Bangladesh Jamaat-e-Islami Patuakhali District.

Bangladesh Jamaat-e-Islami Patuakhali District. This is the official page Bangladesh Jamaat-e-islami Patuakhali district.

04/02/2026

পটুয়াখালী-১
১১ দলীয় মননীত প্রতীক ঈগল

তারেক জিয়া আজ যাদেরকে গুপ্ত-শুপ্ত ছিলেন বলছেন। তারা গত আমলে কি পরিমাণ গুমের স্বীকার হয়েছেন। আর তারেক জিয়ার প্রকাশ্য দল ক...
17/01/2026

তারেক জিয়া আজ যাদেরকে গুপ্ত-শুপ্ত ছিলেন বলছেন। তারা গত আমলে কি পরিমাণ গুমের স্বীকার হয়েছেন। আর তারেক জিয়ার প্রকাশ্য দল কি পরিমাণ গুমের স্বীকার তাও দেখেন।

গনমানুষের নেতা অ্যাডভোকেট নাজমুল আহসান
21/12/2025

গনমানুষের নেতা অ্যাডভোকেট নাজমুল আহসান

18/12/2025

ইনশাআল্লাহ, এই সৎ ও সাহসী যুবকদের হাত ধরেই আমরা গড়ব এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ।

"যাদেরকে লোকে বলেছিল যে, তোমাদের সাথে লড়াই করার জন্য লোকজন সমবেত হয়েছে; সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এতে তাদের ...
18/12/2025

"যাদেরকে লোকে বলেছিল যে, তোমাদের সাথে লড়াই করার জন্য লোকজন সমবেত হয়েছে; সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এতে তাদের ঈমান আরও বেড়ে গেল এবং তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক!" (সূরা আল-ইমরান, আয়াত: ১৭৩)

জামায়াতে যোগদান করলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামানবাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা....
13/12/2025

জামায়াতে যোগদান করলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আমীরে জামায়াতের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান তাঁকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তাঁর দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে আজও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

12/12/2025

১২ই ফেব্রুয়ারী সারাদিন,
এ্যাড. মোঃ নাজমুল আহসান ভাইকে
দাঁড়িপাল্লায় ভোট দিন।

#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ

#দাঁড়িপাল্লায়_ভোট_দিন

#চলো_একসাথে_গড়ি_পটুয়াখালী_১
#এ্যডভোকেট_মোহাম্মদ_নাজমুল_আহসান

12/12/2025

দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান...

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম।

ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।

ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।

Dr. Shafiqur Rahman
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) এর দরবার জিয়ারত করেন ও উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন পটুয়াখালী জেলা জামা...
08/12/2025

মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) এর দরবার জিয়ারত করেন ও উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন পটুয়াখালী জেলা জামায়াতের সংগ্রামী আমীর, পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ নাজমুল হাসান।

#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ #মোঃ_নাজমুল_আহসান #পটুয়াখালি১আসন #দাঁড়িপাল্লা #বাংলাদেশজামাতইসলামী

আমীরে জামায়াতের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত১৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমী...
18/11/2025

আমীরে জামায়াতের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

১৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশ্ব ব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমে এর নেতৃত্বে এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকটি আমীরে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস. মেহরিন এ. মাহবুব ও অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন।

আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান ও সাবেক সিনিয়র সচিব জনাব মুহাম্মাদ সফিউল্লাহ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন আর্থিকখাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, করব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jamaat-e-Islami Patuakhali District. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share