25/06/2026
আলহামদুলিল্লাহ, সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত।
ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়ার সাধারণ সভা সংস্থার কার্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংস্থার সম্মানিত উপদেষ্টা, অতিথিবৃন্দ, সভাপতি, দায়িত্বশীল সদস্য ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, স্বাবলম্বী প্রকল্প এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংস্থার আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপস্থিত উপদেষ্টা ও অতিথিবৃন্দ সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানবকল্যাণমূলক কাজ পরিচালনার জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে মানবতার কল্যাণ, সংস্থার উত্তরোত্তর উন্নতি এবং সকল সদস্যের জন্য দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়া
Islami Jonokollan Songstha Patiya