প্রয়াস

প্রয়াস "প্রয়াস স্কুল বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান"

31/03/2026

চলো স্কুলে যাই ❤️

#প্রয়াসস্কুল

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্...
26/03/2026

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

20/03/2026

সবাইকে অগ্রিম ঈদ মোবারক। 🌙✨
ঈদ হোক আনন্দ, শান্তি আর ভালোবাসার।

অমর একুশে ফেব্রুয়ারি 🇧🇩। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ...
21/02/2026

অমর একুশে ফেব্রুয়ারি 🇧🇩। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র সালাম।

তাদের আত্মত্যাগের রক্তে রাঙানো এই বাংলা ভাষা—আমাদের অহংকার, আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব। একুশের চেতনা জাগ্রত থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে।

শ্রদ্ধায় স্মরণ করি ভাষা শহীদদের।

এই রমজান আমাদের গুনাহ মাফের মাধ্যম হোক,হৃদয় ভরে উঠুক ঈমানের আলোয়।সবাইকে রমজান মোবারক। 🤍✨
18/02/2026

এই রমজান আমাদের গুনাহ মাফের মাধ্যম হোক,
হৃদয় ভরে উঠুক ঈমানের আলোয়।
সবাইকে রমজান মোবারক। 🤍✨

শিক্ষার্থীদের পিঠা তৈরীর বার্ষিক প্রোগ্রাম ❤️
05/02/2026

শিক্ষার্থীদের পিঠা তৈরীর বার্ষিক প্রোগ্রাম ❤️

১৬ ডিসেম্বর আমাদের গৌরবময় বিজয়ের দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে...
16/12/2025

১৬ ডিসেম্বর আমাদের গৌরবময় বিজয়ের দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা, পেয়েছি আমাদের লাল-সবুজের পতাকা। শহীদদের আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের অগাধ সাহস ও ত্যাগের প্রতি আজকের দিনে গভীর শ্রদ্ধা।

🧠 অটিজম কীভাবে কাজ করেঅটিজম আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের বিকাশ স্বাভাবিকের থেকে কিছুটা ভিন্ন হয়। ফলে তারা চারপাশের পৃথি...
01/11/2025

🧠 অটিজম কীভাবে কাজ করে
অটিজম আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের বিকাশ স্বাভাবিকের থেকে কিছুটা ভিন্ন হয়। ফলে তারা চারপাশের পৃথিবীকে বুঝতে ও প্রতিক্রিয়া দিতে অন্যভাবে অভ্যস্ত থাকে।

⚙️ প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য
অটিজমের লক্ষণ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। সাধারণভাবে তিনটি প্রধান ক্ষেত্রে লক্ষণ দেখা যায়:
সামাজিক যোগাযোগে সমস্যা
অন্যদের সঙ্গে চোখে চোখে কথা না বলা
নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া
বন্ধুত্ব করতে বা সম্পর্ক বুঝতে কষ্ট হওয়া
মুখের অভিব্যক্তি বা টোন বুঝতে অসুবিধা
যোগাযোগে পার্থক্য
কথা বলায় দেরি হওয়া বা না বলা
একই কথা বা শব্দ বারবার বলা (echolalia)
নিজের চাহিদা বা অনুভূতি প্রকাশে কষ্ট
পুনরাবৃত্ত আচরণ ও আগ্রহ
একই কাজ বা রুটিন বারবার করা
নির্দিষ্ট কোনো জিনিসে অতিরিক্ত মনোযোগ
আলো, শব্দ বা স্পর্শে অতিসংবেদনশীল হওয়া

📅 অটিজম কখন বোঝা যায়
সাধারণত ১৮ মাস থেকে ৩ বছরের মধ্যে অটিজমের লক্ষণ বোঝা যায়।
তবে কিছু শিশুর ক্ষেত্রে তা আরও পরে স্পষ্ট হয়।

👩‍⚕️ নির্ণয় (Diagnosis)
অটিজম শনাক্ত করতে সাধারণত করা হয়:
Behavioral assessment (শিশুর আচরণ পর্যবেক্ষণ)
Developmental screening (বিকাশের ধাপ যাচাই)
বিশেষজ্ঞ ডাক্তার, শিশু মনোবিজ্ঞানী বা নিউরোলজিস্টের পরামর্শ

🌈 চিকিৎসা বা সহায়তা
অটিজমের কোনো "স্থায়ী নিরাময়" নেই, তবে প্রারম্ভিক সহায়তা ও থেরাপি শিশুকে অনেক উন্নতি করতে সাহায্য করে:
Speech therapy (বক্তৃতা থেরাপি)
Occupational therapy (কর্ম থেরাপি)
Behavioral therapy (আচরণ থেরাপি)
Special education (বিশেষ শিক্ষা)

❤️ সমাজের ভূমিকা
অটিজম আক্রান্ত ব্যক্তিরা বুদ্ধিমান, সংবেদনশীল এবং সৃজনশীল হতে পারেন।
তাদের বোঝা, গ্রহণ করা ও সহযোগিতা করা– এটিই সবচেয়ে বড় সহায়তা।

01/11/2025

প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ অক্টোবর তারিখে সম্পন্ন হয় টাইফয়েড টিকাদান কর্মসূচি–২০২৫।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত সম্প্রসারিত টিকাদান (EPI) কর্মসূচির লক্ষ্য ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান এবং এর সহযোগিতায় রয়েছে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
এই টিকাদান কর্মসূচির আওতায় প্রয়াসের ৩৮০ জন শিক্ষার্থী আজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) গ্রহণ করেছে।
শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় টিকাদান কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সহযোগী সকল ব্যক্তি ও সংস্থার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

15/09/2025
আপনার সন্তান কি বেশি শব্দে কান ঢাকে বা ভয় পায়?অনেক শিশু বিশেষ করে অটিজম, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, বা অতিরিক্ত সংবেদনশ...
12/09/2025

আপনার সন্তান কি বেশি শব্দে কান ঢাকে বা ভয় পায়?

অনেক শিশু বিশেষ করে অটিজম, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, বা অতিরিক্ত সংবেদনশীল হলে বেশি শব্দ শুনলে কান ঢেকে ফেলে বা ভয় পায়।

সম্ভাব্য সমাধানঃ

1. শান্ত পরিবেশ তৈরি করুন – যতটা সম্ভব হঠাৎ জোরে শব্দ এড়ানো।

2. নয়েজ-ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করুন – বাইরের শব্দ কমাতে সাহায্য করবে।

3. ধীরে ধীরে শব্দে অভ্যস্ত করান – প্রথমে কম শব্দ, পরে একটু একটু বাড়িয়ে অভ্যস্ত করা।

4. শিশুকে নিরাপত্তা দিন – তাকে জড়িয়ে ধরা বা আশ্বাস দেওয়া যেন সে ভয় না পায়।

5. বিশেষজ্ঞের পরামর্শ নিন – প্রয়োজনে শিশু বিশেষজ্ঞ বা থেরাপিস্টের সাথে কথা বলুন।

Address

Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share