Rajshahi Palli Bidyut Samity

Website

Rajshahi Palli Bidyut Samity রাজশাহী পবিস এর সকল গ্রাহককে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করা।

বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্...
01/07/2026

বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্মে বিভিন্ন সূত্র হতে অভিযোগ পাওয়া যাচ্ছে। গ্রাহক হয়রানি লাঘবের নিমিত্ত অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও আওতাধীন ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় সম্মানিত গ্রাহকবৃন্দকে অতিরিক্ত বিল সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিতে সরাসরি অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
হটলাইন:
বাপবিবো এর কল সেন্টার- ১৬৮৯৯

সম্মানিত গ্রাহক, বকেয়া বিদ্যুৎ বিল এর জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে।আপনাদের বকেয়া বিদ্যুৎ বিল (যদি থাকে) পল্...
09/06/2026

সম্মানিত গ্রাহক, বকেয়া বিদ্যুৎ বিল এর জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে।
আপনাদের বকেয়া বিদ্যুৎ বিল (যদি থাকে) পল্লী বিদ্যুৎ অফিসের ক্যাশ কাউন্টার, ব্যাংক ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) যেমন বিকাশ, রকেট, নগদ, উপায়, ট্যাপ ইত্যাদি মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য...

সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনার বিদ্যুৎ বিলের কপি হাতে পেতে বিলম্ব হলে বা এখনো না পেয়ে থাকলে পূর্বের মাসের বিলের কপির গ্রাহক...
09/06/2026

সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনার বিদ্যুৎ বিলের কপি হাতে পেতে বিলম্ব হলে বা এখনো না পেয়ে থাকলে পূর্বের মাসের বিলের কপির গ্রাহক হিসাব নম্বর দ্বারা উপায়, মাইক্যাশ, বিকাশ, ট্যাপ ও রকেটের মাধ্যমে চলতি মাসে আপনার বিল কত আসলো, তা জানুন এবং ঝামেলাহীনভাবে সময় ও যাতায়াত খরচ বাঁচিয়ে সময়মত অনলাইনে পরিশোধ করুন।
"নিজে জানি, নিজে মানি, অপরকে জানাই এবং সবাইকে ঘরে বসে অনলাইনে/মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধে উৎসাহিত করি"
(পরিশোধ করার ধাপগুলো https://youtu.be/GV1dyM71op8?si=66seDaBax0yw5Ih3 ভিডিওতে দেওয়া আছে)

প্রচারে,
কর্তৃপক্ষ
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি

পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম,palli bidyut bill pay by bkash,p...

২৯/০৪/২০২৬ খ্রি: তারিখ রোজ বুধবার রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও নাটোর পল্লী বিদ্যুৎ ...
29/04/2026

২৯/০৪/২০২৬ খ্রি: তারিখ রোজ বুধবার রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুর রহিম মল্লিক, সদস্য(বিতরণ ও পরিচালন) এবং জনাব মো: শাহজাহান আলী পরিচালক(কারিগরি), এমপিএসএস পরিদপ্তর। এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান মহোদয় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণের সাথে করমর্দনসহ কুশল বিনিময় করেন। এরপর উক্ত পবিস সমূহের সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজারগণ পবিস সম্পর্কিত যাবতীয় তথ্যাদি ও অর্জন সমূহ চেয়ারম্যান মহোদয়ের নিকট উপস্থাপন করেন। অতঃপর চেয়ারম্যান মহোদয় উক্ত পবিস সমূহের ভবিষ্যৎ চ্যালেঞ্জ সমূহ বর্ণনা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চেয়ারম্যান মহোদয় পবিস এর কর্মকর্তা-কর্মচারীগণের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং মতবিনিময় শেষে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।

24/04/2026

গ্রীষ্মের তীব্র তাপদাহ ও সেচ কার্যক্রম চলমান থাকায় বিদ্যুতের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। সামগ্রিক পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের মধ্যে ঘাটতি দেখা দেওয়ায় লোডশেডিং ঘটছে।

লোডশেডিং সিডিউল জানতে ভিজিট করুনঃ

24/04/2026
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি এর পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাব...
24/04/2026

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি এর পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও প্রাণবন্ত উৎসবমুখরতা❤️।
ঈদ মোবারক 🕌🌙

রমেন্দ্র চন্দ্র রায়
সিনিয়র জেনারেল ম্যানেজার
রাজশাহী পবিস।

🌸✨ শুভ নববর্ষ ১৪৩৩ ✨🌸রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!!
24/04/2026

🌸✨ শুভ নববর্ষ ১৪৩৩ ✨🌸
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!!

Address

Nowhata
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Palli Bidyut Samity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share