Baghaichari,Marisyha,Rangamati Hill Tracts Bangladesh

Baghaichari,Marisyha,Rangamati Hill Tracts Bangladesh A to Z Historical

আমাদের খুবই প্রাণ প্রিয়,মানবতাবাদী,নম্র ও বিনয়ী একজন শিক্ষক কাচালং সরকারি ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ বাবু,দেবপ্র...
07/11/2024

আমাদের খুবই প্রাণ প্রিয়,মানবতাবাদী,নম্র ও বিনয়ী একজন শিক্ষক কাচালং সরকারি ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ বাবু,দেবপ্রসাদ দেওয়ান স্যারকে রাঙ্গামাটি জেলা পরিষদ এর সদস্য নির্বাচিত হওয়ায় অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

আগামীকাল ৫ জুন থেকে মারিশ্যা টু রাঙ্গামাটি \\ রাঙ্গামাটি টু মারিশ্যা  নৌ-পথে লঞ্চ চলাচল শুরু..!!
04/07/2024

আগামীকাল ৫ জুন থেকে মারিশ্যা টু রাঙ্গামাটি \\ রাঙ্গামাটি টু মারিশ্যা নৌ-পথে লঞ্চ চলাচল শুরু..!!

মারিশ্যা,বাঘাইছড়িতে বন্যার‌ পানিতে ডুবে নিখোঁজ কৃতিত্ব চাকমা যে স্থান থেকে নিখোঁজ হয়েছে সেই স্থান থেকে আজ‌ সকালে মৃত‌ ল...
04/07/2024

মারিশ্যা,বাঘাইছড়িতে বন্যার‌ পানিতে ডুবে নিখোঁজ কৃতিত্ব চাকমা যে স্থান থেকে নিখোঁজ হয়েছে সেই স্থান থেকে আজ‌ সকালে মৃত‌ লাশ‌ হয়ে‌ ভেসে উঠেছে।
📸 সুদীর্ঘ চাকমা

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই গ...
08/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন🥰🥰
CP

পারিবারিকভাবে সচেতন থাকলে এমন হৃদয় বিদারক  দূর্ঘটনা প্রতিরোধযোগ্য। যে কোন বন্যাপরিস্থিতে শিশুদের দিবাযত্ন বেশি বেশি করা ...
11/08/2023

পারিবারিকভাবে সচেতন থাকলে এমন হৃদয় বিদারক দূর্ঘটনা প্রতিরোধযোগ্য। যে কোন বন্যাপরিস্থিতে শিশুদের দিবাযত্ন বেশি বেশি করা দরকার। শিশুরা রাত্রিতে বাবা- মা'য়ের কোলে শতভাগ নিরাপদে থাকলেও দিনের বেলায় ঝুঁকিতে থাকে। সচরাচর দেখা যায় শিশুরা বাড়ীর ২০/৩০ গজের মধ্যে পানিতে ডুবে মৃত্যু বরণ করে থাকে। তাই আমাদের শিশুদের নিরাপদ রাখতে সকলকে সচেতন হওয়া অপরিহার্য। এমন মৃত্যু খুবই মর্মান্তিক। মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়। বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিরলস পরিশ্রম করার পরেও চার শিশুকে হারিয়ে আমরা ব্যর্থ হয়ে গেলাম। নিষ্পাপ শিশুদের অকাম্য মৃত্যুতে আমি শোকাহত। পরপারে ভালো থেকো ক্ষনিকের শিশু অতিথি- ★মোঃজুয়েল★রাহুল বড়ুয়া★জুনি চাকমা ★ মেনকা চাকমা( গত ৮/৮/২০২৩ ইং- সাজেক ভাইবোন ছড়া গ্রামে পানিতে ডুবে মারা গেছে)।

সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রদীপ চাকমাকে দুই বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ব...
25/07/2023

সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রদীপ চাকমাকে দুই বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার.....আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব কানিজ ফাতেমা সাক্ষরিত এক অফিসিয়াল আদেশে এই নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী....

পার্বত্য খাগড়াছড়ির সন্তান সুপ্রদীপ চাকমা মেক্সিকো ও ভিয়েতনামের রাষ্ট্রদূতসহ মরক্কো, কলম্বো, ব্রাসেলস এবং আঙ্কারায় বাংলাদেশের দূতাবাসে বিভিন্ন পর্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন।

সুপ্রদীপ চাকমা,তার নিয়োগ পাওয়ার বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেছেন পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে।

বিপদ জীবনে এভাবেই হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে যায় সাজেকের সিজকছড়া।
09/06/2023

বিপদ জীবনে এভাবেই হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে যায়

সাজেকের সিজকছড়া।

মারিশ্যা বাঘাইছড়িতে ব্যাটারি চালিত টমটম উল্টে এক নারীর মৃত্যু,,, 😢
08/06/2023

মারিশ্যা বাঘাইছড়িতে ব্যাটারি চালিত টমটম উল্টে এক নারীর মৃত্যু,,, 😢

সাপের কামড় খেয়ে মৃত্যু,,, 😢আজকে খাগড়াছড়ির ভাইবোন ছড়ার ১০নং প্রকল্প গ্রামের সমীত ত্রিপুরা নামে এক এস এস সি পরীক্ষার্থীর স...
30/05/2023

সাপের কামড় খেয়ে মৃত্যু,,, 😢
আজকে খাগড়াছড়ির ভাইবোন ছড়ার ১০নং প্রকল্প গ্রামের সমীত ত্রিপুরা নামে এক এস এস সি পরীক্ষার্থীর সাপের কামড়ে মৃত্যু হয়।
খুবই দুঃখজনক,,, 😥
সচেতনতাই পারে এমন মৃত্যু ঠেকাতে।

মেরামতের ৩দিন পর আবারো কাঁচালং সেতুর পাটাতন ভেঙ্গে ট্রাক খাদে! জয় বাংলা
12/05/2023

মেরামতের ৩দিন পর আবারো কাঁচালং সেতুর পাটাতন ভেঙ্গে ট্রাক খাদে! জয় বাংলা

বর্তমান কাচালং সরকারি কলেজের অবস্থা। বাঘাইছড়ি পৌরসভা এবং ইউনিয়ন এলাকা বন্যায় প্লাবিত কিছু কিছু জায়গা ।।
20/06/2022

বর্তমান কাচালং সরকারি কলেজের অবস্থা। বাঘাইছড়ি পৌরসভা এবং ইউনিয়ন এলাকা বন্যায় প্লাবিত কিছু কিছু জায়গা ।।

Address

Bagaichhari Upazila
Rangamati
4590

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baghaichari,Marisyha,Rangamati Hill Tracts Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share