জেলা প্রশাসন, রাজশাহী

জেলা প্রশাসন, রাজশাহী জনসেবায় প্রশাসন।
জেলা প্রশাসন, রাজশাহী এর অফিসিয়াল ফেইসবুক পেইজ।

২৪ বছর কারাভোগের পর মুক্তি, জীবিকার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্যানদীর্ঘ ২৪ বছর কারাভোগ শেষে মুক্তি পাওয়া মিঠু ও মো. ইসরা...
18/09/2026

২৪ বছর কারাভোগের পর মুক্তি, জীবিকার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্যান

দীর্ঘ ২৪ বছর কারাভোগ শেষে মুক্তি পাওয়া মিঠু ও মো. ইসরাফিলের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহীর পক্ষ থেকে তাদের হাতে দুটি ভ্যান তুলে দেওয়া হয়েছে।

১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে ভ্যান দুটি তুলে দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

দীর্ঘ কারাভোগ শেষে স্বাভাবিক জীবনে ফিরে জীবিকার অনিশ্চয়তা যেন তাদের নতুন পথচলায় বাধা না হয়—সে লক্ষ্যেই এই উদ্যোগ। নিজেদের শ্রম ও প্রচেষ্টায় তারা নতুনভাবে জীবন গড়ে তুলবেন—এটাই প্রত্যাশা।

#জেলা_প্রশাসন_রাজশাহী
#মানবিক_প্রশাসন
#পুনর্বাসন
#কর্মসংস্থান

রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম আজ গোদাগাড়ী উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শ...
15/09/2026

রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম আজ গোদাগাড়ী উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সরকারি সহায়তা বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।

গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, প্রশিক্ষিত নারী ও অসহায় পরিবারের মাঝে ১০৯টি বাইসাইকেল, ৭২৬টি শিক্ষাবৃত্তি, ৭৩টি সেলাই মেশিন ও ২২টি গৃহের চাবি বিতরণ করেন। এছাড়া ১২০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা এবং দিয়ার মানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি সহায়তার যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

পরে তিনি গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজ, গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোদাগাড়ী পৌরসভা পরিদর্শন করেন। এরপর উপজেলা ভূমি অফিস ও একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সরকারি সেবার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন“ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...
12/09/2026

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

“ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬।

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট পার্ক ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা হোক সবার দায়িত্ব। আসুন, নিয়মিত জমে থাকা পানি অপসারণ করি, মশার প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গুমুক্ত, সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলি।

আজ রাজশাহী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম চারঘাট উপজেলা পরিদর্শন করেন। উপজ...
08/09/2026

আজ রাজশাহী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম চারঘাট উপজেলা পরিদর্শন করেন। উপজেলা পরিদর্শনের অংশ হিসেবে তিনি সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারঘাট পৌরসভা, সরদহ ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলায় পৌঁছে প্রথমে তিনি উপজেলা পরিষদ শিশু পার্ক উদ্বোধন করেন। এরপর প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও স্কাউট সদস্যদের মাঝে বাদ্যযন্ত্র বিতরণ করেন। এরপরে তিনি চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ করেন এবং সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তাদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। এরপর তিনি পর্যায়ক্রমে উপজেলা ভূমি অফিস, সরদহ ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন।

চারঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

খেলবে রাজশাহীজিতবে দেশ।সবার আগে বাংলাদেশ।🇧🇩অভিনন্দন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চ্যাম্পিয়ন টিম মোহনপ...
05/09/2026

খেলবে রাজশাহী
জিতবে দেশ।
সবার আগে বাংলাদেশ।🇧🇩

অভিনন্দন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চ্যাম্পিয়ন টিম মোহনপুরকে।❤️

মোহনপুর ও দুর্গাপুর উভয় দলকেই অভিবাদন জানাই এত দৃষ্টিনন্দন ও প্রতিযোগিতাপূর্ণ ফুটবল উপহার দেওয়ার জন্য।

সেইসাথে ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত আজকের খেলার সকল প্রিয় দর্শকদের এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করার জন্য।

নিবেদক
কাজী শহিদুল ইসলাম
জেলা প্রশাসক,রাজশাহী।

জেলা প্রশাসকের কার্যালয়,রাজশাহী'র রাজস্ব প্রশাসনের অধীন ২০তম গ্রেডের মোট ১৩টি শুন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বৈধ ...
04/09/2026

জেলা প্রশাসকের কার্যালয়,রাজশাহী'র রাজস্ব প্রশাসনের অধীন ২০তম গ্রেডের মোট ১৩টি শুন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা ০৪/০৯/২৬ তারিখে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছে।

📢 আঞ্চলিক এসএমই পণ্য মেলা–২০২৬ | রাজশাহী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজ...
01/09/2026

📢 আঞ্চলিক এসএমই পণ্য মেলা–২০২৬ | রাজশাহী

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা–২০২৬।

📅 তারিখ: ১২–১৯ সেপ্টেম্বর ২০২৬
📍 স্থান: নজরুল ভিলেজ, রাজশাহী
🏢 আয়োজনে: এসএমই ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয়
🤝 সার্বিক সহযোগিতায়: জেলা প্রশাসন, রাজশাহী

✨ মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য থাকছে পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ।
রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে।

💰 স্টল ফি: ৩,০০০ টাকা
📌 আবেদনের শেষ তারিখ: ০৬ সেপ্টেম্বর ২০২৬

📱 যোগাযোগ:
০১৮১৮১০০০১৭
০১৮১৯৪৭৬৫৪২
(সকাল ৯টা–বিকাল ৫টা, সরকারি ছুটির দিন ব্যতীত)

👉 আগ্রহী উদ্যোক্তারা আবেদন করতে পারেন:
https://services.smef.gov.bd/website/eventList

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সব শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্...
31/08/2026

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সব শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর শিশু একাডেমি উন্মুক্ত মঞ্চে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলা কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সল ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা । আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

‘খেলবে রাজশাহী, জিতবে বাংলাদেশ’—এই প্রত্যয়ে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়...
22/08/2026

‘খেলবে রাজশাহী, জিতবে বাংলাদেশ’—এই প্রত্যয়ে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আজ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধন হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী জেলার বিভিন্ন সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

দীর্ঘদিনের গৌরবময় ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানো, তরুণ খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল-ডিজিটাল আসক্তি থেকে মাঠমুখী করার লক্ষ্যেই এই আয়োজন।

এবারের আসরে রাজশাহী সিটি কর্পোরেশনসহ জেলার ৯টি উপজেলা—মোহনপুর, গোদাগাড়ী, বাগমারা, পবা, দুর্গাপুর, তানোর, বাঘা, পুঠিয়া ও চারঘাট অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর ক্রীড়া ঐতিহ্যের গৌরবময় অতীত স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, ক্রীড়াক্ষেত্রে রাজশাহী একসময় দেশের অন্যতম শ্রেষ্ঠ অবস্থানে ছিল এবং সেই গৌরব ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#জেলা_প্রশাসক_গোল্ডকাপ_২০২৬
#রাজশাহী
#খেলবে_রাজশাহী_জিতবে_বাংলাদেশ
#জেলা_প্রশাসন_রাজশাহী

Address

DC Office
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসন, রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share