16/08/2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকার। স্যার কে ব্যক্তিগত ভাবে চিনি, নিজের বিভাগের সবথেকে হাস্যজ্জ্বল শিক্ষক হিসেবে। স্যার, প্রায় প্রতি বছর প্রবন্ধ, ইতিহাস,গবেষণা প্রকাশ করতেন। ক্যাম্পাসে কাটানো প্রতিটি বইমেলায় স্যার এর লেখা বই আমরা পাবো এটা নিশ্চিত ছিল৷ উনি অত্যন্ত আন্তরিক মানুষ। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি প্রেম ওনার লেখাতে ফুটে উঠতো।
ওনার পরিচয় একজন প্রগতিশীল শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ও জনসংযোগ দফতরের সাবেক প্রশাসক।
২০২৪ সালের ১৭ ই আগস্ট স্যার এর বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ এনে, শিক্ষার্থীদের উসকে দিয়ে মব সৃষ্টি করানো হয়েছিল। ওনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়ে বিচারের নামে প্রহসন করেছিল তৎকালীন ক্ষমতাসীনরা৷
প্রভাস স্যার কে, পরিসংখ্যান বিভাগ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা চিনেন, প্রায় সকলেই স্বীকার করেন শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা এবং মুক্তবুদ্ধিচর্চাকারী প্রগতিশীল ব্যক্তিত্বের কারণে ওনাকে মবের শিকার হতে হয় এবং চাকরিচ্যুত করা হয়।
"মেঘ দেখে কেউ করিস নে ভয়,
আড়ালে তার সূর্য হাসে।
হারা শশীর হারা হাসি
অন্ধকারেই ফিরে আসে"
©
সভাপতি
হবিবুর হল ছাত্রলীগ