31/03/2022
এডুকেশন ক্লাবের সদস্যদের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য
ভূমিকাঃ
সমৃদ্ধ দেশ ও উন্নত জাতি গঠনে সুশিক্ষিত ও উন্নত নৈতিকতা সম্পন্ন নাগরিক তৈরীর বিকল্প নেই । এজন্য উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি ধর্মীয় জ্ঞানার্জন ও মূল্যবোধও অপরিহার্য । এই দু'টোর যে কোনটির অভাব হলে দেশের উন্নয়নে ভারসাম্যপূর্ণভাবে অবদান রাখা সম্ভব নয় । বিশেষ করে নৈতিকতার অভাব হলে উচ্চ শিক্ষিত হয়েও সমাজের ও দেশের কোন লাভ নেই , শুধু নিজের লাভ হতে পারে তাও কিছু দিনের জন্য । এজন্য দু'টি বিষয়ই জীবনের জন্য গুরুত্বপূর্ণ । এ বিষয় দু'টিকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হলে একটি ফোরাম বা সংঘবদ্ধ প্রক্রিয়া থাকা জরুরী । যারা মাসে ১/২ বার বসে নিজেদের কার্যক্রমগুলো পর্যালোচনা করবে । এটি হবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি সামাজিক সচেতনতা মূলক আন্দোলন বা প্রচেষ্টা , যা একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করবে ।
এই সামাজিক সংগঠনের অধীনে ছাত্রদের উদ্দেশ্য হবে নিম্নোক্ত গুণাবলীর অধিকারী হওয়ার চেষ্টা করাঃ
( ১ ) ধর্মীয় মৌলিক বিষয়াদি যথাযথ ভাবে পালন করা ( ২ ) আদর্শ ছাত্র
( ৩ ) পিতার - মাতার আদর্শ সন্তান
( ৪ ) সমাজের বিশ্বস্থ ব্যক্তি
( ৫ ) দেশের সুনাগরিক
উপরোক্ত ৫ টি গুণাবলী অর্জন করতে হলে নিম্নোক্ত কার্যক্রম গুলো প্রতিদিন পালনের চেষ্টা করতে হবে ।
১. প্রতিদিন ধর্মীয় আদেশ ও নিষেধ গুলো যথাযথভাবে পালনের চেষ্টা করা ।
২. প্রতিদিন ৫/৮/৫ ঘন্টা পড়ালেখা নিশ্চিত করা । ( এক্ষেত্রে কারো ব্যতিক্রম হতে পারে )
৩. প্রতিদিন ধর্মীয় জ্ঞান অর্জন , ইংরেজী শিক্ষা ও প্রযুক্তি ( কম্পিউটার ) শিক্ষায় কিছু সময়দান ।
৪. প্রতিদিন দৈনিক সংবাদপত্র পাঠ করা । ( সম্ভব হলে একটি জাতীয় ও একটি স্থানীয় )
৫. প্রতিদিন শরীর চর্চা করা অথবা শরীর চর্চা এমন খেলাধুলা করার চেষ্টা করা ।
৬. প্রতিদিন একটি করে ভাল কাজ করার চেষ্টা করা । ৭. প্রতিদিন সারাদিনের এসব কর্ম নিয়ে কিছুক্ষণ চিন্তা করা যে , কোনটা কতটুকু করতে পারলাম ।
এছাড়া ব্যক্তিগত জীবনে ৫ টি এবং সামাজিক জীবনে ৫ টি বদ অভ্যাস সর্বদা বর্জন করে চলার চেষ্টা করতে হবে । যেমন :
> ব্যক্তিগত জীবনে ৫ টি- ১. মিথ্যা ২. গীবত ৩. লোভ ৪. হিংসা ও ৫. ক্রোধ ।
> সামাজিক জীবনে ৫ টি- ১. ইভটিজিং ২. মাদক ৩. বাল্যবিবাহ ৪. যৌতুক ও ৫. নারী নির্যাতন ।
এডুকেশন ক্লাবের গঠন ও কার্যক্রম
সম্ভাব্য কার্যক্রম সমূহ :
১. মেধা ও অর্থ দিয়ে পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে সবার জন্য পড়ালেখা নিশ্চিত করা । ( তবে তা কোন ক্লাবের কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে হতে হবে )
২ . পাঠাগার প্রতিষ্ঠা ।
৩. ছাত্রকল্যাণ ফান্ড ।
৪. ক্রীড়া ক্লাব গঠন ।
৫. দুঃস্থদের সেবা ।
৬. রক্তদান কর্মসূচী ।
৭. বৃক্ষরোপণ কর্মসূচী ।
৮. সামাজিক সমস্যা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী কার্যক্রম ।
৯. ধর্মীয় মাহফিল ও শালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন ।
১০ . বাৎসরিক বনভোজন । ( যদি সম্ভব হয় , তবে তা অবশ্যই কোন শিক্ষামূলক ও ঐতিহাসিক স্থানে )
প্রস্তাবিত গঠন প্রণালী :
> নির্বাহী পরিচালক ( কেন্দ্রীয়ভাবে ১ জন )
> সহ : নির্বাহী পরিচালক ( ( কেন্দ্রীয়ভাবে একাধিক ) )
> আঞ্চলিক পরিচালক ( অঞ্চলভিত্তিক / প্রয়োজনে একাধিক )
> মৌজা পরিচালক
> স্থানীয় কমিটির -
→সভাপতি , ( শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হলে VP )
→ সাধারণ সম্পাদক ( শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হলে GS )
→সহ : সাধারণ সম্পাদক ( শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হলে AGS )
→কোষাধ্যক্ষ
→দপ্তর সম্পাদক
→ছাত্রকল্যাণ সম্পাদক
→শিক্ষা সম্পাদক
→সমাজসেবা সম্পাদক
→পাঠাগার সম্পাদক
→প্রচার সম্পাদক
→ক্রীড়া সম্পাদক
→সাংস্কৃতিক সম্পাদক
→প্রয়োজনে যে কোন / সকল সম্পাদকের সহকারী সম্পাদক থাকবে
→এছাড়া বাকী সকল ছাত্র সদস্য হিসেবে থাকবেন ।
বিঃ দ্রঃ প্রত্যেক কমিটিতে বিশিষ্ট ব্যক্তিত্বদের ( উচ্চ শিক্ষিত ) নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হবে ।
🔰Other Information 🔰
Messenger Link: m.me/emdcshibganj
page : https://www.facebook.com/emdcshibganj/
Facebook Group : https://www.facebook.com/groups/emdc.shibganj/
Telegram : https://t.me/emdcshibganj
Instagram : https://www.instagram.com/emdcshibganj
Twitter : https://twitter.com/emdcshibganj
YouTube Channel : https://www.youtube.com/channel/UC9KkHhYTEA4lC-hzANAb1lQ
📩For live chat click here :
Messenger = m.me/emdcshibganj
Telegram = https://t.me/EMDC_Admin
📩Email :
[email protected]
📞For instant support Call us at
+8809696008474
+8801712268933
+8801773765031
Higher Education High Morality