ICAB patharghata Branch

ICAB patharghata Branch ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
‌‌‌‌‌ ‌পাথরঘাটা উপজেলা।

28/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি উইং-এর সংগ্রামী সাধারণ সম্পাদক মুহাম্মাদ শামীম মাতুব্বর যুক্তরাজ্যের...
25/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি উইং-এর সংগ্রামী সাধারণ সম্পাদক মুহাম্মাদ শামীম মাতুব্বর যুক্তরাজ্যের Aston University-তে স্কলারশিপসহ উচ্চশিক্ষার উদ্দেশ্যে গমন উপলক্ষে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খাইরুল আহসান মারজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইভেট ইউনিভার্সিটি উইং-এর সভাপতি মুহাম্মাদ নূরে আলম সিদ্দিকী।

বক্তারা আশা প্রকাশ করেন, উচ্চশিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তিনি দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজে লাগাবেন এবং বিদেশের মাটিতেও ইসলামী আদর্শ, নৈতিকতা ও শিক্ষার উৎকর্ষের উজ্জ্বল প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখবেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন ও প্রতিষ্ঠান প্রতিনিধি সভা সম্পন্ন হয়েছে। প্রধান অত...
22/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন ও প্রতিষ্ঠান প্রতিনিধি সভা সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এল কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ রেজাউল করিম,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি, এম মাহাদী হাসান আল হাদী এতে সভাপতি করেন, ইসলামী ছাত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি, এম মাহমুদুল হাসান জাকারিয়া।

বার্তা প্রেরক
আব্দুল্লাহ জুবায়ের
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
পাথরঘাটা উপজেলা শাখা।

আগামী কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা কতৃক আয়োজিত ইউনিয়ন ও প্রতিষ্ঠান প্রতিন...
21/05/2026

আগামী কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা কতৃক আয়োজিত ইউনিয়ন ও প্রতিষ্ঠান প্রতিনিধি সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ রেজাউল করিম। এবং সভাপতিত্ব করবেন এম মাহমুদুল হাসান জাকারিয়া, সভাপতি, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা।

দাওয়াতি মাস-২০২৬দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান"শিক্ষার সর্বস্তরে কুরআন-সুন্নাহসহ নৈতিকতাসমৃদ্ধ, বিজ্ঞানভিত্তিক, ...
07/05/2026

দাওয়াতি মাস-২০২৬
দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান

"শিক্ষার সর্বস্তরে কুরআন-সুন্নাহসহ নৈতিকতাসমৃদ্ধ, বিজ্ঞানভিত্তিক, কর্মমুখী সিলেবাস প্রণয়ন, আবাসন, শিক্ষক ও লাইব্রেরি সংকট নিরসন এবং শিক্ষাসামগ্রীর মূল্যবৃদ্ধি রোধে জোর দাবি তুলুন"।

ক্যাম্পাসগুলোতে চলমান সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে, ইসলামী ছাত্র আন্দোলন এর 'সন্ত্রাস বিরোধী পদযাত্রা'রবিবার প্রতিটি ক...
24/04/2026

ক্যাম্পাসগুলোতে চলমান সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে,
ইসলামী ছাত্র আন্দোলন এর 'সন্ত্রাস বিরোধী পদযাত্রা'

রবিবার প্রতিটি ক্যাম্পাসে মানববন্ধন...

বাংলা বর্ষপঞ্জি-১৪৩৩মুসলিম শাসনামলে উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হতো হিজরি সন (চন্দ্রভিত্তিক বছর)। কিন্তু কৃষিকাজ যেহ...
14/04/2026

বাংলা বর্ষপঞ্জি-১৪৩৩

মুসলিম শাসনামলে উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হতো হিজরি সন (চন্দ্রভিত্তিক বছর)। কিন্তু কৃষিকাজ যেহেতু ঋতু বা সৌর বছরের ওপর নির্ভরশীল, তাই কৃষকদের হিসাব-নিকাশ ও খাজনা আদায়ে প্রায়ই সমস্যা দেখা দিত।

এই সংকট সমাধানে মুঘল সম্রাট আকবরের নির্দেশে জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজী চন্দ্র ও সৌর বছরের সমন্বয়ে একটি নতুন বর্ষপঞ্জি প্রবর্তন করেন। হিজরি ৯৯২ সালকে ভিত্তি ধরে ৩৫৪ দিনের পরিবর্তে ৩৬৫ দিনে গণনা করে তৈরি হয় এই সন। সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সময়কে সূচনাবিন্দু ধরে শুরু হয় বাংলা বর্ষপঞ্জির যাত্রা।

এই বাংলা সন বাঙালির জীবনযাত্রায় গভীরভাবে প্রোথিত। আজও সরকারি ভূমি কার্যালয়ের কাজকর্ম, কৃষকের ফসল তোলা, ব্যবসায়ীদের হিসাব-নিকাশ ও হালখাতা-সবই চলে এর ভিত্তিতে। পাশাপাশি পহেলা বৈশাখসহ বাঙালির উৎসব এবং হিন্দু ধর্মাবলম্বীদের পূজা-পার্বণও এই পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয়।

তাই বলা যায়, মুসলিম শাসনামলে প্রবর্তিত এই বাংলা বর্ষপঞ্জি শুধু একটি সময়গণনা নয় বরং এটি আজও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ।

সূরা বাকারাহ-১৫৩
14/04/2026

সূরা বাকারাহ-১৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক আয়োজিত গণভোট ও অধ্যাদেশ: ছাত্রনেতৃত্বের ভূমিকা শীর্ষক সংস্কার আলা...
14/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক আয়োজিত গণভোট ও অধ্যাদেশ: ছাত্রনেতৃত্বের ভূমিকা শীর্ষক সংস্কার আলাপে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান।

Address

Patharghata, Barguna
Patharghata

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICAB patharghata Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share