21/07/2026
নজরুল ইসলামের ঘটনার পর্যবেক্ষণ জামায়াতের কখন শেষ হবে ভাবতেছি! পর্যবেক্ষণ শেষ হইলে ব্যবস্থা নিবেন বলে জামায়াত বিবৃতি দিছে।
আমি কিছু পর্যবেক্ষণ ধরাইয়া দিই। আমারদেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই মেয়েকে নজরুল ইসলাম আজকে আইনগত বিয়ে করেছে। গত রাতে ঘটনা প্রকাশ হওয়ার পরে কাজিকে কাবিন লিখতে বলে। সেখানে তারিখ লাগাইতে বলেন ১৭ তারিখ। আজকে সেখানে যেয়ে সবাই সাইন করেছে। অর্থাৎ রুমে নেওয়ার আগে এই মেয়ে আইনগত স্ত্রী ছিল না।
সিদ্ধান্ত নেওয়ার জন্য এতটুকু যথেষ্ট। জামায়াতের কোনো কর্মী এই ধরনের চরিত্রের মানুষকে নেতা হিসাবে মানে না। আগে কাবিন ছাড়া বিয়া করছিলাম এই কথা বললে মুখ ভেঙে দিতে হবে। সত্য হলেও এটা মিথ্যা হিসাবে কাউন্ট করতে হবে। এই ঘটনা ছিল পুরোপুরি ইসলাম বিরোধী কর্মকাণ্ড। যিনি ইসলাম বিরোধী কাজে লিপ্ত তাকে নেতা হিসাবে মান্য করার প্রশ্নই আসেনা।
কেউ কেউ এই ঘটনার প্রেক্ষিতে বিএনপির নেতাদের ধরা খাওয়ার ভিডিও দিচ্ছে। এসব হাস্যকর কাজ। বিএনপি নেতারা বিভিন্ন পাপে জড়াবে এটা সবাই জানে। তারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে না। জামায়াতের কর্মীদের কাছে মানদণ্ড হইলো ইসলাম। এর বাইরে কোনো মানদণ্ড নাই। যতক্ষণ নেতা ইসলামি মানদণ্ডে থাকবে ততক্ষণ নেতা হিসাবে মানি। ইসলাম থেকে সরে গেলে নেতার বিরুদ্ধে তলোয়ার খাপ থেকে বের করা ফেলার শিক্ষা দেওয়া হইছে।
আমি মনে করি তাকে সামনে পেলে জামায়াতের কর্মীরা ধাওয়া দেবে, গণপিটুনিও দিতে পারে। এসব ঘটনা ঘটার আগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
জামায়াত নেতা, একজন দলীয় এমপিকে নিজ দলীয় কর্মীরা ধাওয়া দিছে এটা দেখতে ব্যপকভাবে খারাপ দেখাবে। দেখেন কখন পর্যবেক্ষণ শেষ করবেন। যা ভাল মনে করেন।