আমি রাংগামাটি সরকারি কলেজে যোগদান করি। ছোট্ট পরিসরে দর্শন বিভাগের যাত্রা শুরু, আজ পরিপূর্ণ একটা বিভাগ। তোমারা আমার কথা- বার্তা, আচরণে দুঃখ পেলে আমাকে ক্ষমা করবে। আমার জন্য দোয়া করবে। চট্টগ্রাম আসলে
সময় পেলে দেখা করবে। তোমারা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।
প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন
দর্শন বিভাগ।