বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,রাজশাহী মহানগর

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,রাজশাহী মহানগর

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,রাজশাহী মহানগর অধিকার আদায়ে সোচ্চার হতে যুক্ত হোন "বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখা"-তে।

অভিযোগ যেহেতু এসেছে সেহেতু সরকারকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জনগণের সামনে উপস্থাপন করতে হবে তথ্য প্রমাণ। আশাকরি সরকার সেই কা...
30/05/2026

অভিযোগ যেহেতু এসেছে সেহেতু সরকারকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জনগণের সামনে উপস্থাপন করতে হবে তথ্য প্রমাণ।
আশাকরি সরকার সেই কাজটি করবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্...
30/05/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনকারী এবং আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
একটি আত্মমর্যাদাশীল ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর অসামান্য অবদান এবং দেশপ্রেম তরুণ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।

#শহীদ_জিয়া #শাহাদাত_বার্ষিকী #বাংলাদেশ_ছাত্র_অধিকার_পরিষদ #রাজশাহী_মহানগর

"মোঃ ইসমাইল"

শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক! “কোরবানির ত্যাগ শুধু পশু উৎসর্গে নয়,হোক তা আমাদের অহংকার, অন্যায...
27/05/2026

শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক!
“কোরবানির ত্যাগ শুধু পশু উৎসর্গে নয়,
হোক তা আমাদের অহংকার, অন্যায় ও স্বার্থপরতার বিরুদ্ধে।”

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশী নাগরিক, শুভাকাঙ্ক্ষী এবং আপামর জনতাকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। ঈদ মোবারক!
ঈদুল আজহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগের এক মহান বার্তা নিয়ে। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই ঐতিহাসিক ত্যাগের মহিমা আমাদের শেখায় কীভাবে নিজের ভেতরের পশুত্ব, অহংকার ও ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হয়।

একটি ছাত্র সংগঠন হিসেবে আমরা বিশ্বাস করি, ঈদের এই আনন্দ ও ত্যাগের শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। আসুন, এই ঈদে আমরা শুধু পশু কোরবানিই না করি, বরং সমাজ থেকে সব ধরনের অবিচার, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিই।
রাজশাহী মহানগরের প্রতিটি ঘরে এবং বিশ্বের বুকে ছড়িয়ে থাকা প্রতিটি বাংলাদেশীর জীবনে এই ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সম্প্রীতি। সৌহার্দ্য ও ভালোবাসায় ভরে উঠুক সবার মন।

আপনাদের সবার ঈদ কাটুক আনন্দে, শান্তিতে ও নিরাপদ আশ্রয়ে।

বার্তাপ্রেরক
মোঃ ইসমাইল
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ
রাজশাহী মহানগর।

26/05/2026

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যা বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী🔥

26/05/2026

ধ/র্ষি/তা/র বাসায় প্রধানমন্ত্রী গেলে দ্রুত চা'র্জ'শি'ট হবে, না গেলে কেনো হবে না প্রশ্ন পিয়ার

26/05/2026

সেই উত্তাল সময়ে নূর ভাইয়ের ভয়েস....!

25/05/2026

অথচ তারাই ভাইকে নিয়ে ব্যবসা করতে করতে চরম পর্যায়ে চলে গেছে...!

এটি সত্যি প্রসংসনীয় এবং বর্তমান সরকারের একটি বড় অর্জন বলে মনে করি আমি। আশাকরি প্রত্যেকটি প্রমাণিত মামলায় এইভাবে গুরুত...
24/05/2026

এটি সত্যি প্রসংসনীয় এবং বর্তমান সরকারের একটি বড় অর্জন বলে মনে করি আমি।
আশাকরি প্রত্যেকটি প্রমাণিত মামলায় এইভাবে গুরুত্ব দিয়ে আদালত এ সরকার কাজ করবে।

এই হাসি শুধুমাত্র একটি মেয়ের হাসি নয়,এই হাসি পুরো বাংলাদেশের হাসি।অতিদ্রুত সুস্থ হয়ে উঠবেন  আল্লাহ্ তায়ালার নিকট এই ...
24/05/2026

এই হাসি শুধুমাত্র একটি মেয়ের হাসি নয়,এই হাসি পুরো বাংলাদেশের হাসি।
অতিদ্রুত সুস্থ হয়ে উঠবেন আল্লাহ্ তায়ালার নিকট এই প্রার্থনায় করি।

বিঃদ্রঃ ওনার চিকিৎসার অর্থ প্রায় ম্যানেজ হয়ে গেছে অল্প কিছু হয়তো বাকি আছে।

""মোঃ ইসমাইল""

Address

Boalia
Rajshahi
6204

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,রাজশাহী মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share